মীরসরাইয়ে গ্রীষ্মকালীন ফুটবলে জোরারগঞ্জ স্কুল চ্যাম্পিয়ান
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলায় গ্রীষ্মকালীন ফুটবল খেলায় ফাইনালে জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। ২৩ আগষ্ট( মঙ্গলবার) বিকাল ৪টা উপজেলার মীরসরাই ষ্টেডিয়াম উক্ত খেলায় জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় ১-০ গোলে বামনসুন্দর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। হাজার হাজার দর্শকের উপস্থিতে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে বিজয়ী দলের ফখরুল ইসলাম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধে কোন দল গোলের দেখা পায়নি। পরবর্তিতে ১-০ গোলে জোরারগঞ্জ স্কুলের জয় নিশ্চিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষক মীর হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মেদ সুমন, মাধ্যমিক কর্মকর্তা হুমায়ুন কবির খান, ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা, চেয়ারম্যন আবুল খায়ের...
