Tuesday, July 28Welcome khabarica24 Online

জোরারগঞ্জ মোলভী নজির আহমদ দাখিল মাদরাসায় জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ

m n a i d m n a i d 2

নাছির উদ্দিন ঃ “বই খাতা হাতে চাই, জঙ্গীবাদের অবসান চাই” ‘জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতা নিপাক যাক’ এই স্লোগানে অদ্য ৩ রা সেপ্টেম্বর সকাল ১১টায়  জোরারগঞ্জ মৌলভী নজির আহমদ আদর্শ দাখিল মাদরাসা ক্যাম্পাসে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা মূলক সমাবেশ করা হয়েছে। সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি নাছির উদ্দিনের সঞ্চালনায় এবং মাদরাসার সুপার মাও. মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জঙ্গীবাদ ও সন্ত্রাস নিয়ে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন, পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আনোয়ার হোসনে মিয়াজী, বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মাদরাসার সহকারী শিক্ষক জাফর উদ্দিন মাও. মো. জসিম উদ্দিন, দশম শ্রেণির ছাত্র ইদ্রিস শরীফ, অনুষ্ঠান শেষে দেশে জঙ্গী হামলায় নিহদের আতœার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এসময় মাদরাসার সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।