Saturday, November 7Welcome khabarica24 Online

মীরসরাই

মীরসরাইয়ে সর্প দংশনে যুবকের মৃত্যু

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে সর্প দংশনে আনোয়ার হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার ওই এলাকার হামিদ আলী ভূঁইয়া বাড়ির মৃত নুরুল গণির কনিষ্ঠ পুত্র। তার স্ত্রী ও এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সদস্য আহছান উল্লাহ ভূঁইয়া জানান, মঙ্গলবার সকালে মাঠে কৃষি কাজ করার সময় আনোয়ার হোসেনকে বিষাক্ত সাপ দংশন করে। এরপর তাকে উদ্ধার প্রথমে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।...

মীরসরাইতে ফুলে ফুলে সিক্ত হলেন পুরস্কারপ্রাপ্ত দেশের শ্রেষ্ঠ প্রশাসক – মেজবাহ উদ্দিন

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের বিদায়ী অনুষ্ঠানে গতকাল মীরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গন ফুলে ফুলে একাকার হয়ে যায়। বিদায়ী জেলা প্রশাসককে ফুল ও নানা শুভেচ্ছা উপহার সহ শ্রদ্ধা জানিয়ে সিক্ত করেন অগনিত সংগঠন ও প্রতিষ্ঠান। মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৯ সেপ্টম্বর (সোমবার) চট্টগ্রামের জেলা প্রশাসককে এক বিদায়ী সংবর্ধনা এবং ৬৪টি জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়ায় উপজেলা অডিটোরিয়ামে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির খান এর সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ( প্যানেল টু) ইয়ামিন আক্তার কাকলী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আজগর আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌ, মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন,বারইয়...

মীরসরাইয়ে সড়ক দুঘর্টনায় মা ও শিশুপুত্র সহ নিহত ২ আহত ১৫

মীরসরাই, সংবাদ শিরোনাম
  নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মা ও শিশু পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়। আবার পৃথক এক দূর্ঘটনায় আরো আহত হয়েছে অন্তত ১৫ জন। গত ১৮ সেপ্টম্বর) রবিবার সন্ধ্যা ৭টায় বড়তাকিয়া মাজার পাশ্ববর্তি এলাকায় মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী এসআলম পরিবহন ঢাকামেট্রো (ব ১১-০৮০৪) এর ধাক্কায় ঘটনাস্থলেই মর্মান্তিক ভাবে নিহত হয় তাঁর নিজ এলাকা আমবাড়িয়া গ্রামের এক গৃহবধু। গৃহবধুর নাম খালেদা আক্তার ( ৩৫), স্বামী কৃষক আমিনুর রহমান। উক্ত এলাকার ১২ নং খৈয়াছরা ইউনিয়ন পরিষদ এর মেম্বার নাছির উদ্দিন জানান গৃহবধুর কোলে ছিল ২ বছরের শিশুপুত্র সাব্বির। মা বাসের নিচেই চাপা পড়ছে দেখে শিশুপুত্রকে রাস্তার মাঝখানের মিডইয়ানে ছুড়ে দিয়েছিল। কিন্তু তবু ও শিশু সাব্বির গুরুতর আহত হলে প্রথমে মাতৃকা হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতা...

মীরসরাই স্পোটিং ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক : মীরসরাইয়ের জোরারগঞ্জে একঝাঁক ক্রীড়ামোদীদের উদ্যোগে  গত (১৬ সেপ্টেম্বর) জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪টায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মীরসরাই স্পোটিং ক্লাবের আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জসীম উদ্দিন দুলালের সভাপতিত্বে ও মোঃ সামছুদ্দিন আবিরের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন সরকারি কর্মকর্তা নজরুল ইসলাম, মার্সেল শো-রুমের সত্ত্বাধীকারী ও ক্লাবের স্পন্সর মেজবা উল আলম বাবুল, ফুটবল প্রশিক্ষক অভিজিৎ সাহা, সিঙ্গার এর সত্ত্বাধীকারী ও স্পন্সর মোঃ শহীদ, শিক্ষক নিতাই দাশ, মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজিব মজুমদার ব্যবসায়ী শাহাদাত ভূঁঞা, সাবেক খেলোয়াড় আরিফ মঈন উদ্দিন, দ্বীন মোহাম্মদ, আছহাব উদ্দিন, মহিউদ্দিন, দিদারুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ৬০জন ফুলবল খেলোয়াড়ের অংশগ্রহণে ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরবর্তীতে ...

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ূয়া মীরসরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক: ইউসাম(ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মীরসরাই) গত ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় আফরোজা গার্ডেন, বড়তাকিয়ায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মীরসরাইয়ের সকল শিক্ষার্থীদের পূর্ণমিলনী, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় সেরা ফলাফল অর্জন করায় ৪ জন তুখোড় মেধাবীকে "ইউসাম স্টূডেন্ট অব দ্যা ইয়ার ২০১৬" ঘোষণা করা হয় এবং ৩৫ তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত ২ জন সফল ব্যাক্তিত্বকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া মীরসরাইয়ের ৬টি কলেজ ও ২টি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার ধরন, কাঠামো, প্রস্তুতি সম্পর্কে অবহিত করার উদ্দেশ্য আয়োজিত "ইউসাম আই জিনিয়াস" প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জন শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চলনায় করেন যৌথভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম ও নিপা। সহযোগিতায় ছিলেন নাহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ইউসামের উদ্যোক্তা ও সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যাল...

মীরসরাইয়ে দুর্বার’র প্রিমিয়ার লীগের শিরোপা জয় করলো লায়ন হারটার্স

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক:  মীরসরাইয়ের মলিয়াইশে শেষ হল দু মাসব্যাপী ফুটবল উৎসব। অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠন এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের পরের দিন থেকে শুরু হওয়া দুর্বার প্রিমিয়ার লীগ (ফুটবল)-২০১৬ গত ১৪ সেপ্টেম্বর মলিয়াইশের মাঠে মেহেদী হাসান জিকুর মালিকানাধীন লায়ন হারটার্স এর শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়। দুর্বার'র শিরোপা জয়ের লড়াইয়ে টাইব্রেকারে ১-০ গোলে পরাজিত হয় বেলাল হোসেনের মালিকানাধীন পাস্তোরাল চ্যালেঞ্জার্স। সহস্র ফুটবল প্রেমী উৎসুক জনতার সমাগম ঘটে এ খেলায়। বাঁশি, ভুবুজেলা, প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন, মুখোশ পরে বর্ণিল সাজে সেজে আসে দর্শকরা। মাঠে ছিল পাস্তোরাল- লায়ন সমর্থকদের মুহুর-মুহুর করতালি ও চিৎকার। এ ফাইনাল খেলায় দুই ফাইনালিস্ট দলকে শুভেচ্ছা জানাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা আই.টি.বিশেষজ্ঞ ও নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ...

শেষ মহুর্তে মীরসরাইয়ে বাড়ছে কামারদের ব্যস্ততা

জনপদ, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
এম.ইমাম হোসেন : আর মাত্র একদিন বাকী। তারপরও দম ফেলার অন্য নেই কামাদের।  উৎসব মুখর পরিবেশে সারা দেশে উৎযাপন করা হবে মুসলিম সম্প্রদায়ের বড় দুটি ধর্মীয় উৎসবের একটি পবিত্র ঈদুল আযহা। আর এই ঈদ মানে পশু জবাই করা। আর পশু জবাই ও আনুসাংগিক কাজের জন্য দা, ছুরি, ধামাসহ অন্যান্য উপকরণ বাধ্যতা মূলক হয়ে পড়ে। আর এই সকল যন্ত্রপাতি শান দেয়া, নতুন ভাবে তৈরী করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে কামার। এদিকে আসন্ন ঈদুল আযহার জন্য পশু বিকিকিনির মহোৎসব শুরু হয়েছে। কোরবানীর পশুর হাটে সম্প্রতি চলছে পশু ক্রয় বিক্রয়ের প্রস্তুতি, পাশাপাশি দা, ছুরি, ধামা ইত্যাদি নিয়ে ব্যস্ত হতেই দেখা যাচ্ছে গৃহস্তদের। কোরবানী দাতা পরিবারের সদস্যরা কিংবা দায়িত্বপ্রাপ্ত কসাইরা নিজেদের চাহিদা মতো দা, ছুরি, চাকু, ধামা, কুড়াল, বটি জোগাড় করবে সবাই ছুটছেন কামারদের কাছে শান দেওয়ার জন্য। সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন হাটবাজার তথা, ছোট-বড়...

মহাসড়কে চালকদের মাঝে হাইওয়ে পুলিশের সতর্কতা মুলক লিফলেট বিতরণ

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ ঈদ মোবারক প্রথমে এই শুভেচ্ছা জানিয়েয়ে “সাবধানে পথ চলুন, নিরাপদ থাকুন, আপনার সচেতনতাই আপনাকে নিরাপদে বাড়ী পৌঁছে দেবে, অজ্ঞান পার্টির কবল থেকে নিজেকে রক্ষা করুন, ট্রাফিক আইন মেনে চলুন” এ রকম বিভিন্ন পরামর্শ মূলক লিখা সম্ভলিত লিফলেট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী দূর পাল্লার বাস চালকদের মাঝে বিতরণ করেছেন হাইওয়ে পুলিশ। শনিবার ১০ সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকার ভিবিন্ন অংশে এই লিফলেট বিতরণ করা হয়েছে। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পক্ষ থেকে এই লিফলেট বিতরণ করনে, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনজার্চ এসআই মো. ফরিদ উদ্দিন। পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে একদিকে যেমন ঘরমুখো মানুষের বাড়ী ফেরার জট, তেমনি এর সুযোগে কিছু অসাধূ লোক এই ফাঁকে খাদ্য দ্রব্যের সাথে নেশা জাতীয় ঔষুধ মিশিয়ে যাত্রীদের অজ্ঞান করে তাদের মালামাল লুটে নেয়। ...