Wednesday, November 4Welcome khabarica24 Online

প্রথম পাতা

মীরসরাইয়ের  ১৫দিন ব্যাপী  স্বাধীনতা মেলার উদ্বোধন

মীরসরাইয়ের ১৫দিন ব্যাপী স্বাধীনতা মেলার উদ্বোধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধিঃ যুদ্ধাপরাধী, সন্ত্রাসী ও জঙ্গীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে খালেদা জিয়ার মন খারাপ হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ন ও গগণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় মীরসরাই স্বাধীনতা মেলা পর্ষদ আয়োজিত আবুতোরাব বহুমূখী উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন ডিজিটাল দেশ। ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ মেলা পর্ষদের আহবায়ক ও মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহাম্মদ নিজামীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিতেন্দ্র প্রসাদ ...
জেবি স্কুলের ৩০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রছাত্রী পুণর্মিলনী অনুষ্ঠিত

জেবি স্কুলের ৩০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রছাত্রী পুণর্মিলনী অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি ॥ উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। বিশ্বের সাথে এগিয়ে যেতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরকেও শিক্ষিত করতে হবে। শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রামের স্বনামধন্য বিদ্যাপীঠ মীরসরাইয়ে জোরারগঞ্জের জে.বি. শিশু কানন ও উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রছাত্রী পুণর্মিলনী উপলক্ষে দুই দিন ব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন। তিনি আরো বলেন, মীরসরাইয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্য জেবি উচ্চ বিদ্যালয় রোল মডেল। এই বিদ্যালয়ের মতো অন্যান্য বিদ্যালয়গুলো যদি ভালো ফলাফল করে তাহলে শিক্ষার দিক থেকে মীরসরাই আরো এগিয়ে যাবে। জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য প্রদান করে...
মীরসরাইয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন মহড়া

মীরসরাইয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন মহড়া

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ের মারূফ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিসের উদ্যোগে সচেতনতা মূলক অগ্নি নির্বাপন ও ভূমিকম্প পরবর্তী উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সীতাকুন্ড, মীরসরাই, কুমিরা ফায়ার স্টেশন কর্মীদের পরিচালনায় এই মহড়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন আক্তার কাকলী, উপজেলা সহকারী কমিশার (ভূমি) কাউসার খসরু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন, ফায়ার সার্ভিসের সীতাকুন্ড ষ্টেশন অফিসার রবিউল আজম, উপজেলা এলজিইডি কর্মকর্তা মোহাম্মদ মিলন, মারূফ সংস্থার সদস্য মীর হোসেন, মারূফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক রেজাউল করিম, সিনিয়র শিক্ষক জিয়াউল হক উপস্থিত ছিলেন।  ...
মীরসরাইয়ে অদম্য-২০০৫ এর অফিস উদ্বোধন ও চিকিৎসা অনুদান প্রদান

মীরসরাইয়ে অদম্য-২০০৫ এর অফিস উদ্বোধন ও চিকিৎসা অনুদান প্রদান

প্রথম পাতা, মীরসরাই, স্লাইড
      নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে অদম্য-২০০৫ এবং এর অঙ্গ প্রতিষ্ঠান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও প্রকাশনা পজিটিভ মীরসরাই এর স্থায়ী অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ( ১০ মার্চ ) বামনসুন্দর দারোগার হাট তাহা মার্কেটে সংগঠনটির অফিস উদ্বোধন, মিলাদ ও চিকিৎসা সেবার চেক হস্তান্তরের মাধ্যমে তাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করে। বিকেলে সাধারণ সভায় সভাপতিত্ব করেন অদম্য-২০০৫ এর সভাপতি এনামুল হক। সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান জনি’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন , সংগঠনের সহ-সভাপতি ও অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ, সংগঠনের যুগ্ন সম্পাদক সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ধর্মীয় সম্পাদক খুরশেদ আলম, ইভেন্ট ম্যানেজার মফিজ উদ্দিন মিশু, আঞ্চলিক সম্পাদক মেজবা উল আলম, ওয়েলফেয়ারের সাধারণ সম্পাদক হোসেন ঈমাম রিগা সহ ...
মীরসরাই মায়ানী ইউনিয়নে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

মীরসরাই মায়ানী ইউনিয়নে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপঝজলার ১৩নং মায়ানী ইউনিয়নে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) মায়ানী ইউনিয়ন কার্যালয়ে অপরাধ, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ বিষয়ে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামীর সভাপতিত্বে ও মীরসরাই থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম পিপিএমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম, ওসি (তদন্ত) জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আলা উদ্দিন, মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজ্বী মামুনুর রশীদ, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আমিনুর রসূল, আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুবক্কর সিদ্দিক, মধ্য মায়ানী শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শাহজাহান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উক্ত ইউনিয়নের সকল ইউপি সদস্য সহ ...
প্রচেষ্টা ছাত্র পরিষদ উদ্দ্যেগে মীরসরাইয়ে এর ইন্টারনেট উৎসব

প্রচেষ্টা ছাত্র পরিষদ উদ্দ্যেগে মীরসরাইয়ে এর ইন্টারনেট উৎসব

প্রথম পাতা, স্লাইড
    নিজস্ব প্রতিনিধি: মীরসরাইয়ে সামাজিক  স্বেচ্চাসেবী সংগঠন প্রচেষ্টা  ছাত্র পরিষদ মীরসরাই  ২য় বারের মত আয়োজিত ইন্টারনেট উৎসব আজ (১১ই মার্চ ) শনিবার উপজেলার অডিটোরিয়ামে দিনব্যাপী উক্ত উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত ইন্টারনেট উৎসবে মীরসরাই উপজেলার মাধ্যমিক স্কুল থেকে প্রায় শতাধিক ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করেন, প্রতিযোগিতায় আই. জিনিয়াস নির্বাচিত হয় মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ফারহানা আক্তার। উক্ত অনুষ্ঠানের সংগঠনের সভাপতি জাফর ইকবাল এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি অনুপ. এ. এস. দাশ এর সঞ্চালনায় এবং আই.সি.টি. সম্পাদক মাহফুজুর রহমান রাব্বীর সার্বিক তত্বাবধায়নে প্রচেষ্টা ইন্টারনেট উৎসব ১৭ইং এর  উদ্বোধন ঘোষনা করেন জোরারগঞ্জ মহিলা কলেজের সভাপতি রাশেদা আক্তার মুন্নী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলার সমাজসেবা অফিসার জনাব জসীম উদ্দিন, প্রচেষ...
মীরসরাই ইকোনোমিক জোনে প্রশাসনিক ভবন উদ্বোধন

মীরসরাই ইকোনোমিক জোনে প্রশাসনিক ভবন উদ্বোধন

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাইয়ে ইকোনোমিক এর ৫ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ইকোনোমিক উক্ত প্রশাসনিক ভবন উদ্বোধন করেন বিদ্যুত প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মূখ্যসচিব। এসময় বেজা চেয়ারম্যান পবন চৌধুরীর সঞ্চালনায় এক সুধি সমাবেশে  প্রধানমন্ত্রীর একান্ত সচিব আবুল কালাম আজাদ ও বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ সহ বিভিন্ন মন্ত্রনালয়ের সচিবগন চট্টগ্রামের মীরসরাইয়ের উক্ত অর্থনৈতিক এলাকায় কর্মরত দপ্তর গুলোর কাজের অগ্রগতির বিবরণ জেনে তাদের বিভিন্ন সমস্যা তাৎক্ষনিক সমাধান প্রদান করেন। এছাড়া দ্রুত অবশিষ্ট কার্যক্রম এগিয়ে নিয়ে যাবার পরামর্শ প্রদান করেন। এসময় বক্তব্য প্রদানকালে বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন এই উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকাকে ভোট দিন। উন্নয়নের মহাসড়কে নৌকার কোন বিকল্প নেই বলে সকল মীরসরাইবাসীকে নৌকার স্বপক্ষে ...
২৯ গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার ।।মীরসরাইয়ে জঙ্গী আস্তানায় অভিযান

২৯ গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার ।।মীরসরাইয়ে জঙ্গী আস্তানায় অভিযান

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাইয়ের একটি ভবনে আইএসএর জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বুধবার সে আস্তানায় অভিযান চালিয়ে ২৯টি উচ্চক্ষমতা সম্পন্ন গ্রেনেড, ৯টি চাপাতি, ৪০টি পাওয়ার জেল, ২৮০ প্যাকেট কার্বন স্টিল বল, ১১ কেজি বোমা তৈরির সরঞ্জাম, আই এসএর পোশাক ও একটি ব্যানার উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় এক মহিলাকে। তবে আটককৃত মহিলার বিষয়ে পুলিশ যাচাই বাছাই করছে বলে জানানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বাড়ির মালিককেও। জানা যায়, মীরসরাই পৌরসদরের (মীরসরাই ডিগ্রী কলেজ রোডে) জনৈক রিদোয়ানের মালিকানাধীন রিদোয়ান মঞ্জিলের দু’তলা ভবনে আইএস-এর জঙ্গি আস্তানার সন্ধান পায় মীরসরাই থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় কুমিল্লা থেকে পুলিশের একটি দল আটককৃত জঙ্গিদের নিয়ে মীরসরাইয়ের এই আস্তানায় আসেন, এরপর মঙ্গলবার রাত থেকে বুধবার দিনভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ এবং বিস্ফোরক ধ্বংস...