Tuesday, November 3Welcome khabarica24 Online

প্রথম পাতা

১ জানুয়ারী পূন: উদ্বোধন হচ্ছে আরশীনগর।

১ জানুয়ারী পূন: উদ্বোধন হচ্ছে আরশীনগর।

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিনোদন, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  বিশেষ প্রতিনিধি-  মীরসরাই উপজেলার সোনাপাহাড়ে অবস্থিত আরশিনগর ফিউচার পার্ক পূন: উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১ জানুয়ারী । বিগত ৫ আগষ্ট গনঅভ্যুত্থানের সময় জনতা রাজনৈতিক বিতর্ক থাকায় আরশিনগর ফিউচার পার্ক’ নামে বিনোদন কেন্দ্র ও শিশুপার্কটি ভেঙ্গেচুরে পুড়িয়ে দিয়েছিল। অবশেষে উক্ত পার্কটি আবার চালু করার উদ্যোগ নিয়েছেন নতুন ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন। তিনি শনিবার ( ২৮ ডিসেম্বর) স্থানীয় গনমাধ্যকর্মীদের সাথে এক সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকালে বলেন মীরসরাই এলাকায় পাহাড়, ঝর্ণা, লেক সহ বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ বেড়াতে আসা পর্যটকদের সকলের সুযোগ সুবিধার জন্য বিশেষ উদ্যোগ সহ এই পার্ককে সুস্থ বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় পার্কের অপর পরিচালক আবু হেনা কায়ছার রুবেল সহ দুই পরিচালক উক্ত পার্কের পূন: সূচনার এই উদ্যোগে সকলের পরামর্শ ও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এখন থে...
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে রজতজয়ন্তী উৎসব সম্পন্ন

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে রজতজয়ন্তী উৎসব সম্পন্ন

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
      মামুন নজরুল :: মীরসরাই উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ নানা চড়াই-উৎরাই পেরিয়ে সফলতার সঙ্গে পার করেছে ২৫টি বছর। রজতজয়ন্তী উপলক্ষে কলেজে আয়োজন করা হয় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব। সেখানে পুরোনো স্মৃতিকে আরেকটু স্পর্শ করতে রাখা হয়েছিল ‘প্রতীকী ক্লাস’ আবার ক্লাস শেষে বাজে ছুটির ঘণ্টাও। বুধবার (২৫ ডিসেম্বর) এভাবেই পুরো কলেজ ক্যাম্পাস প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে। সেজেছিল রঙ্গিন আলপনায় আর রঙবেরঙ আলোকসজ্জায়। বুধবার রজতজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানস্থলে দেখা গেছে, কিছু ব্যতিক্রমী আয়োজন। ক্লাস শুরুর ঘণ্টা বাজিয়ে মঞ্চে কলেজের প্রাক্তন ৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাক্তন শিক্ষার্থীদের প্রতীকী ক্লাস নেন। ক্লাস শেষে আগত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানো শেষে শুরু হয় আলোচনা সভা। পুনর্মিলনী উৎসবে কলেজের প্রায় ৪ হাজার বন্ধুরা মেতে উঠে আনন্দ...
খড়ে ও এখন কৃষকদের বাড়তি আয়।

খড়ে ও এখন কৃষকদের বাড়তি আয়।

Uncategorized, অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিনোদন, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, স্লাইড
বিশেষ প্রতিনিধি-  কৃষিপ্রধান অঞ্চল মীরসরাই উপজেলায় আমন মৌসুমের ধান কাটার পর মাড়াই শেষে খড় দিয়ে গাদা তৈরির রেওয়াজ বহু আগের। কয়েক বছর আগেও জমির মালিকেরা এসব খড় মানুষকে বিনা মূল্যে দিয়ে দিতেন। তবে এখন সময় বদলে গেছে। খড়ও হয়েছে মূল্যবান বস্তু। শুষ্ক মৌসুমে মাঠে ঘাস না থাকায় এখন খড়ের চাহিদা ব্যাপক। তাই এখন আর কেউ খড় বিনা মূল্যে দিতে রাজি নন। ফলে ধান কাটা শেষে এখন কৃষকদের মধ্যে খড় বিক্রির ধুম পড়েছে। অনেক চাষী এখন ধানের পাশাপাশি লক্ষ টাকা আয় করছে খড় বিক্রি করে ও। পূর্ব খৈয়াছরা আমনের মাঠে এবার ধান মাড়িয়ে তা ঘরে তোলার পর কয়েকজন কৃষককে মাঠ থেকেই খড় বিক্রি করতে দেখা গেছে। সরেজমিনে মাঠে গিয়ে কৃষকদের থেকে জানা গেলে অনেক কৃষক এখন খড় বিক্রি করে ও আয় করল লক্ষ টাকা। কৃষক জামান শাহ বলেন আমি আড়াই কানি জমি ধান চাষ করেছিলাম আমার নিজের জন্য অল্প খড় রেখে বাকি খড়গুলো ৫১ হাজার টাকা বিক্রি করেছি। একই মাঠের কৃ...
বারইয়ারহাটে হলুদ মরিচের কারখানায় অগ্নিকান্ড।

বারইয়ারহাটে হলুদ মরিচের কারখানায় অগ্নিকান্ড।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
বিশেষ প্রতিনিধি-  উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর মার্কেটের পিছনে হলুদ-মরিচের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে আগুনের সুত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেন বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মীরা।
মিঠাছরা বাজারে আগুনে পুড়ে গেল দিদারুল আলমের স্বপ্ন

মিঠাছরা বাজারে আগুনে পুড়ে গেল দিদারুল আলমের স্বপ্ন

খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
এমদাদুল হক ভূঁইয়া :: মীরসরাই উপজেলার মিঠাছরা বাজারে আগুনে দিদারুল আলম কোয়ালিটি টেইলার্সের সব পুড়ে ছাই হয়ে গেল। মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে যায় সে। কষ্টের উপার্জনের ৫ লক্ষ টাকার সেলাই মিশেন কাপড় মুহূর্তেই পুড়ে চাই হয়ে যায়। রবিবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার মিঠাছরা বাজারে সোলাইমান মার্কেটের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রাতে হঠাৎ করে টেইলার্সের দোকানে আগুন লাগে। মসজিদের মাইকে আগুন লাগার খবর বললে দ্রুত মানুষ জড় হয়ে আগুন নিভানোর চেষ্টা করে। স্থানীয় ও ফায়ারসার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আসে। না হলে বড় ধরনের ক্ষতি হতো। টেইলার্সের দোকান পুড়ে ছাই হয়ে যায়। কোয়ালিটি টেইলার্সের মালিক দিদারুল আলম জানান, তার স্বপ্নের প্রতিষ্ঠান মুহূর্তে পুড়ে চাই হয়ে গেছে। প্রতিদিনের মত রাত ৮ টায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। বিদ্যুৎ লাইনের সবকিছু চেক করে দোক...
মীরসরাইয়ে উপজেলা প্রশাসন এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন।

মীরসরাইয়ে উপজেলা প্রশাসন এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন।

খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, স্লাইড
বিশেষ প্রতিনিধি- যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে ২০২৪ সালের  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়।   এই উপলক্ষে মীরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গনস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে বীর-শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন ।   এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তি , মীরসরাই থানার ওসি আতিকুর রহমান, জোরারগঞ্জ থানার ওসি সিফাতুল মাজদার, জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার , উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা , সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের সদস্যবৃন্দ। পুষ্পস্তবক অর্পন শেষে অতিথিরা অংশগ্রহন করেন মীরসরাই মডেল মসজিদ সম্মুখস্থ মাঠে আয়োজিত কুচকাওয়াজে। কুচকাওয়াজে অংশগ্রহন করে মীরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ আনসার, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ বিএনসিসি প্লাটুন, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্...
মীরসরাইয়ে হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

মীরসরাইয়ে হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে রবিবার ( ১৫ ডিসেম্বর ) ছিন্নমূল ও দুস্থ: হতদরিদ্র ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। তিনি জানান জেলা প্রশাসক স্যারের নিকট থেকে পাওয়া কম্বল হতদরিদ্র শীতার্ত মানুষের নিকট বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুবায়দুর রহমান ভাসানী প্রমুখ কর্মকর্তাবৃন্দ।...
মীরসরাইয়ে দৃষ্টি প্রতিবন্ধি কল্যাণে ১৭ ডিসেম্বর থেকে কুঠির শিল্প মেলা

মীরসরাইয়ে দৃষ্টি প্রতিবন্ধি কল্যাণে ১৭ ডিসেম্বর থেকে কুঠির শিল্প মেলা

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা সদরস্থ ষ্টেডিয়ামের গ্যালারী নির্মান সহ চলমান উন্নয়ন কাজের জন্য খেলাধুলা সাময়িকভাবে বন্ধ থাকায় উক্ত মাঠে কুঠির শিল্প ও বানিজ্য মেলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধি কল্যাণ সংস্থা। সংস্থার সভাপতি মোশাররফ হোসেন মাসুদ জানান চট্টগ্রামের জেলা প্রশাসকের অনুমতিক্রমে দৃষ্টি প্রতিবন্ধিদের কল্যাণে অর্থ সংগ্রহের লক্ষে আগামী ১৭ ডিসেম্বর থেকে উক্ত মেলা উদ্বোধনের প্রস্তুতি নেয়া হয়েছে । মেলায় দেশীয় নানা পন্যের কুঠির শিল্প, তাঁত পন্য, শিশু বিনোদন সহ শিক্ষনীয় বিভিন্ন উকরণের সমন্বয় করা হবে। মেলার অনুমতি বিষয়ে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মীরসরাই থানা ও জেলা পুলিশ সুপারকে অবহিত ও করা হয়েছে। প্রতিবন্ধি কল্যাণ সংস্থার অন্যান্য কর্মকর্তা বৃন্দ ও উক্ত মেলার সফলতার জন্য এলাকার গনমাধ্যমকর্মী সহ বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করেন। এছাড়া দীর্ঘ ১৪ বছর ...