Wednesday, November 4Welcome khabarica24 Online

বিশেষখবর

মঘাদিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৪

মঘাদিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৪

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে শিশু ও নারী সহ অন্ত:ত ৫ জন। গুরুতর আহত রেজাউল করিম খোকন বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন । স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্প্রতিবার ( ১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোওমাওয়ালা পূর্বপাড়া গ্রামে কতিপয় হামলাকারীর আঘাতে রেন্ট এ কার ব্যবসায়ী রেজাউল করিম খোকন ( ৪১), তার বৃৃদ্ধা মা বিবি আমেনা ( ৬৫), সালমা আক্তার ( ৩২), অয়ন ( ১) সহ ৪জন আহত হয়। এক পর্যায়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা সদরস্থ সেবা আধুনিক হাসপাতাল ও পরে চমেক নিয়ে যায় । হামলার বিষয়ে আহত বিবি আমেন ( ৬৫) বলেন প্রতিপক্ষ আবুল বশর এর পরোক্ষ প্ররোচনায় রফিক, আনোয়ার সহ কতিপয় হামলাকারীরা দা ছুরি লাঠি ও মাত্তুল নিয়ে অতর্কিত হামলা করে আমার ওরা আমার একমাত্র ছেলে খোকনকে কুপিয়ে এতো জখম করেছে যে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ...
মীরসরাই প্রফেশনাল সোসাইটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের সহায়তা প্রদান

মীরসরাই প্রফেশনাল সোসাইটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের সহায়তা প্রদান

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই প্রফেশনাল সোসাইটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের সহায়তায় নগদ অর্থ প্রদান করা হয়। শুক্রবার ( ২০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মীরসরাই উপজেলা পরিষদস্থ জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত উক্ত অনুষ্ঠান দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং আলী হায়দার চৌধুরী এফসিএমএ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল ( অব) মোহাম্মদ মহসীন, বিগ্রেডিয়ার জেনারেল ( অব: ) শাহ নুর জিলানী, অবসরপ্রাপ্ত ডিআইজি মেজবাহুন্নবী, এনামুল গোফরান চৌধুরী, ম্যাজিষ্ট্রেট রোকনউদ্দৌল্লাহ (অব:), ডা: এস এ ফারুক, কামরুল হাসান এফসিএ, বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট কর্মকর্তা জিলহাজ উদ্দিন নিপুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির, আবু সাঈদ চৌধুরী, এম সামছুদ্দিন প্রমুখ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। আলোচনা শেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান...
মীরসরাইয়ে বন্যার্ত কৃষকদের বিনামূল্যে ধানের চারা ও সার বিতরণ

মীরসরাইয়ে বন্যার্ত কৃষকদের বিনামূল্যে ধানের চারা ও সার বিতরণ

গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
ইব্রাহিম বাদশা:: চট্টগ্রামের মীরসরাই উপজেলার পশ্চিমাংশে আগস্টের বন্যায় প্লাবিত হয়ে ঘরবাড়ির পাশাপাশি ফসলি জমির আমন বীজতলা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ডুবে সংরক্ষিত বীজও নষ্ট হয়ে অনেক কৃষকের। পানি নেমে যাবার পর ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলার সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘ। শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় ৪১ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধানের চারা ও প্রতিজন কৃষককে ৮ কেটি করে টিএসপি সার বিতরণ করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। এসময় মীরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নুরুল আলম, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, স্থানীয় সমাজসেবক আবু সুফিয়ান, নুর উদ্দিন, সংগঠনের সিনিয়র সভাপতি মঞ্জুর আলম ভূঁইয়া ও সাবেক সহ সভাপতি দিদারুল আলমসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন...
মীরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের মানবিক উপহার দিলেন সৈয়দ আব্দুল আলীম তুহিন।

মীরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের মানবিক উপহার দিলেন সৈয়দ আব্দুল আলীম তুহিন।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি ::মীরসরাই উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মধ্য যাঁদের ঘর ভেঙ্গে নস্ট হয়ে গেছে তাদের গৃহ সংস্কারের জন্য মানবিক উপহার প্রদান করা হয়েছে। বুধবার ৪ সেপ্টেম্বর সকাল থেকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন দুর্গাপুর, কাটাছরা, মিঠানালা, ইছাখালী, জোরারগঞ্জ, হিঙ্গুলী ও করেরহাট ইউনিয়নের ক্ষতিগ্রস্থদের বাড়ীতে গিয়ে উক্ত অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় ক্ষতিগ্রস্থ ৪০ জনকে নগদ ৫ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা টাকা সহায়তা প্রদান করা হয়। উক্ত আর্থিক সহায়তা প্রদান করেন স্থানীয় পাক্ষিক খবরিকার প্রধান সম্পাদক ও আর এন ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল আলীম তুহিন। খবরিকার ব্যবস্থাপনায় উক্ত মানবিক উপহার বিতরনকালে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুল হক, সৈয়দ সাইফুল হাদী, নুরুস ছোবহান ভূঞা, নুরুল হুদা ভূঞা, সৈয়দ মাঈনুর হাদী, সৈয়দ সিবজাত উল্লাহ, সাংবাদিক বৃ...
শেখ ইব্রাহিম টোলা তরুণ সংঘের উদ্যোগে বন্যাকবলিত বাড়িয়াখালি এলাকায় গৃহায়ন ও পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান

শেখ ইব্রাহিম টোলা তরুণ সংঘের উদ্যোগে বন্যাকবলিত বাড়িয়াখালি এলাকায় গৃহায়ন ও পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান

বিশেষখবর, মীরসরাই
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য সামাজিক সংগঠন 'শেখ ইব্রাহিম টোলা তরুণ সংঘ' এর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সম্প্রতি বন্যাকবলিত বাড়িয়াখালি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে। আগস্ট ৩১ তারিখে এই উদ্যোগটি গ্রহণ করা হয়, যার মাধ্যমে সংগঠনটি গৃহায়ন ও পুনর্বাসনের লক্ষ্যে অর্থ সহায়তা প্রদান করে। এই মানবিক উদ্যোগের মাধ্যমে বাড়িয়াখালি এলাকার প্রায় ৫টি পরিবার উপকৃত হয়েছে, যাদের অধিকাংশই বন্যায় তাদের বাড়ি ও সম্পদ হারিয়েছেন। সংগঠনের প্রধান জানান, “আমাদের মূল লক্ষ্য হলো ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পুনর্বাসন ও তাদের জীবনের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা।” এছাড়া, ভবিষ্যতে এই ধরনের আরো উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা তিনি উল্লেখ করেন। 'শেখ ইব্রাহিম টোলা তরুণ সংঘ' এর এই মহৎ উদ্যোগ মিরসরাই এলাকায় প্রশংসিত হয়েছে, যা একটি অনন্য উদাহরণ হিসেবে স্থানীয় অন্যান্য স...
বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে দাড়িয়েছে টিম তরঙ্গ -২৪

বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে দাড়িয়েছে টিম তরঙ্গ -২৪

Uncategorized, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
বিশেষ প্রতিনিধি : ২ সেপ্টেম্বর সোমবার ৪০০ প্যাকেট এাণ সামগ্রী বিতরনের মধ্যদিয়ে ত্রান বিতরন কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছে তরঙ্গ ২৪ টিম। সর্বস্তরের জনসাধারণ থেকে এাণের জন্য টাকা সংগ্রহ করা হয়েছে ১ লক্ষ ৮৭ হাজার ৫২০ টাকা। সর্বোমোট এাণ সামগ্রী পৌছানো হয়েছে =৩৫০০ ফ্যামিলির কাছে। সর্বোমোট এাণ এবং রেস্কিওসহ খরচ হয়েছে আনুমানিক= ৯ লক্ষ ৯০ হাজার ৮৫ টাকা। তরঙ্গ টিমকে সর্বাত্মক সহযোগিতা করেছেন মীরসরাই উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহি অফিসার সর্বসাধারন (সরকারি অফিসার, ডাক্তার, ব্যাংকার, সাধারণ কর্মচারীসহ সর্বস্তরের জনগণ) বিনা স্বার্থে মানুষের জন্য নিরলস পরিশ্রম করে টিম তরঙ্গ-২৪। সংগঠনের কর্মকর্তা বৃন্দের মধ্যে শাহাদাত শাকিল, আসিফুল সৈকত, জারা, প্রমি, ইমতিয়াজ ও নিশান জানান ইতিমধ্যে দিন রাত বন্যার্তদের পাশে দাঁড়ায় এই সংগঠনের সদস্যরা। সম্প্রতি বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে দেশের ...
বারইয়াহাটে বন্যাদূর্গতদের মাঝে বিএনপির মানবিক খাবার বিতরণ

বারইয়াহাটে বন্যাদূর্গতদের মাঝে বিএনপির মানবিক খাবার বিতরণ

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: বারইয়াহাট পৌরসভার বিভিন্ন এলাকায় বন্যা দূর্গতদের মাঝে মানবিক খাবার বিতরণ করে বারইয়াহাট পৌর বিএনপির সাবেক সভাপতি বারইয়াহাট পৌরসভার সাবেক মেয়রপ্রার্থী জনাব মাঈন উদ্দিন লিটন। শনিবার ( ২৪ আগষ্ট ) উক্ত পৌরসভার চিনকি আস্তানা হাইস্কুল, ধূমঘাট হাজী চান মিয়া উচ্চ বিদ্যালয়, বাহার উল্লাহ চৌধুরী জামে মসজিদ, শান্তিরহাট গ্রাম, জামালপুর গ্রাম, ধূম স্টেশান রাস্তা, উত্তর সোনাপাহাড় দাখিল মাদ্রাসা, ইসলাম মার্কেট, বারইয়াহাট কলেজ আশ্রয় কেন্দ্র ও পৌরসভার ১ এবং ২ নং ওয়ার্ডে পৃথক পৃথকভাবে মানবিক খাবার, পানি ও অন্যান্য জরুরী সামগ্রী নিজে গিয়ে পৌছে দেন তিনি। এসময় জনাব মাঈন উদ্দিন লিটন কোন কোন এলাকায় হাটু এমনকি কোমর পানিতে নেমে ও বন্যা দূর্গত মানুষের মাঝে পৌছেন এবং তাদের খোঁজ খবর নিয়ে মানবিক খাবার হাতে তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন বারইয়াহাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার...
বন্যা দূর্গত মানুষের জন্য আশ্রয়ের জন্য মানবিক মহৎ প্রাণ ফখরুল ইসলাম খাঁন সিআইপি সাহেব’কে ধন্যবাদ

বন্যা দূর্গত মানুষের জন্য আশ্রয়ের জন্য মানবিক মহৎ প্রাণ ফখরুল ইসলাম খাঁন সিআইপি সাহেব’কে ধন্যবাদ

Uncategorized, আন্তর্জাতিক, আমিরাত সংস্করণ, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সুস্বাস্থ্য, স্বজন, স্লাইড
বিশেষ প্রতিনিধি- মীরসরাই উপজেলার জামালপুর , আজমনগর, পশ্চিম হিংগুলী, গনকছড়া সহ আশেপাশের যে কোন মানুষ সহ ফেনীর ফাজিলপুর সহ বিভিন্ন এলাকা থেকে বন্যায় বিপদগ্রস্থ মানুষ এসে আশ্রয় নিয়েছেন বারইয়াহাটের খান সিটি সেন্টারে ,  জোরারগঞ্জের মা ছকিনা মাদ্রাসা,  সামিহা কমিউনিটি সেন্টার, ও শান্তিরহাটের সুমাইয়া মার্কেটে আশ্রয় নেয়া সকল মানুষের খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে। মীরসরাই উপজেলার বন্যা কবলিত মানুষের জন্য এই মানবিক উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা র সম্মানিত সভাপতি ও প্রতিষ্ঠাতা, মীরসরাই এর কৃতি সন্তান শিল্পপতি  জনাব ফখরুল ইসলাম খান সি আই পি ।   এই মানবিক উদ্যোক্তাকে আমরা ধন্যবাদ জানাই।   যে কেউ আশ্রয়ের প্রয়োজন হলেই যোগাযোগ করুন,  01829478856 (দ্বীন মোহাম্মদ), 01703805799 (বাবলু), 01819974143 ( জিয়া)...