Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

বেসিক ব্যাংকে ফের জালিয়াতি

জাতীয়, সংবাদ শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের নির্দেশ উপেক্ষা করে আবারও জালিয়াতির ঘটনা ঘটেছে সরকারি মালিকানাধীন বিশেষায়িত বেসিক ব্যাংকে। এবার জালিয়াতি হয়েছে পরিচালনা পর্ষদের এজেন্ডা ঘিরে। পর্ষদ ১৫টি এজেন্ডা বাতিল করে দিলেও চেয়ারম্যানের নির্দেশে পরে তা কার্য়বিবরণীতে অনুমোদিত বলে উল্লেখ করা হয়। এছাড়া অনুমোদন ছাড়াই ৪৭ কোটি টাকা ঋণছাড় করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্রীয় ব্যাংক প্রতারণা ও জালিয়াতির শামিল বলে উল্লেখ করেছে। সম্প্রতি বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের ওপর কেন্দ্রীয় ব্যাংকের এক বিশেষ পরিদর্শন প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনটি কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক থেকে বেসিক ব্যাংকে পাঠানো এক চিঠিতে পর্ষদের এজেন্ডায় তালিকাভুক্ত না করে তা অনুমোদন করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছিল। একই সঙ্গে পর্ষদ সভার কমপক্ষে তিন দিন আগে এজে...
ভাগ্য নিয়ে খেলা আর নয় দেশ চলবে সংবিধানেই

ভাগ্য নিয়ে খেলা আর নয় দেশ চলবে সংবিধানেই

জাতীয়, স্লাইড
রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে অনেক খেলা হয়েছে আর নয়। সংবিধান অনুযায়ীই দেশ চলবে। তিনি বলেন, সহিংস আন্দোলন মেনে নেয়া হবে না। তিনি বিদেশী গণমাধ্যমে কথা বলার আগে আয়নায় নিজের চেহারা দেখার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমাদের ওপর দোষ চাপানোর আগে আয়নায় আগে নিজের চেহারা দেখুন। আপনারা ক্ষমতায় থাকতে মানুষ হত্যা করেন, বিরোধী দলে থাকলেও হত্যাকাণ্ড চালান। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সমাপনী ভাষণ দিচ্ছিলেন।তিনি আরও বলেন, খালেদা জিয়া জামায়াতকে সঙ্গে নিয়ে এদেশে যাতে নির্বাচন না হয়, দেশ ও গণতন্ত্র ধ্বংস হয়, দেশ অগণতান্ত্রিক পথে যাক- সেটাই চেয়েছিলেন। আমরা তাদের সব সন্ত্রাসী কর্মকাণ্ড ও ধ্বংসযজ্ঞ মোকাবেলা করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত ও অর্থনীতির চাকাকে সচল রাখতে সক্ষম হয়েছি। শেখ হাসিনা...
ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ের চুক্তি সই

ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ের চুক্তি সই

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
সড়ক ও জনপদ বিভাগ মাত্র ৩ ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে 'ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ে নির্মাণ প্রকল্পের' চুক্তি স্বাক্ষর করেছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাজধানীর তেজগাঁও সড়ক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে তা হলো, এসএমইসি ইন্টারন্যাশনাল প্রইভেট লিমিটেড, অসিলিয়া ইনজয়েন্ট ইন্টারন্যাশনাল উইথ ওরিয়েন্টাল কনসাল লিমিটেড, জাপান অ্যান্ড অ্যাসোসিয়েশন ইউথ কিস্টালিয়া লিমিটেড এবং নিউজিল্যান্ড অ্যান্ড এসপিই কলসালটেন্ট লিমিটেড কোম্পানি। বাংলাদেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী মুজিবুল ইসলাম ও আর আন্তর্জাতিক ওই চার প্রতিষ্ঠানগুলোর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিনিধি দল প্রধান গেবিস স্টাট। এর কাজ শুরু ২০১৯ সালে এবং ২০২৫ সালে কাজ শেষ...
সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স দেখাবে সরকার

সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স দেখাবে সরকার

জাতীয়, সংবাদ শিরোনাম
কঠোর হাতে সন্ত্রাসের মূলোৎপাটন করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস নির্মূল করতে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বুধবার সংসদে সংসদ সদস্য সামশুল হকের এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে মসজিদের ইমাম, মোয়াজ্জিন, গণমাণ্য ব্যক্তি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। বাড়ানো হচ্ছে পুলিশের সক্ষমতা। সন্ত্রাস দমনে, দিনরাত সড়ক ও নৌপথে পুলিশ টহল এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কঠোর হাতে সন্ত্রাসের মূলোৎপাটন করা হবে।সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহের এক প্রশ্নের জবাবে ক্ষমতায় থাকলে দেশের মানুষকে লোডশেডিং থেকে মুক্ত করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আগামী ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের উৎপাদন ৪০ হাজার মেগাওয়াট পার হবে জানিয়ে তিনি বলেন, বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ থাকলে ব্যবসা-ব...
রাজনীতিবিদদের সম্মানে খালেদার ইফতার

রাজনীতিবিদদের সম্মানে খালেদার ইফতার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
রমজানের তৃতীয় দিন রাজনীতিবিদদের সাথে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিবিদদের সন্মানে এই ইফতারের আয়োজন করেন বিএনপি চেয়ারপার্সন। ইফতারে ২০ দলীয় ঐক্যজাট নেতাদের বাইরে বিকল্পধারা বাংলাদেশ, কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ (রব) ও নাগরিক ঐক্যের নেতৃবৃন্দ অংশ নেন। তবে আওয়ামী লীগের সভানেত্রীসহ শীর্ষস্থানীয় নেতাদের এই ইফতারে আমন্ত্রণ জানানো হলেও তাদের কেউ ইফতারে যোগ দেয়নি। ইফতারের আগে খালেদা জিয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের টেবিল ঘুরে কুশল বিনিময় করেন। ইফতার মাহফিলে খালেদা জিয়ার সাথে মঞ্চে এলডিপির ড. কর্ণেল অলি আহমেদ, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, বিকল্পধারা বাংলাদেশ’র অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, জাতীয় পার্টি (কাজী জাফর) টি আই ফজলে রাব্বী, খেলাফত মজলিশের অধ্যক্ষ মুহাম্মদ ইসহাক, ইসলামি ঐক্যজোটের আবদুল লতিফ নেজ...
বিএনপি কার্যালয়ে শ্রমিক দলের একাংশের হামলা

বিএনপি কার্যালয়ে শ্রমিক দলের একাংশের হামলা

জাতীয়, স্লাইড
কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে শ্রমিক দলের একাংশের নেতাকর্মীরা। এতে আহত হন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। প্রত্যক্ষদর্শী ও উপস্থিত বিএনপির কয়েকজন নেতা জানান, শ্রমিক দলের ঢাকা মহানগরের (দক্ষিণ) নতুন কমিটি গঠনের জন্য ভোটাভুটি চলছিল। নির্বাচনে সভাপতি পদে সুমন ভুঁইয়া ও কাজী আমীর খসরু এবং সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ ও মাহবুবুল আলম বাদল প্রতিদ্বন্দ্বিতা করে। ভোট গণনা শেষে কাজী আমীর খসরু ও বাদলকে বিজয়ী ঘোষণা করা হলে পরাজিত সুমন ভুঁইয়া ও সবুজের সমর্থকরা এই ফলাফল না মানলে বিজয়ী পক্ষের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে পরাজিত অংশের ক্ষুব্ধ নেতাকর্মীরা পঞ্চম তলায় ভাংচুর চালায়। এদিকে হামলা-ভাংচুর ঠেকাতে গিয়ে আহত হয়েছেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইনসহ কয়েকজন। আনোয়ারকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।...
অমীমাংসিত ইস্যুর জন্য ভারতের অভ্যন্তরীণ সমস্যা দায়ী

অমীমাংসিত ইস্যুর জন্য ভারতের অভ্যন্তরীণ সমস্যা দায়ী

জাতীয়
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে বলেছেন, আওয়ামী লীগের ব্যর্থতার জন্য নয়, ভারতের অভ্যন্তরীণ সমস্যার জন্য দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান হচ্ছে না। বুধবার দশম জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন। আমু বলেন, সম্প্রতি ভারতের একটি পত্রিকায় বেগম খালেদা জিয়া তার সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগের ব্যর্থতার জন্য ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। খালেদার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে আমু বলেন, আওয়ামী লীগের কারণে ভারতে সঙ্গে দ্বিপাক্ষিক সমস্যাগুলোর সমাধান হয়নি এটা মিথ্যা কথা।খালেদা জিয়াকে উদ্দেশে তিনি বলেন, জিয়াউর রহমান, এরশাদ এবং আপনি (খালেদা জিয়া) ২১ বছর ক্ষমতায় ছিলেন, ছিটমহল, ফারাক্কা, তিস্তা, পার্বত্য শান্তিচুক্তি ও সমুদ্র সীমানা নির্ধারণ করতে ভারতের সঙ্গে কী করেছেন। উনারা যখন ক্ষমতায় আসেন ...
সরকারি সম্পত্তি বিক্রি না করার সুপারিশ

সরকারি সম্পত্তি বিক্রি না করার সুপারিশ

জাতীয়, সংবাদ শিরোনাম
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন সরকারি সম্পত্তি বিক্রি না করে সেগুলোকে উৎপাদনমুখী কাজে ব্যবহারের মাধ্যমে বেকারত্ব হ্রাসের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। আজ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটি সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম, ফাহমী গোলন্দাজ বাবেল, ডা. মো. এনামুর রহমান ও বেগম সাবিনা আক্তার তুহিন অংশগ্রহণ করেন। বৈঠকে বিটিএমসির কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকে বিটিএমসির কার্যক্রমের অংশীদার বেসরকারি টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মত বিনিময় করা হয় । বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি ব্যাপক ভিত্তিক জরিপ কার্যক্রম পরিচালনার সুপারিশ করে স্থ...