Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে সর্প দংশনে যুবকের মৃত্যু

images

নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে সর্প দংশনে আনোয়ার হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার ওই এলাকার হামিদ আলী ভূঁইয়া বাড়ির মৃত নুরুল গণির কনিষ্ঠ পুত্র। তার স্ত্রী ও এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সদস্য আহছান উল্লাহ ভূঁইয়া জানান, মঙ্গলবার সকালে মাঠে কৃষি কাজ করার সময় আনোয়ার হোসেনকে বিষাক্ত সাপ দংশন করে। এরপর তাকে উদ্ধার প্রথমে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।