Friday, September 11Welcome khabarica24 Online

প্রথম পাতা

থেমে গেল জীবন যুদ্ধ

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ
পলাশ মাহবুব, মীরসরাই ॥ জীবন যুদ্ধে হার না মানা খেটে খাওয়া কর্মবীর ওরা। স্ত্রী সন্তানদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে ওদের সংগ্রাম নিরন্তর। ঈদের আনন্দ শেষে সেই জীবন যুদ্ধের কর্মস্থলে ফিরতে গিয়ে আবার পরিবারের কাছে ফিরতে হলো লাশ হয়ে। নওগাঁ থেকে চট্টগ্রামের ১১জন খেটে খাওয়া শ্রমিক অল্প ভাড়ায় পৌঁছার জন্য চালের ট্রাকের উপর উঠে হারালো প্রাণ ৭ জন। প্রাণপণ যুদ্ধ করে প্রাণে রক্ষা পেল আরো ৪ জন। সেই চালের ট্রাকের নিচেই চাপা পড়ে থেমে গেল জীবন যুদ্ধ। নিহত একজন ছাড়া সকলেই একই গ্রামের আত্মীয়-স্বজন। অশ্রুসজল নয়নে দুর্ঘটনায় আহত ইয়াছিন আলী (৩২) বলেন, আমরা সবাই একই গ্রামের। নিহতদের মধ্যে আলম আমার দুলাভাই। বাকিরা কেউ গ্রামের চাচাতো বা জেঠাতো ভাই। ঈদে পয়সা খরচ হয়ে যাওয়ায় অল্প টাকায় কাজে যাবার জন্য এই ট্রাকে ২০০ টাকা করে উঠেছিলাম। বাসে যেতে প্রায় হাজার টাকা নেয়, তাই আমরা এই ট্রাকে উঠি। বেঁচে যাওয়া আহত যাত্রী ইয়াছি...
মলিয়াইশে শিশু ফাবিহার কান্না ‘তালের পিঠা খাওয়াবে বলেছে বাবা, বাবা কই ?

মলিয়াইশে শিশু ফাবিহার কান্না ‘তালের পিঠা খাওয়াবে বলেছে বাবা, বাবা কই ?

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
আকাশ ইকবাল ॥ প্রতিদিন রাতে বাবা দোকান থেকে একটা করে আদরের দুই বছরের কন্যা ফাবিহার জন্য একটা করে চীপস নিয়ে আসতো। বাবা বাবা করে আসা মাত্র মায়ের কোল থেকে বাবার কোলে ঝাপিয়ে যেতো। সেদিন বাবা চিপস এর সাথে তালের পিঠা তৈরীর জন্য চালের গুড়ি করতে আতপ চাল ও নিল কারন মেয়ে তালের পিঠা খাবে বলেছে। সে রাতে ফাবিহার বাবা আর বাড়ী ফিরেনি। শিশু ফাবিহা কেঁদে কেঁদেই ঘুমিয়েছে। সকালে উঠে বলছে ‘বাবা কই ? আমার চিফস কই ? তালের পিঠা খাওয়াবে বলেছে বাবা, বাবা কই ? ’ অবুঝ শিশু জানে না তখনো রাতে সন্ত্রাসীরা তার বাবাকে গুলি করে হত্যা করেছে। শিশূটিকে বাবার মৃতদেহের পাশে নিয়ে বলছে বাবা ঘুমিয়েছে মা। এসসময় সকলের কান্না আর আর্তচিৎকারে মলিয়াইশ গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের সাধুবাজারে শনিবার রাত সাড়ে ১১টায় মেজবাহ উদ্দিন (৩৫) নামের এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা গুলি করে ও কুপ...
চট্টগ্রামে বিদ্যুত ঘাটতি থাকবে না, থাকবে না লোডশেডিং : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

চট্টগ্রামে বিদ্যুত ঘাটতি থাকবে না, থাকবে না লোডশেডিং : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন আর সেদিন আর দুরে নয় পুরো চট্টগ্রামেই থাকবে না লোড শেডিং। চাহিদার চেয়ে ও বেশী বিদ্যুত এই মীরসরাইতেই উৎপাদন হবে। মীরসরাইতে যে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে সেখানে কয়েকদিন পূর্বে একদল চীনা বিনিয়োগকারী এসেছেন। ওরা এখানে ১৩২০ মেগাওয়াট এর কয়লা বিদ্যুত প্রকল্প ও এল এমজি গ্যাস উৎপাদন কেন্দ্র স্থাপন করবে। এই চীনা দল এখানে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে পুরো মীরসরাই উপজেলায় প্রয়োজন মাত্র ১৫ মেগাওয়াট বিদ্যুত । আর এই অর্থনৈতিক জোনেই উৎপাদিত বিদ্যুত দিয়ে পুরো চট্টগ্রামের বিদ্যুত ঘাটতি লাঘব সম্ভব হবে। তিনি বলেন আর বেশী দূরে নয় চট্টগ্রাম থেকে এই মীরসরাইয়ের উপকূল হয়ে উঠবে দ্বিতীয় সিঙ্গাপুর। কাজের জন্য আর কেউ দুবাই বা ইউরোপ যেতে হবে না। বরং সেখানকার লোকরাই এখানে আসবে কাজ করতে। তিনি আরো বলেন পূর্বের সরকার বিদ্যুত ঘা...
সিএনজি বন্ধে জন দুর্ভোগ ও বৈধ বিকল্প বাহন চালুর দাবীতে মীরসরাইতে মানববন্ধন

সিএনজি বন্ধে জন দুর্ভোগ ও বৈধ বিকল্প বাহন চালুর দাবীতে মীরসরাইতে মানববন্ধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ বিকল্প যানবাহনের ব্যবস্থা না করে মহাসড়কে সরকারের সিএনজি বন্ধের প্রতিবাদে মীরসরাই উপজেলার ধূমঘাট থেকে বড়দারোগারহাট পর্যন্ত ৩৩ কিমি সহ সারাদেশের তানুষ সীমাহীন দূর্ভোগে পতিত হওয়ার প্রতিবাদে মানব বন্ধন, প্রতিবাদ সমাবেশ ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন মিরসরাইয়ের সচেতন নাগরিক সমাজ। গতকাল রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরস্থ সাংবাদিক রিয়াজ স্মৃতি চত্বরে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে অংশ নেয় দুর্ভোগে পড়া পেশাজীবি, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজ শিক্ষার্থী, শিক্ষক সহ সর্বস্তরের শত শত মানুষ। যতদিন পর্যন্ত বিকল্প বাহন চালু না হয় ততদিন পর্যন্ত বৈধ ও লাইলেন্সধারী সিএনজি অটোরিক্সা চলাচলের অনুমতি প্রদানের দাবী জানিয়েছেন প্রতিবাদকারীরা। এছাড়া ফিটনেস বিহীন গাড়ী ও লাইসেন্স বিহীন ড্রাইভারদে...
অবশেষে চলচিত্রে আসছেন প্রভা !

অবশেষে চলচিত্রে আসছেন প্রভা !

প্রথম পাতা, বিনোদন, সংবাদ শিরোনাম
বিনোদন ডেস্ক : প্রায় এক বছরেরও বেশি সময় ধরে শোনা যাচ্ছে চলচ্চিত্রে আসছেন আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। খবরটি মিথ্যা নয় মোটেও। কিন্তু আসি আসি করে আসা হচ্ছে না তার। চলচ্চিত্রের জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছেন তিনি। কিন্তু ঠিক কি কারণে যেন ব্যাটে বলে মেলাতে পারছেন না। এতদিন বলেছেন গল্প ও চরিত্র মনের মতো হতে হবে। আর সেটাও পেয়েছেন বেশ কয়েকবার। এরই মধ্যে অনেক চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন। গল্প পছন্দ হয়েছে, সঙ্গে চরিত্রও। তাহলে সমস্যা কোথায়? এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন- হ্যাঁ, এটা ঠিক চলচ্চিত্রে আসার জন্য এতদিন মনের মতো গল্প ও চরিত্র খুঁজেছি। কিন্তু তার পাশাপাশি আরেকটি চাহিদা অনেক আগে থেকেই ছিল। আর সেটা হলো বাজেট। কয়েক মাস ধরে যেসব ছবির প্রস্তাব পেয়েছি তার সব কটির গল্প ও চরিত্র পছন্দ হয়েছে। কিন্তু দেখা গেছে বাজেট ভাল না। আমি চলচ্চিত্রে সত্যিই আসতে চাই। তবে সেটা অবশ্যই বিগ বা...
জোরারগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রদের আন্দোলন : অধ্যক্ষকে ৩ ঘন্টা তালাবন্ধ

জোরারগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রদের আন্দোলন : অধ্যক্ষকে ৩ ঘন্টা তালাবন্ধ

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ বস্ত্র অধিদপ্তরের অধীনে চট্টগ্রামের অন্যতম একটি বস্ত্র প্রকৌশল প্রতিষ্ঠান মীরসরাই উপজেলাস্থ ‘জোরারগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ’ এর বিএসসির বিভিন্ন সেশনের ছাত্ররা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচী পালন করে। কিছু দাবীতে শিক্ষার্থীরা গতকাল বুধবার ( ১২ জুলাই) অধ্যক্ষ সর কিছু প্রশাসনিক কর্মকর্তাকে তালা মেরে ৩ ঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখে। উক্ত টেক্সটাইল ইনষ্টিউটে সরকারের ঘোষিত ডিপ্লোমা কোর্স বন্ধ করা, বিএসসি কাসের জন্য পর্যাপ্ত স্থায়ী শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন দাবীতে বিএসসি কোর্সের ৫ শতাধিক শিক্ষাথী সকাল ১০টা থেকে বিভিন্ন সেমিষ্টারের কাস বর্জন করে কলেজ ক্যাম্পাস গেইটে সভা ও সমাবেশ করতে থাকে। একই সময় থেকে ছাত্ররা তাদের দাবী মেনে নিতে অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের কক্ষে তালা মেরে অবরুদ্ধ করে রাখে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখে বিএসসির বিভিন্ন ব্যাচের শফি...
মা হচ্ছেন রানীজি

মা হচ্ছেন রানীজি

প্রথম পাতা, বিনোদন, সংবাদ শিরোনাম, স্লাইড
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি মা হচ্ছেন । আর এর জন্যই নাকি তিনি মিডিয়ার আড়ালে রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। জানা গেছে, গত বছরের এপ্রিলে যশ রাজ ফিল্মের কর্ণধার আদিত্য চোপড়াকে বিয়ে করেছেন অভিনেত্রী রানী মুখার্জি। আর এখন তিনি তার প্রথম সন্তানের জন্য অপেক্ষায় আছেন। সন্তান সম্ভবা হওয়ায় রানী এখন পুরোপুরি মিডিয়ার বাইরে অবস্থান করছেন। বর্তমানে তিনি লন্ডনে অবসর কাটাচ্ছেন। এমনকি একজন গর্ভকালীন মায়ের যেরকম স্বাস্থ্যগত বিষয়াদি মেনে চলতে হয়, সেভাবেই তিনি পরামর্শগুলো মেনে চলছেন। আর সন্তান সম্ভবা হওয়ার জন্যই নাকি তিনি ২০১৪ সালে ব্লবাস্টার ছবি ‘মার্দানি’র পর আর কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। যদিও শোনা গিয়েছিল যে দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের আত্মজীবনী ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রানী মুখার্জি, কিন্তু সম্প্রতি সেই বিষয়টিও পরিস্কার করেছেন ছবিটির নির্মাতা। হাসি...
মীরসরাইতে বিএনপির ইফতার মাহফিল : দীর্ঘদিন পরে বিএনপির একটি সফল সাংগঠনিক তৎপরতা

মীরসরাইতে বিএনপির ইফতার মাহফিল : দীর্ঘদিন পরে বিএনপির একটি সফল সাংগঠনিক তৎপরতা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ দীর্ঘ ৮ মাস পরে মীরসরাইতে উপজেলা বিএনপির উদ্যোগে একটি সফল সাংগঠনিক অনুষ্ঠান সফল ভাবে করতে দেখা গেছে। গতকাল ৮ জুলাই মীরসরাই উপজেলা বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভা মীরসরাই ডিগ্রী কলেজ মিলনায়তনে মীরসরাই পৌর বিএনপির আহ্বায়ক ফকির আহাম্মদ এর সভাপতিত্বে ও আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য প্রদানকালে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রেড ক্রিসেন্ট এর সাবেক জেলা সেক্রেটারী আব্দুল আউয়াল চৌধুরী সহ বক্তাগন বলেন আজ মীরসরাইতে বেগম জিয়ার বলিষ্ঠ কন্ঠস্বর শাহিদ চৌধুরী, নুরুল আমিন ও সালাউদ্দিন সেলিম সহ অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলায় হয়রানি করে সরকার স্বৈরাচারীভাবে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু জনগন এখনো গনতন্ত্র উদ্ধারের জন্য বেগম জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। যে কোন সময় দেশের জনগন এই জালেম সরকারকে উৎখাত করতে আন্দোলনে ঝাপিয়ে পড়বে। এসময় বক্তব্য রাখেন যথাক্র...