মীরসরাইতে গভীর রাতে গুড়িয়ে দেয়া হলো উপজেলা বিএনপি কার্যালয়
নিজস্ব প্রতিনিধি: মীরসরাইতে অবশেষে গভীর রাতে গুড়িয়ে দেয়া হলো উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের উপজেলা কার্যালয়। গতকাল মঙ্গলবার ( ৬ সেপ্টেম্বর) গভীর রাতে ড্রেজার দিয়ে উপজেলা সদরে অবস্থিত দ্বীতল ভবনের নিচতলার দেয়ালগুলো গুড়িয়ে দেয়া হয়। গেট, দরজা, জানালা সাইনবোর্ড সবই ভেঙ্গে ফেলা হয়। মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন এই বিষয়ে গভীর উদ্ধেগ প্রকাশ করে সরকার দলকে দায়ী করে এর জন্য শীঘ্রই প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচির ঘোষনা দেন।
মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন এবং সদস্য সচিব সালাউদ্দিন সেলিম ও যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দগন স্থানীয় সাংবাদিকদের জানান গতকাল মঙ্গলবার ( ৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা থেকে মীরসরাই উপজেলা প্রাঙ্গন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির দ্বিতল বিশিষ্ট কার্যালয়টি ড্রেজার দ্বারা মীরসরাই পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন ভেঙ্গে ফেলে। বিএনপি নেতৃবৃন্দ লিখিত ...
