Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন মহড়া

17274119_766446443508422_130719930_n

নিজস্ব প্রতিনিধি ॥

মীরসরাইয়ের মারূফ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিসের উদ্যোগে সচেতনতা মূলক অগ্নি নির্বাপন ও ভূমিকম্প পরবর্তী উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সীতাকুন্ড, মীরসরাই, কুমিরা ফায়ার স্টেশন কর্মীদের পরিচালনায় এই মহড়া অনুষ্ঠিত হয়।

Mirsarai Faiar Survis Photo
এসময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন আক্তার কাকলী, উপজেলা সহকারী কমিশার (ভূমি) কাউসার খসরু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন, ফায়ার সার্ভিসের সীতাকুন্ড ষ্টেশন অফিসার রবিউল আজম, উপজেলা এলজিইডি কর্মকর্তা মোহাম্মদ মিলন, মারূফ সংস্থার সদস্য মীর হোসেন, মারূফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক রেজাউল করিম, সিনিয়র শিক্ষক জিয়াউল হক উপস্থিত ছিলেন।