জাহান্নামের ভয়াবহতা নিয়ে দুনিয়াতেই তৈরি হল এক প্রতীকী জাহান্নাম
খবরিকা ডেস্ক: থাইল্যান্ডের একটি বৌদ্ধমন্দিরে প্রতীকী জাহান্নাম তৈরি করা হয়েছে। পরকালে কোন পাপের জন্য কী শাস্তি হবে, ভাস্কর্যের মাধ্যমে তা ফুটিয়ে তোলা হয়েছে।
মন্দিরে প্রার্থণা ও ভ্রমণ করতে আসা মানুষকে পাপের শাস্তি সম্পর্কে জানাতে ভাস্কর্যের মাধ্যমে জাহান্নামের চিত্র উপস্থাপন করা হয়েছে। মন্দিরটি জাহান্নাম মন্দির নামে স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে।
বৌদ্ধ ভিক্ষু প্রা ক্রু ভিশানজালিকন থাইল্যান্ডের চিয়াং মাই এলাকায় ওয়াট মাই কায়েট নই নামের মন্দিরটি নির্মাণ করেন। তিনি বলেন, ‘মানুষের মধ্যে পাপের ভয় সৃষ্টি করতেই এই প্রতীকী জাহান্নাম তৈরি করা হয়েছে। আমি চাই, মানুষ জাহান্নামকে ভয় পাক ও পাপের জন্য লজ্জিত হোক।’
পরকালে কোন পাপের জন্য কী শাস্তি হবে তা ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। চুরির অপরাধে হাত কেটে ফেলা হবে। ধর্ষণের অপরাধে যৌনাঙ্গ কেটে ফেলা হবে। প্রতিটি ভাস্কর্য লাল রঙের ছিটা দিয়ে রা...
