Friday, September 11Welcome khabarica24 Online

মীরসরাই ফোরাম ঢাকার সভা অনুষ্ঠিত

 


নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই ফোরাম ঢাকার এক্সিকিউটিভ কমিটির এক সভা ফোরামের সভাপতি জনাব মহিউদ্দিনের সভাপতিত্বে ঢাকায় অনুষ্ঠিত হয়। ফোরামের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম -১ মীরসরাই আসনের জামায়াত প্রার্থী এডভোকেট সাইফুর রহমানের নির্বাচনী কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়। এতে সকলে তাঁর জন্য নিবেদিতভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানে ফোরামের বার্ষিক এজিএম নিয়ে বিশদ আলোচনা হয়। এতে কমিটির সদস্য ছাড়াও ফোরামের উপদেষ্টা ইন্জিনিয়ার গিয়াসউদ্দিন, ভিসি মেশকাত উদ্দীন, জা বি অধ্যাপক শওকত হোসেন, ইউ এন বির সম্পাদক সাংবাদিক মাহফুজর রহমান দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন ।