স্বেচ্ছা গৃহবন্ধি থেকে মহান স্বাধীনতা দিবসে মীরসরাই প্রেস ক্লাবের বিনম্র শ্রদ্ধা
নিজস্ব প্রতিনিধি ::
এবারের মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের মহান শহিদদে প্রতি ব্যতিক্রম শ্রদ্ধা নিবেদন করে মীরসরাই প্রেস ক্লাব। পৃথিবীময় করোনা পরিস্থিতির ভয়াবহতা রুখতে মীরসরাই প্রেস ক্লাবের কর্মকর্তাগন আজ ২৬ মার্চ ( বৃহস্প্রতিবার) সকাল ১১ টায় সকলে নিজ নিজ বাড়িতে বসে অভ্যন্তরীন অনলাইন লাইভে একযোগে মুক্তিযুদ্ধের মহান শহিদগন সহ সকল বীর মুক্তিযোদ্ধাগনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এসময় সকল কর্মকর্তা এক যোগে নিজ নিজ গৃহে এক মিনিট নিরবতা পালন করেন। এছাড়া যার নেতৃত্বে এই দেশ স্বাধীনতা লাভ করেছে সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এসময় মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ ( দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী) মীরসরাই পৌরসভাস্থ নিজ বাড়িতে, সাধারন সম্পাদক নয়ন কান্তি ধূম ( ভোরের পাতা ও চলমান সংবাদ) জোরারগঞ্জস্থ নিজ নিবাসস্থলে, সহ সভাপতি রণজ...







