মীরসরাই কলেজে শিক্ষাবৃত্তি প্রদান এবং বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই কলেজে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি এবং বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠান বৃহস্প্রতিবার (২৫ সেপ্টেম্বর ) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এস, এম আতিকুল ইসলাম লতিফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই কলেজের পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী, পরিচালনা পর্ষদ সদস্য শেখ মোহাম্মদ জসিম উদ্দিন এবং উপাধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন। অধ্যাপক উত্তম কুমার চৌধুরীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিজ্ঞান বিভাগের ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এস এম সাফাত ইশতিয়াক এর পৃষ্ঠপোষকতায় বই প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপকবৃন্দ যথাক্...







