মীরসরাইয়ে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও আনন্দ র্যালি
অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
ইব্রাহিম বাদশা- আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জোরারগঞ্জ থানা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ র্যা লির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা শাখার সভাপতি আবু তাহের এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেদোয়ানুল হক। কোরআন তেলাওয়াত করেন রাকিব হাসান। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সভাপতি আবু তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান বলেন, আমাদের দেশের বড় সমস্যা হলো মালিক-শ্রমিকের মধ্যে বিভাজন। বিদেশে গেলে বোঝা যায় না কে মালিক আর কে শ্রমিক। আমাদের দেশেও সেই সংস...







