১০ জন খামারী আহত : ভোক্তাদের ঠকিয়ে যাচ্ছে মীরসরাইয়ের পোল্ট্রি সিন্ডিকেট
নিজস্ব প্রতিনিধি ॥ আর্থসামাজিক সহ নানাবিদ বিবর্তনের এই যুগে পোল্ট্রি শিল্প মানুষের খাদ্য সংকট নিরসনে বিশেষ ভূমিকা পালন করছে। কিন্তু এক শ্রেণীর পোল্ট্রি ব্যবসায়ী পর্যায়ক্রমে ঠকিয়েই আসছে ভোক্তা সাধারনকে। ক্ষুদে ব্যবসায়ীদের জিম্মি করে অতিরিক্ত মূল্য ধরে মুরগী সরবরাহ করে ক্রেতাদের কাছ থেকে প্রতি কেজীতে ২০ টাকা হারে নিচ্ছে। যা যাচ্ছে একটি পোল্ট্রি সিন্ডিকেটের পকেটে। আবার এ নিয়ে পরস্পর সংঘর্ষে ৭জন আহত ও গতকাল গতকাল সোমবার (১৮মে) সন্ধ্যা পর্যন্ত দুপক্ষের উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।
ভোক্তাদের কেজি প্রতি ২০ টাকা করে ঠকিয়ে ব্যবসায়ীক লাভের হিসেব নিকেসে গোলযোগ দেখা দেয়ায় সিপি নামের পোল্ট্রি কোম্পানীর বিরুদ্ধে প্রচারনায় নামলে এই পোল্ট্রি সিন্ডিকেটের সাথে বাধে বিবাধ। এরই জের ধরে গত রবিবার (১৭ মে) সন্ধ্যায় মীরসরাই উপজেলার মঘাদিয়া এলাকায় দুই পক্ষ ও ক্রেতা ভোক্তা পরস্পর সংঘর্ষে আহত হয় পোলট্রি এসো...







