ওসমানপুরে “ইসলামী আন্দোলন বাংলাদেশ” এর দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন।
ইব্রাহিম বাদশাহ: চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৫নং ওসমানপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫নং ওচমানপুর শাখার আয়োজনে বাঁশখালী হাজী দেলোয়ার হোসেন ভূঁইয়া মদিনাতুল উলুম নূরানী মাদ্রাসা মাঠে ইসলামী আন্দোলন জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম পশ্চিম জেলার সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলী। ইসলামী আন্দোলন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মীরসরাই উপজেলার সদস্য মোশারফ হোসেন লাভলু। বিশেষ বক্তা হিসে...







