Friday, September 11Welcome khabarica24 Online

প্রথম পাতা

৩১ মার্চ ১৯৫ পাকিস্তানি সেনার প্রতীকী বিচার

জাতীয়, প্রথম পাতা
খবরিকা ডেস্ক: সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩১ মার্চ ১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীর প্রতীকী বিচার করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ বুধবার সকালে মতিঝিলের বক চত্বরে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি এ কথা বলেন। শাহজাহান খান বলেন, ৩১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধাপরাধীর প্রতীকী বিচার হবে। আর সেদিনের বিচারিক কার্যক্রমে বিচারকও থাকবেন। তিনি আরও বলেন, বাংলার মাটিতে পাকিস্তানিদের বিচার করবো। তাদের চরদের নির্মূল করে ছাড়বো। স্বাধীনতা বিরোধী কেউ দেশে রাজনীতি করার সুযোগ পাবে না। এদিকে, আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতিঝিলের বক চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য শিরিন আখতার, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের ...

বাংলাদেশে কোটিপতির সংখ্যা কত?

জাতীয়, প্রথম পাতা, সারা-দেশ
খবরিকা ডেস্ক: বাংলাদেশে কোটিপতির সংখ্যা কত তা নিয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া দুষ্কর। তবে বাংলাদেশ ব্যাংক একটি পরিসংখ্যান প্রকাশ করে, যেখানে ব্যাংকে কোটি টাকা জমা আছে এমন একাউন্টধারীর মোট সংখ্যা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, ১৯৭২ সালে দেশে কোটিপতি অ্যাকাউন্টধারী ছিলো মাত্র ৫ জন। ১৯৭৫ সালের ডিসেম্বর শেষে এ সংখ্যা ৪৭-এ পৌঁছে, যা ১৯৮০ সালের ডিসেম্বরে ছিল ৯৮ জন। তখন তাদের আমানতের পরিমাণ ছিল সামগ্রিক ব্যাংকিং খাতের মোট আমানতের ১০ শতাংশ। এরপর ১৯৯০ সালের ডিসেম্বরে কোটিপতির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৪৩-এ। এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সালের জুনে কোটিপতির মোট সংখ্যা ছিল ২,৫৯৪ এবং ২০০১ সালের সেপ্টেম্বর শেষে কোটিপতির মোট সংখ্যা দাঁড়ায় ৫,১৬২ তে। এরপর অক্টোবর ২০০১ থেকে ডিসেম্বর ২০০৬ পর্যন্ত কোটিপতির সংখ্যা বেড়েছিল ৮,৮৮৭ এবং তত্ত্বাবধায়ক সরকারের ২ বছরে বেড়েছিল ৫,১১৪। আর বর্তমানে এ সংখ্যাটি ক...

শিক্ষকদের ক্লাসে ফিরতে বললেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা, সারা-দেশ
খবরিকা ডেস্ক: দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, শিক্ষকদের ৩ নম্বর গ্রেড থেকে ১ নম্বর গ্রেডে উন্নীতের জন্য পদোন্নতির সোপান তৈরির কথা বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ১ নম্বর গ্রেডে যেতে অন্যান্য দাবি দাওয়াও বিবেচনা করা হবে বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এমন আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষক নেতা মাকসুদ কামাল বাংলানিউজকে বলেন, আশ্বাস দিতেই তিনি ডেকেছিলেন। তিনি বিভিন্ন বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের ক্লাসে ফিরে যেতে বলেছেন। এ বিষয়ে আমরা আগামীকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে ফোরামের সভা করে স...

জীবনীর মঞ্চে আপ্লুত মাশরাফি

খেলাধুলা, জাতীয়, প্রথম পাতা
খবরিকা ডেস্ক: মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ার জুড়েই আছে নিজের শরীরের সঙ্গে নিত্য লড়াইয়ের গল্প। চোট-জর্জরিত, ঝঞ্ঝা-বিক্ষুব্ধ সেই সময়গুলোতে পেছন ফিরে তাকিয়ে আবেগআপ্লুত হলেন বাংলাদেশ অধিনায়ক। উপলক্ষটা ছিল মাশরাফির জীবনী বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। রূপকথাকে হার মানানো মাশরাফির জীবন দুই মলাটে লিপিবদ্ধ করেছেন ক্রীড়া সাংবাদিক ও লেখক দেবব্রত মুখোপাধ্যায়। বইয়ের নামও ‘মাশরাফি’। মাশরাফির পরিবার, নড়াইলে দূরন্ত কৌশিকের বেড়ে ওঠা, চিত্রা নদীর সঙ্গে মিতালি, নড়াইল এক্সপ্রেস হয়ে আবির্ভাব, মাঠের ভেতরে-বাইরে তার নাটকীয় ও রোমাঞ্চকর জীবন উঠে এসেছে এই বইয়ে। মাশরাফির জীবনী ভিত্তিক বই এটিই প্রথম। সোমবার খুলনায় টিম হোটেলেই মোড়ক উন্মোচন অনুষ্ঠান পরিণত হয়েছিল দারুণ এক আনন্দ আড্ডায়। আয়োজনে ছিলেন জিম্বাবুয়ে সিরিজের বাংলাদেশ স্কোয়াডের সব ক্রিকেটার ও কোচিং স্টাফের সবাই। অনুষ্ঠানের আকর্ষণীয় এক অধ্যায় ছিল ব্যতিক...

বগুড়া নয় , জিয়ার মাজার যাবে মিরপুর

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম
খবরিকা ডেস্ক: বগুড়া নয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মিরপুরে। সংসদ ভবনের উত্তর পাশের চন্দ্রিমা উদ্যান থেকে জিয়ার মাজার প্রতিস্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সেক্টর কমান্ডারদের জন্য সংরক্ষিত এলাকায় এ মাজার সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। সংসদ এলাকা থেকে খুব শিগগিরই সরে যাবে নকশাবহির্ভূত সব স্থাপনাও। বিষয়টি নিশ্চিত করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সরিয়ে নেওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ চত্বরের দক্ষিণ-পশ্চিম কোনায় অবস্থিত জাতীয় কবরস্থানের সাতটি কবরও। তবে সেখান থেকে সব কবর মিরপুরে যাবে না। বিতর্কিত ব্যক্তিদের কবর অন্যত্র সরানো হবে। এদের কবর নিজ নিজ পারিবারিক কবরস্থানে বা কোনো সরকারি কবরস্থানে সরিয়ে নেওয়া হতে পারে। সংসদ ভবন এলাকা থেকে জিয়ার মাজার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সরিয়ে নেওয়ার বিষয়ে জানতে চ...

মীরসরাইয়ে বোরো চাষে ব্যস্ত কৃষকরা ।। সুইস গেটগুলো সচল থাকলে আরো বেশি ফলন সম্ভব

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ
আকাশ ইকবাল: সদ্য কৃষকদের ঘরে তোলা আমনের ফলনে আশানুরূপ ফলন না হলেও অনুকুল পরিবেশ পেয়ে লোকসান পোষাতে মাঠে নেমে গেছে মীরসরাইয়ের হাজার হাজার কৃষক। উপজেলার ইছাখালী, মঘাদিয়া, মায়ানী, দুর্গাপুর, হিঙ্গুলী, করেরহাট, সাহেরখালী ওয়াহেদপুর ইউনিয়নের কৃষকদের ছরা, খাল, ডোবা বা জলাশয় থেকে সেচ দিয়ে বোরো আবাদে ব্যস্ত হতেই লক্ষ্য করা গেছে। বিশেষ করে পাহাড়ী নিকটবর্তী ছরার পাশের জমিগুলোতে রবিশস্য ও বোরো আবাদে বেশ ফলপ্রসূ হচ্ছে। তবে উপজেলার অনেক স্থানে অকেজো হয়ে থাকা ুইস গেটগুলো সংস্কার না হওয়ায় অনেক স্থানেই সম্ভব হচ্ছে না ব্যাপক বোরো আবাদ। বিশেষ করে দুর্গাপুর, গোভানিয়া, মীরসরাই, ইছাখালী ও বামনসুন্দর ুইস গেইটগুলো অকেজোই অনেকটা। তবুও থেমে নেই কৃষকরা কেউ বা ডোঙ্গা বানিয়ে, কেউ বা গাছের সেচ পাম্প বানিয়ে নেমে পড়েছে ভালো ফলনের স্বপ্ন নিয়ে। কারণ গত আমনে ও জলাবদ্ধতার জন্য অনেকের লোকসান হয়েছে। তা পুষিয়ে নিতে হবেই সকলের।...

একজন যাত্রীর জন্য স্টেশনে থামে ট্রেন, কারণটা শুনলে অবাক হবেন

আন্তর্জাতিক, প্রথম পাতা
খবরিকা ডেস্ক: বরফে ঢাকা একটা রেললাইন। বরফে ঢাকা একটা নির্জন স্টেশন। স্টেশনে প্রতিদিন সকালে থামে একটা ট্রেন। একজন যাত্রী ওঠে। বিকেলে ফিরতি ট্রেনে সেই একজনই নামে। একজন কলেজছাত্রী। একজনের জন্যই একটা স্টেশন। এমনই চলছে গত তিন বছর ধরে। হোক্কাইডো। জাপানের সবচেয়ে উত্তরের দ্বীপ। চারপাশে রুক্ষ্ম, পাহাড়ি পরিবেশ। ভরা শীতে অবিরত তুষারপাতে ঢেকে গেছে চারপাশ। তারই মাঝখানে তুষারে ঢাকা একটা রেললাইন। সেই শুভ্র তুষারের স্তূপ ছিন্নভিন্ন করে ছুটে চলেছে লাল রঙা এই ট্রেন। প্রতিদিন সকালে এই রেলপথের জনহীন কামি-শিরাতাকি স্টেশনে থামে এই ট্রেন। তুলে নেয় এক কলেজছাত্রীকে। আবার নামিয়ে দেয় বিকেলে। অনেকদিন আগেই পরিত্যক্ত এই স্টেশন। তবু শুধু মাত্র একজন যাত্রীর জন্য কেন এই স্টেশনে থামে ট্রেন? কারণ ছাত্রীটির গ্র্যাজুয়েশন এখনও শেষ হয়নি। অনেকদূরের কলেজে যেতে হয় ওকে। তাতে ট্রেনই ভরসা। তাই শুধুমাত্র ছাত্রীটির জন্য একটা গো...

মার্চের ১৫ তারিখ থেকে ইউপি নির্বাচন

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম
সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ সালের মার্চ মাসের ১৫ তারিখ থেকে শুরু হয়ে কয়েক দফায় শেষ হবে জুন মাসে। এ লক্ষ্যে তড়িঘরি করে সকল প্রস্তুতি সম্পূর্ণকরছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, সম্প্রতি ইসির পক্ষ থেকে দ্রুত নির্বাচন করার জন্য পল্লী উন্নয়ন ও স্থানিয় সরকার মন্ত্রনালয়ের কাছে তালিকা চাওয়া হয়। এরি প্রেক্ষিতে পল্লী উন্নয়ন ও স্থানিয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব শরীফা অহমেদ স্বাক্ষরিত এক স্বরক লিপিতে ৪৫৫৩ টি ইউনিয়ন পরিষদ এর তালিকাসহ সংশ্লিষ্ঠ তথ্য পাঠানো হয় নির্বাচন কমিশনে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম বিডি টুয়েন্টি ফোর লাইভকে বলেন, আমাদের হাতে সময় কম উপজেলা নির্বাচনের পর পর ইউনিয়ন পরিষদ নির্বাচন দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে কমিশন। কবে থেকে নির্বাচন শুরু হবে জানতে চাইলে ইসির সচি সরাসরি কোন তারিখ না বললেও ত...