Tuesday, November 3Welcome khabarica24 Online

প্রথম পাতা

মীরসরাইতে ৪৫ শিক্ষার্থীর স্মরণে শোক র‌্যালী ফুলে ফুলে শ্রদ্ধা ও স্মৃতিচারণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক - গতকাল ১১ই জুলাই ( সোমবার) , মীরসরাই উপজেলায় ঘটে যাওয়া ৪৫ শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুর ট্রাজেডির ৫ম বার্ষিকী পালিত হয় নানান উদ্যোগ ও আয়োজনের মধ্য দিয়ে।  সকাল ১০টা থেকে  আবুতোরাব উচ্চ বিদ্যালয়, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ সহ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে শোকর‌্যালী, পুস্পস্তবক অর্পন, স্মৃতিচারন ও গৃহায়নমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উদ্যোগে জেয়াফতের মাধ্যমে গতকাল পালিত হয় দিনটি। শোকাবহ উক্ত দিনের ৫ম বছরে পদার্পনের দিবসে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজম খানের সভাপতিত্বে মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম সরোয়ার এর সঞ্চালনায় উক্ত স্মৃতিচারন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোর্ট সিটি ইন্টারন্যাশেনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নুরুল আনোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত...

পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

প্রথম পাতা, বিনোদন, মীরসরাই, সারা-দেশ
এম.ইমাম হোসেনঃ ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ আর এই ঈদের আনন্দকে ধরে রাখতে ভিন্ন ধরণের আয়োজন করলো  পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ। আর এই পরিষদের উর্দ্যােগে গতকাল (৭জুলাই) সকাল ১০টা বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ১৩নং মায়ানীর ইউপি চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী। পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু ছালেক আর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রাক্তন ছাত্র আবু ইব্রাহিমের ও ওহিদুল ইসলামের যৌথ সঞ্চলনায়  অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মীর হোসেন ও আরিফুল ইসলাম।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মীরসরাই উপজেলার শাখার সভাপতি শেখ আতাউর রহমান,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর কবির চৌঃ, প্রতিষ্ঠাকালিন সভাপতি সাহাবুউদ্দিন (ওলি) ও সদস্য হাজ্বী ...

মীরসরাইয়ে (বিএনপি)‘র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক-   মীরসরাই উপজেলার জাতীয়বাদী দল (বিএনপি)‘র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত ১জুলাই বিকাল ৫টা মীরসরাই ডিগ্রী কলেজের একটি হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে পৌরসভার বিএনপি আহ্বায়ক ফকির আহম্মদের সভাপতিত্বে ও উপজেলার বিএনপি যুগ্ন- আহ্বায়ক নুরুল আবছারের  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সেক্রেটারি আব্দুল আওয়াল চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পৌরসভার বিএনপির সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম পারভেজ, ১৬নং সাহেরখালী সাবেক চেয়ারম্যান নুর হোসেন, ৯নং ইউনিয়নের বিএনপি সভাপতি আনোয়ার হোসেন, ১নং সভাপতি সিরাজুল ইসলাম, ১১নং সাধারন সম্পাদক আলা উদ্দিন , ১৩নং মায়ানী আহ্বায়ক নুর হোসেন, ১২নং যুগ্ন-আহ্বায়ক আবদুর রহিম বাবলু,  ছাত্রনেতা ফরহাদ হোস...

মীরসরাইতে ইউসাম এর উচ্চ শিক্ষায় উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই
নিজস্ব প্রতিবেদক-- মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকার সন্তানদের মধ্যে বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় সমূহে পড়–য়া শিক্ষার্থীদের সংগঠন ‘ইউসাম’ এর উদ্যোগে গতকাল রবিবার ( ২৬ জুন) উচ্চ শিক্ষায় উদ্বুদ্ধকরণে এক সেমিনার বারইয়াহাট আল হেরা স্কুলে অনুষ্ঠিত হয়। সংগঠনের উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলতাফ হোসেন রাজুর সভাপতিত্বে উক্ত সেমিনারে বক্তব্য রাখেন ব্যাংকার আসাদ সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সদর উদ্দিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ পারভেজ, ঢাবি শিক্ষার্থী যথাক্রমে সারোয়ার উদ্দিন ভূঞা, জাছেম বিন মুহিত, আমজাদ হোসেন ও জাহেদ হোসেন। চবি শিক্ষার্থী বোরহান উদ্দিন, সাইফুল ইসলাম ও শাখাওয়াত হোসেন। খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আনিন্দ, নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাজিব প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসসরাই উপজেলার বিভিন্ন কলেজে পড়–...

মীরসরাই পৌর আ.লীগ সাধারন সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় ডায়েরী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক -মীরসরাই পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিনকে ফোনে হত্যার হুমকি দিয়েছে স্থানীয় ছাত্রলীগের এক কর্মী। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে জাফর উদ্দিন মীরসরাই থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। মীরসরাই থানার ডিউটি অফিসার এসআই যশমন্ত বাবু জানান  গতকাল শনিবার ( ২৫জুন) রাত ৮টায় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক তার জীবনের নিরাপত্তা চেয়ে উক্ত জিডি এন্ট্রি করেছেন।  জিডির বাদী জাফর উদ্দিন স্থানীয় সংবাদকর্মীদের জানান বিকাল সাড়ে ৪টার দিকে মীরসরাই পৌরসভার উত্তর আমবাড়ীয়া গ্রামের ছাত্রলীগ কর্মী মোঃ জাহেদ (২৪) নিজের ব্যক্তিগত মুঠোফোন নম্বর হতে আমায় এলাকা ছাড়তে বলে অন্যথায় কেটে টুকরো টুকরো করে খুন করবে বলে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া থানায় অভিযোগ করতেও বারণ করে জাহেদ। গত কয়েকদিনের মীরসরাই সদরে ছাত্রলীগ নেতা কর্মীদের হামলা ও পরস্পর সংঘর্ষের ঘটনার জের ধরে উক্ত হুমকী প্রদান করেছে বলে তি...

‘এ বছর থেকে পঞ্চমে সমাপনী পরীক্ষা হবে না’

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
২০১০ সালের শিক্ষানীতি বাস্তবায়ন করতে গিয়ে চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা তুলে দিচ্ছে সরকার। এ সমাপনী পরীক্ষা হবে অষ্টম শ্রেনীতে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সাংবাদিকদের এই তথ্য জানান। আগামী সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয় থেকে মন্ত্রিসভায় পাঠানো হবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে কিন্তু কার্যকর করতে মন্ত্রীসভার অনমোদন নেয়া লাগবে। অষ্টম শ্রেনীতে সমাপনি পরীক্ষা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ পরীক্ষার নাম কি হবে তাও নিরর্ধারণ করবে মন্ত্রীসভা’। পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাদ হওয়ায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে এখনও সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, এবার থেকেই পঞ্চম শ্রেণীতে আ...

মীরসরাইয়ে জমে উঠছে ঈদের বাজার

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
  এম.ইমাম হোসেনঃ  ঈদ মানেই খুশি অফুরান। মুখরোচক খাবার-দাবার, ঘোরাঘুরি আর নতুন পোশাকের গন্ধে মাতোয়ারা হওয়া যেন ঈদের আরেক অর্থ। মুসলমানদের এই প্রধান ধর্মীয় উৎসবে আয়োজনটা একটু বেশিই থাকে। বেশ আগ থেকেই শুরু হয় ঈদের কেনাকাটা। ঈদের আগে একমাস জুড়ে সিয়াম সাধনা যেমন চলে, তেমন খুশির দিনে রঙিন হওয়ার জল্পনা কল্পনাও চলে পুরোদমে। তাইতো রমজানের কয়েকটা দিন যেতে না যেতেই পূর্ণ উদ্যামে জমে উঠেছে ঈদের বাজার। মীরসরাইয়ে বিভিন্ন বিপনি বিতান গুলোতে শুরু হয়েছে উপচে পড়া ভিড়। সকাল থেকে বিক্রি তেমন না দেখা গেলেও ইফতারের আগেই বেচা-বিক্রির ভিড় বেড়েছে চোখে পড়ার মতো। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মীরসরাইয়ে কয়েকটি মার্কেট ঘুরে এমনই চিত্র দেখা গেছে। মীরসরাইয়ে বারইয়ারহাট,মিঠাছরা,বড়তাকিয়া,আবু-তোরাব সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ক্রেতাদের নজর কাড়তে দোকানের সাজসজ্জা নিয়ে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। নিজ নিজ প্রত...

মীরসরাই সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রীল্যান্স কর্মশালা ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
এম.ইমাম হোসেন ঃ মীরসরাই সাংবাদিক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মশালা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গত শুক্রবার (১০জুন) বিকালে মীরসরাই উপজেলা কৃষি মিলনায়তনে ‘ফ্রীল্যান্স সাংবাদিকতা ও অবাধ তথ্য প্রবাহ’ বিষয়ক কর্মশালা, আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে মোড়ক উম্মোচন করা হয় স্মরণিকা ‘লিপিকার’ এর। কর্মশালা শুভ উদ্বোধন করেন প্রথম অধিবেশনের প্রধান অতিথী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক মোস্তাক আহমদ। শুভ উদ্বোধনের পরই তাঁর প্রশিক্ষন প্রদানের পর প্রশিক্ষন প্রদান করেন দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী, দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক, দৈনিক যুগান্তর ও আজাদী মীরসরাই প্রতিনিধি মাহবুব পলাশ। দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ...