Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাই মায়ানী ইউনিয়নে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

1710311471_n

নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপঝজলার ১৩নং মায়ানী ইউনিয়নে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) মায়ানী ইউনিয়ন কার্যালয়ে অপরাধ, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ বিষয়ে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামীর সভাপতিত্বে ও মীরসরাই থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম পিপিএমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম, ওসি (তদন্ত) জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আলা উদ্দিন, মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজ্বী মামুনুর রশীদ, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আমিনুর রসূল, আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুবক্কর সিদ্দিক, মধ্য মায়ানী শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শাহজাহান প্রমুখ।

9319221152_n
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উক্ত ইউনিয়নের সকল ইউপি সদস্য সহ মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হেনা বাদশা, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ আলী মর্তুজা, যুবলীগ নেতা মোঃ জাহেদ, ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক, ছাত্রলীগ নেতা শাখাওয়াত শিপন, ইউনিয়ন ড়িজিটাল সেন্টারের সভাপতি মোঃ জাহেদ হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবলে আজ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক সমাজের বিশৃঙ্খলাম সৃষ্টি করে। আসুন আমরা সবাই মাদকের বিরুদ্ধে সোচ্ছার হই এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে ।