Friday, September 11Welcome khabarica24 Online

প্রথম পাতা

মীরসরাইয়ে খবরিকার বর্ষপূর্তিতে বাউল গান ও কবিতায় বৈশাখী উৎসব

মীরসরাইয়ে খবরিকার বর্ষপূর্তিতে বাউল গান ও কবিতায় বৈশাখী উৎসব

গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি :: তোমরা একতারা বাজাইও না , দোতরা বাজাইওয়ানা না’ সুজন বাউল ও নবনিতার কন্ঠে দলীয় গানের মধ্য দিয়ে মীরসরাই উপজেলা কৃষি মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্থানীয় খবরিকা বর্ষপূর্তি ও যুগান্তর স্বজনের উদ্যোগ এক বৈশাখী কবিতা উৎসব । শনিবার ( ১৮ এপ্রিল ) দুপুর ৩টা থেকে লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আব্দুল আলীম তুহিনের সভাপতিত্বে কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এবং কবি তাসলিমা চৌধুরী সুরভীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বৈশাখী কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাইয়ের জাতীয় সংসদ সদস্য নুরুল আমিন। এসময় তিনি তাঁর বক্তব্যে সুস্থ ও শৈল্পিক ধারার শিল্প সাহিত্য এবং সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আগামী দিনে সুস্থ সুন্দর সমাজ বিনির্মানে গুরুত্ব আরোপ করেন । এছাড়া দেশের সংবাদপত্র সমূহের সাহসী সাংবাদিকতার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর ও গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখ...
মীরসরাই পৌর আবাসিক ভবন মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন : আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব সাঈদ ভূঞা

মীরসরাই পৌর আবাসিক ভবন মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন : আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব সাঈদ ভূঞা

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: চট্টগ্রামের মীরসরাই পৌর এলাকায় আবাসিক ভবন মালিকদের অধিকার সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে “ মীরসরাই পৌর আবাসিক ভবন মালিক কল্যাণ সমিতি”র ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি পৃথক দুটি সভার মধ্যে প্রথম সভা আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও মাহবুব পলাশ এর সঞ্চালনায়, দ্বিতীয় সভা নাছির উদ্দিন এর সভাপতিত্বে ও মাহবুব পলাশ এর সঞ্চালনায় মীরসরাই ষ্টেডিয়াম সংলগ্ন ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসির উদ্দিন এবং সদস্য সচিব মনোনিত হয়েছেন আবু সাঈদ ভূঁইয়া। সভায় উপস্থিত ভবন মালিকরা জানান দীর্ঘদিন ধরে আবাসিক ভবন সংশ্লিষ্ট নানা সমস্যা যেমন আইন শৃংখলা জনিত নিরাপত্তা, পৌরসেবার সমন্বিত উধ্যোগ সহ বহুমুখি উন্নয়ন ও সেবামূলক উদ্যোগের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। এই প্রেক্ষাপটে সংগঠনটি গঠন করা হয়েছে। আহবায়ক ক...
মীরসরাইয়ে ছাত্র সংগঠন তরঙ্গ যুব সংঘের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মীরসরাইয়ে ছাত্র সংগঠন তরঙ্গ যুব সংঘের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
শুক্রবার (৩ এপ্রিল) সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আসিফুল ইসলাম সৈকতের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৬ মাসের জন্য ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌহিদুল ইসলাম নিশান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আসিফুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ইমতিয়াজ হোসেন চৌধুরী, তাসলিমা প্রমি, শাহাদাত হোসেন শাকিল, নাহিদা আক্তার লিলি, মেহেরাব হোসেন অপি, নুসরাত জাহান, সাদ বিন সাইফ, আরমান হোসেন তুহিন, ইসমাইল হোসেন রিদয় ও ইয়াসমিন জারা। সদস্য হিসেবে রয়েছেন রিফাত উদ্দিন, শেখ জিহাদ উদ্দিন, তাওসির আহমেদ অয়ন, সাবিনা ইয়াসমিন, আসিফ আহমুদ, জনিয়া আফরোজ প্রিয়া, তানিয়া ইসলাম তাইন্না, সাইমা সুফিয়ান, হাবিবুল্লাহ খান শিপন, আবদুল্লাহ আল জোবায়ের, আফসানা আক্তার, মুনতাছির করিম মিহাব, সাবের হোসেন পাবেল, মোমিতা তাসলিম আশা, তাকিব রহমান, তানজিলা সুলতা...
স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ ও কবিতা পাঠে নীলকলমের স্বাধীনতা উৎসব সম্পন্ন

স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ ও কবিতা পাঠে নীলকলমের স্বাধীনতা উৎসব সম্পন্ন

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: ৩০ মার্চ সোমবার অপরাহ্ন থেকে সন্ধ্যাজুড়ে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে স্বাধীনতার স্মৃতিচারণ , কবিতা পাঠ ও দেশাত্মবোধক গানে উৎসবমুখর হয়ে উঠেছিল নীল কলম সাহিত্য চর্চার মঞ্চ। অনুষ্ঠানে প্রবীণ কবি সাহিত্যিক ও সাংবাদিকগণ স্বাধীনতার স্মৃতিচারণ, কথামালা স্বরচিত কবিতা পাঠে অংশ নেন। সাথে যুক্ত হয় নবীন লেখকগণ। সভাপতি মাহবুবা চৌধুরীর সভাপতিত্বে বাচিক শিল্পী তটিনী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এরপর ‘ এক নদী রক্ত পেরিয়ে’ এই দেশের গানের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। একে একে স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন সময়ের অনুভূতি ব্যক্ত করেন প্রবীণ লেখকগণ। সাথে সাথে চলে স্বরচিত কবিতা পাঠ, সনামধন্য কবির কবিতা আবৃত্তি এবং দেশাত্মবোধক গান। বাংলাদেশের বেশ কয়েকজন বিশিষ্ট কবি সাংবাদিক ও লেখক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিতি ছিলেন সনামধন্...
মীরসরাইয়ে গনহত্যা দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন

মীরসরাইয়ে গনহত্যা দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ ( বুধবার) সকাল ১১টায় মীরসরাই উপজেলা উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর অংশগ্রহনে তালবাড়িয়াস্থ বধ্যভূমি স্মৃতিসৌধে উক্ত শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তারের নেতৃত্বে উক্ত শ্রদ্ধাজ্ঞাপন কালে আরো উপস্থিত ছিলেন উপজেলার সহকারি কমিশনার ভূমি আলাউদ্দিন কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল কবির, সমাজসেবা কর্মকর্তা সাররিনা লিনা, মুক্তিযোদ্ধার সন্তান কবি ও সাংবাদিক মাহবুব পলাশ, বীর মুক্তিযোদ্ধাগন যথাক্রমে নুরুল আফছার, কামাল পাশা, আবু তাহের, ফজলুল হক, কামাল উদ্দিন, হারুনুর রশিদ , সামছুদ্দিন প্রমুখ। শ্রদ্ধাজ্ঞাপন শেষ...
নীল কলমের ইফতার ও দ্বিবার্ষিক সভা : সভাপতি মাহবুবা চৌধুরী, সা: সম্পাদক সুমি দাস

নীল কলমের ইফতার ও দ্বিবার্ষিক সভা : সভাপতি মাহবুবা চৌধুরী, সা: সম্পাদক সুমি দাস

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: নীল কলম সাহিত্য চর্চা মঞ্চের দ্বিবার্ষিক সভা ও ইফতার মাহফিল প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি মাহবুবা চৌধুরীর সভাপতিত্বে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। গত ২৭ ফেব্রুয়রি চট্টগ্রামের লালখান বাজারস্থ কপার চিমনিতে আয়োজিত উক্ত সভায় অতিথি ছিলেন কবি অভীক ওসমান, কবি খুরশিদ আনোয়ার, কবি রিজোয়ান মাহমুদ, শিশু সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ, কবি ও সাংবাদিক ওমর কায়সার, সাংবাদিক কামরুল হাসান বাদল, ছড়াকার আলেঙ আলীম, কবি শ ম বকতিয়ার, প্রকৌশলী এম এ হান্নান, শিক্ষাবিদ তহুরীন সবুর ডালিয়া, বাচিক শিল্পী আয়েশা হক শিমু, লিটন দাশ শিবু, অরূপ কুমার বড়ুয়া। ইফতার শেষে দ্বিতীয় অধিবেশনে সংগঠনের ২০২৬- ২০২৮ সালের জন্য কার্যকরী পরিষদ সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। এতে মাহবুবা চৌধুরী সভাপতি, মার্জিয়া খানম সিদ্দিকা সিনিয়র সহ সভাপতি, মোখলেছুর রহমান, লিপি বড়ুয়া সহ সভাপতি, সুমি দাশকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।...
রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে একুশের আলোচনা, ইফতার ও জন্মদিনে কবি সম্মাননা

রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে একুশের আলোচনা, ইফতার ও জন্মদিনে কবি সম্মাননা

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই পৌরসভার রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে মহান একুশের আলোচনা, ইফতার মাহফিল ও কবির জন্মদিন উপলক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। শনিবার ( ২১ ফেব্রুয়ারী ) বিকাল ৪টা থেকে ৫২’র ভাষা আন্দোলন ও মহান একুশের তাৎপর্য এবং আজকের প্রেক্ষাপটে ভাষার স্বাধীনতার উপলব্দি নিয়ে পাঠাগার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সভাপতিত্বে সাংবাদিক নাছির উদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ প্রাবন্ধিক প্রফেসর নুরুল আফছার । আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাষ্টার হোছাইন সবুজ, মাষ্টার জিনাত সুলতানা ফেরদৌস, ডা: সালাউদ্দিন খাঁন, সাংবাদিক রাজিব মজুমদার, লেখক নাছির উদ্দিন ভূঞা প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন কবি তাছলিমা চৌধুরী সুরভী, সাংবাদিক জাবেদ হোসাইন, সানোয়ার ইসলাম রনি, ইব্রাহিম মাহমুদ, রশিদুল হাসান, তাকি...
বৃদ্ধাশ্রমের দুঃস্থ মানুষদের ইফতার ও খাবার সামগ্রী প্রদান করলো নীল কলম সাহিত্য সংগঠন

বৃদ্ধাশ্রমের দুঃস্থ মানুষদের ইফতার ও খাবার সামগ্রী প্রদান করলো নীল কলম সাহিত্য সংগঠন

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: নীল কলম সাহিত্য সংগঠনের উদ্যোগে সংগঠনের লেখকবৃন্দ চট্টগ্রামের অক্সিজেনে অবস্থিত " বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রম’ পরিদর্শনে যান। এই বৃদ্ধাশ্রমটিতে প্রায় ৮০ জনের মতো নারীপুরুষ মানবেতর জীবনযাপন করছেন। তাই নীল কলমের কিছু লেখক সাহায্যের হাত বাড়িয়ে দেন। বৃদ্ধাশ্রমের জন্য দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী নিয়ে যায় মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারী)। এতে ছিল চাল, মসুরের ডাল , তেল আলু, আটা, চিনি, পেঁয়াজ , ছোলা, খেসারি, চিড়া মুড়ি সেমাই দুধ বিস্কুট মিষ্টি সহ অন্যান্য প্রয়োজনীয় খাবার সামগ্রী। মানবসেবা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা গোলামুর রহমান রাব্বানীর হাতে এই সকল সামগ্রী হস্তান্তর করেন নীল কলমের সভাপতি কবি ও গল্পকার মাহবুবা চৌধুরী সহ অন্যান্য লেখকবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন কবি মারজিয়া খানম সিদ্দিকা , গল্পকার সুমি দাস, কবি শিরিন আফরোজ , গল্পকার রুনা তাসমিনা, কব...