Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাই

মীরসরাইয়ের বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ।

মীরসরাইয়ের বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, মীরসরাই, স্লাইড
মীরসরাই প্রতিনিধি: মীরসরাই উপজেলা ও পৌরসভা ছাত্রদলের যৌথ উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মীরসরাই উপজেলার বিভিন্ন স্কুলে এই কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন মীরসরাই পৌরসভা ছাত্রদল নেতা আবদুল্লা আল মামুন এবং মীরসরাই কলেজ ছাত্রদল নেতা ইকবাল হোসেন ইমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হুসাইন মুহাম্মদ মাসুম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন রাজু, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানজিমুল ইসলাম সজিব, ছাত্রনেতা তৌহিদুল ইসলাম নিশান, রফিক, রাব্বি ও সজিব। এ সময় আবদুল্লা আল মামুন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ ও আগামীর নেতৃত্বে উপযুক্ত প্রার্থী তৈরি করা। পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনে সহায়তা করা, ...
ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মীরসরাইয়ে জামায়াতের বিক্ষোভ।

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মীরসরাইয়ে জামায়াতের বিক্ষোভ।

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি-  ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইল বাহিনী কর্তৃক ইতিহাসের বর্বরোচিত হামলা, গণহত্যা ও নৃশংসতার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসাবে চট্টগ্রামের মীরসরাইয়ে বিশাল বিক্ষোভ ও সমাবেশ করেছে জামায়াতে ইসালামী বাংলাদেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিকল্প জাতিসংঘ প্রতিষ্ঠিত করে ইজরাইলের শাস্তি দাবি করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আমির আলা উদ্দিন শিকদার। সোমবার (৭ এপ্রিল) আসরের নামাজের পর শুরু হওয়া বিক্ষোভ মিছিলে মীরসরাইয়ে বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক হাজার মুসল্লি সমবেত হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাড়কের লতিফিয়া গেইট থেকে শুরু হয়ে মীরসরাই পৌরবাজার প্রদক্ষিণ করে ফুট ওভার ব্রিজের নিকট সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্ত হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটা...
স্বপ্নের খৈয়াছড়া’র সভাপতি জাহেদ, সম্পাদক জনি।

স্বপ্নের খৈয়াছড়া’র সভাপতি জাহেদ, সম্পাদক জনি।

অর্থ-বাণিজ্য, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
ইব্রাহিম বাদশা -  “আশার আলো ছড়াই, সেবায় সবাইকে জড়াই”—এই স্লোগানকে ধারণ করে গঠিত হলো চট্টগ্রামের মীরসরাই উপজেলার স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন স্বপ্নের খৈয়াছড়া'র প্রথম পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ (২০২৫-২০২৬)। শনিবার (৫ এপ্রিল) খৈয়াছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব খৈয়াছড়ার ভেন্ডার পাড়ায় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য এই ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়। সভায় মোঃ জাহেদ সভাপতি এবং নুর আহমেদ জনিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। কমিটি প্রধান উপদেষ্টা জনাব একরামুল হক এবং উপদেষ্টা সচিব জনাব ওমর ফারুক এর যৌথ স্বাক্ষরে উক্ত কমিটি অনুমোদিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ নুর উদ্দিন, মোঃ ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন সজিব, যুগ্ম সাংগঠনিক সম্পদক মোঃ শাহরুখ ইসলাম,অর্থ সম্পাদক মোঃ নুর ইসলাম রিপন, সহ-অর্থ সম্পাদক রিয়াদ হোসেন, দপ্তর সম্পা...
৭ বছরের শিশু আরিফার ধ-র্ষ-ণ: দুলালের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল বারইয়ারহাট

৭ বছরের শিশু আরিফার ধ-র্ষ-ণ: দুলালের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল বারইয়ারহাট

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
বিশেষ প্রতিনিধি-  মীরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে ৭ বছর বয়সী শিশু আরিফার উপর বর্বরোচিত ধ-র্ষ-ণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জনসাধারণ। অভিযুক্ত দুলালের সর্বোচ্চ শাস্তির দাবিতে ‘ধ-র্ষণ প্রতিরোধ মঞ্চ, মীরসরাই উপজেলা’-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বারইয়ারহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনকারীরা ‘তুমি কে, আমি কে?—আরিফা, আরিফা!’ শ্লোগানে প্রকম্পিত করে তোলেন পুরো এলাকা। আন্দোলনের সঞ্চালনা করেন তাহমিদ খান। এতে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা ছাত্র শিবিরের সভাপতি মুশফিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জোরারগঞ্জ থানার নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ জনগণ। বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দুলালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, “ধ-র্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সমাজে...
কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ ২০১৬-এর পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত।

কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ ২০১৬-এর পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, মীরসরাই, স্লাইড
বিশেষ প্রতিনিধি- ১৪ নম্বর হাইকান্দি ইউনিয়নের অন্তর্গত কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এসএসসি ব্যাচ ২০১৬-এর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা প্রদান, বন্ধুদের স্মৃতিচারণ ও আলোচনা পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা প্রতিযোগিতা এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এছাড়া, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়। দিনব্যাপী এই মিলনমেলা উপহার ও পুরস্কার বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়। বন্ধুরা জানান, দীর্ঘদিন পর একত্রিত হওয়া, পুরোনো দিনের স্মৃতিচারণ, বন্ধুদের হাসি-ঠাট্টা ও শিক্ষকদের স্নেহ-ভালোবাসা—সব মিলিয়ে দিনটি স্মরণীয় হয়ে থাকবে। তারা আশা প্রকাশ করেন, এই মিলনমেলা বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করবে এবং ভবিষ্যত...
চাইল্ড কেয়ার বাংলাদেশের ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন।

চাইল্ড কেয়ার বাংলাদেশের ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, খেলাধুলা, খেলার মাঠ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
বিশেষ প্রতিনিধি-  বারইয়ারহাট ডিগ্রি কলেজ মাঠে চাইল্ড কেয়ার বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করল ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫। খেলায় অংশ নেয় সংগঠনের দুটি দল—সভাপতি মিরাজ উদ্দিনের নেতৃত্বে প্রেসিডেন্ট ফাইটার্স এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইমনের নেতৃত্বে জিএস নাইট রাইডার্স। উচ্ছ্বাস ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৫-২ গোলে জিএস নাইট রাইডার্স বিজয়ী হয়। খেলা শেষে দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় এবং ট্রফি ও মেডেল পরিয়ে সম্মানিত করা হয়। আনন্দঘন এই আয়োজনে সংগঠনের সদস্যরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়।...
বারইয়ারহাটে ৭ বছর বয়সী শিশুর উপর নৃশংসতা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

বারইয়ারহাটে ৭ বছর বয়সী শিশুর উপর নৃশংসতা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
বিশেষ প্রতিনিধি-  মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ডে ৭ বছর বয়সী এক শিশুকন্যা ধ-র্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি দুলাল ড্রাইভার। শিশুটির প্রতি সংঘটিত নির্মমতার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা বারইয়ারহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি বারইয়ারহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং অভিযুক্ত দুলাল ড্রাইভারের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। এই বিক্ষোভ মিছিল থেকে ‘ধ-র্ষণ প্রতিরোধ মঞ্চ মীরসরাই উপজেলা’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির লক্ষ্য মীরসরাই উপজেলায় নারী ও শিশুর প্রতি যৌ-ন নিপীড়ন ও ধ-র্ষণের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা এবং সচেতনতা বৃদ্ধি করা। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন তরুণ ছাত্রনেতা তাহমিদ খান, ছাকিব খা...
মঘাদিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত।

মঘাদিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, খেলাধুলা, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
ইব্রাহিম বাদশাহ- "খেলায় শক্তি খেলায় বল, মাদক ছেড়ে মাঠে চল, স্মৃতি শক্তি বৃদ্ধি কর, মাদক মুক্ত সমাজ গড়" স্লোগানে মীরসরাইয়ের ১১নং মঘাদিয়ার শেখটোলা-উকিলটোলায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) শেখটোলা উকিলটোলা ফুটবল টুর্নামেন্ট সিজন-৩ এর ফাইনাল খেলায় ইঞ্জিনিয়ার জামশেদ আলম চৌধুরী তপুর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল গবেষক ডক্টর মুহাম্মদ কামাল উদ্দিন। সাধারণ সম্পাদক আরিফ হোসেন এবং আসিফ নুর খানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আলা উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সাইফুল ইসলাম ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাহাদাত হোসেন, মিঠানালা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন মামুন, চট্টগ্রাম জেলা জজ আদালতের সহকারি কৌশুলী এডভোকেট নুরুল করিম এরফান, জাতীয়তা...