Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

ঈদ পর্যন্ত রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ

ঈদ পর্যন্ত রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ

জাতীয়, বিশেষখবর
ঈদুল ফিতর পর্যন্ত ঢাকায় রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে খোঁড়াখুঁড়ির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে আজ মঙ্গলবার যানজট নিরসনে করণীয় নির্ধারণে আয়োজিত এক সভা শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, রাস্তা খোঁড়াখুঁড়ি ও কাটার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। ঈদ পর্যন্ত রাস্তা কাটা ও খোঁড়াখুঁড়ি বন্ধ রাখা হবে। এ বিষয়ে ওয়াসা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় যানজট নিরসনে ১২টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। যোগাযোগমন্ত্রী বলেন, আগামী ১১ জুলাই ঈদ প্রস্তুতি নিয়ে বড় পরিসরে একটি সভা হবে। সেই সভায় সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে। চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ জুলাই পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।...
বাংলাদেশে প্রাথমিক শিক্ষার মান নিয়ে বিশ্বব্যাংকের প্রশ্ন

বাংলাদেশে প্রাথমিক শিক্ষার মান নিয়ে বিশ্বব্যাংকের প্রশ্ন

জাতীয়, স্লাইড
বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলার পর দেশটির কর্মকর্তারা বলছেন, শিক্ষার মানের যে অগ্রগতি হচ্ছে সেটা উৎসাহব্যঞ্জক।তবে প্রাথমিক শিক্ষাখাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সংখ্যা দিয়ে বিবেচনা করলে দেখা যাবে উন্নতি হয়েছে ঠিকই, তবে যে গতিতে হওয়ার কথা ছিল তা হয়নি।অবশ্য গ্রামীণ পর্যায় থেকে শিক্ষকরা বলছেন, ঘাটতির অনেক জায়গা রয়েছে যেখানে তাদের কিছু করার নেই।বিশ্বব্যাংক বলছে, প্রাথমিক শিক্ষা শেষ করা শিক্ষার্থীদের এক তৃতীয়াংশের মৌলিক অক্ষর ও সংখ্যা জ্ঞানে দুর্বলতা থেকে যাচ্ছে।বিগত বছরগুলোতে বাংলাদেশে প্রাথমিক শিক্ষার মান এবং উন্নয়ন নিয়ে বিস্তর কথা হয়েছে। সরকারের পক্ষ থেকে নানা তথ্য উপাত্ত হাজির করে এক্ষেত্রে অনেক সাফল্যের কথাও বলা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে প্রাথমিক শিক্ষার মান এখন কোন পর্যায়ে রয়েছে? আর গ্রামীণ এলাকায় এর চিত্রটিই বা কেমন? গাইবান্ধার একটি সরকার...
খোশ আমদেদ মাহে রমজান

খোশ আমদেদ মাহে রমজান

জাতীয়, স্লাইড
১৪৩৫ হিজরির আজ প্রথম রমজানুল কারীম শুরু হলো। রাব্বুল আলামীনের অশেষ রহমত আর ফজিলতের মাস রমজান আমাদের মাঝে আবারও এসেছে তাকওয়া, আত্মশুদ্ধি, আত্মসংযম এবং মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের পুষ্প শুভ্র ইস্পাত দৃঢ় চেতনা নিয়ে। নানা কারণে ও তাৎপর্যে এই মাস গুরুত্বপূর্ণ ও সম্মানিত। রমজান সিয়াম সাধনার মাস, নুযুলে কোরআনের মাস, লাইলাতুল কদরের মাস, ঐতিহাসিক বদরের যুদ্ধের মাস, তারাবিহ, তাসবিহ, জিকির আসকার ও কোরআন তিলাওয়াতের মাস। ত্যাগ, সংযম, সমবেদনা ও সহমর্মিতার বার্তাবহ এ মাস। রহমত, মাগফিরাত ও দোজখ থেকে নাজাতের মাস রমজান। এ সম্পর্কে মহান রাব্বুল আলামীন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন যে, ‘তোমাদের মধ্যে যারা এ মাসটি পায়, তারা যেন অবশ্যই রোজা পালন করে।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৫)। এসব আয়াতে আল্লাহপাক সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন এবং অন্যান্য ইবাদতের তুলনায় রোজাকে আলাদা মর্যাদা দেয়া হয়েছে। হাদিসে কুদসিত...

কালো টাকা বৈধ করার বিধানে টিআইবির উদ্বেগ

জাতীয়, সংবাদ শিরোনাম
আবাসন খাতে বিনিয়োগের সুযোগের মাধ্যমে কালো টাকা বৈধ করার বিধান রাখায় হতাশা ও উদ্বেগ প্রকাশ করে সরকারকে বিধানটি বাতিলের আহবান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কালো টাকা সাদা করার অনৈতিক বিধানটি অব্যাহত রাখায় সরকারের নীতিকাঠামো দুর্নীতির হাতে জিম্মি হয়ে পড়েছে। এই বিধানের বিরুদ্ধে সংসদ ও সংসদের বাইরে অর্থমন্ত্রী বিভিন্নভাবে অবস্থান নিলেও যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই অনৈতিক এ সুযোগটি আবারও অব্যাহত রাখা বিব্রতকর।তিনি আরও বলেন, আবাসন খাতের সৎ ক্রেতাদের জন্য বিধানটি বৈষম্যমূলক হবে এবং তা জনগণকে অনৈতিক আয়ে উদ্বুদ্ধ করবে। শুধু তাই নয়, সরকারের এই অবস্থান আবাসন খাতে বিদ্যমান অনিয়মকে প্রশ্রয় দেয়ার পাশাপাশি খাতটিকে একটি সরকারি পৃষ্ঠপোষকতানির্ভর দুর্নীতি সহায়ক খাত হিসেবেও পরিগণিত করবে। ড. জামান বলেন, জাতীয় রা...

সাবেক জিএম মৃধাকে বাদ দিয়ে দুদকের চার্জশিট

জাতীয়, সংবাদ শিরোনাম
রেলওয়ের বিভিন্ন পদে নিয়োগ দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া দুটি মামলার অভিযোগপত্রে রেলওয়ে পূর্বাঞ্চলের বরখাস্ত হওয়া বহুল আলোচিত মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে বাদ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে দায়ের হওয়া আরও ৪টি মামলার অভিযোগপত্রে মৃধাকে আসামি করা হলেও এবার মামলা দুটিতে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। রোববার রেলওয়ে পূর্বাঞ্চলের গুডস সহকারী ও রেকর্ড কিপার পদে নিয়োগ দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া দুটি মামলার অভিযোগপত্র চট্টগ্রাম মুখ্য মহানগর ?হাকিম (সিএমএম) মশিউর রহমানের আদালতে দাখিল করা হয়। দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি মাহমুদুল হক মাহমুদ জানান, দুটি মামলার অভিযোগপত্র সিএমএম আদালতে জমা দেয়া হয়েছে। মামলা দুটির এজাহারে ইউসুফ আলী মৃধার নাম ছিল। কিন্তু তদন্তে তার বিরুদ্ধে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এজন্য তাকে বাদ দিয়ে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আদালত ২...
কাল থেকে শুরু মাহে রমজান

কাল থেকে শুরু মাহে রমজান

জাতীয়
বাংলাদেশের আকাশে গতকাল পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। সে হিসাবে আগামীকাল থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। আজ থেকে দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায় শুরু করবেন এবং রাতে সেহ্‌রি খাবেন। গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা হয়। ১৭ সদস্যের এই সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি প্রিন্সিপ্যাল মতিউর রহমান। ধর্ম সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাহ উদ্দিন প্রমুখ সভায় অংশ নেন। সভায় শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের ৩৩ জেলা থেকে প্রাপ্ত খবরে চাঁদ দেখার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ...
গ্রামীণ ব্যাংক রক্ষার সংগ্রাম অব্যাহত থাকবে

গ্রামীণ ব্যাংক রক্ষার সংগ্রাম অব্যাহত থাকবে

জাতীয়, স্লাইড
গ্রামীণ ব্যাংক রক্ষায় আগের অবস্থানে ফিরে আনার সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ব্যাংকটির প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের মালিকানার ব্যাংক আমাদের বাদ দিয়ে সরকার নিয়ে যাচ্ছে। আমাদের ব্যাংকের কোন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। অথচ বেশির ভাগ ব্যাংকেই এ ধরনের অভিযোগ রয়েছে। সরকার যে ভাবে আমাদের ব্যাংক নিয়ে যাচ্ছে এতে হানাহানি বাড়বে। গরিব মানুষের জন্যই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। যে লক্ষ্য নিয়ে এই ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে তা ভেস্তে যেতে পারে না। এতগুলো লোকের ইচ্ছাকে তলিয়ে যেতে দিতে পারি না। গ্রামীণ ব্যাংক রক্ষার সংগ্রাম অব্যাহত থাকবে। গতকাল ‘সোশ্যাল বিজনেস ডে’ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্মেলনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা, অস্ট্রেলিয়া, মিশর, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত, জাতিসংঘের ডেপুটি কান্...

কালো টাকা সাদা করার সুযোগ থাকছে

জাতীয়, সংবাদ শিরোনাম
আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ এবং মোবাইল ফোন ব্যবহারের ওপর সারচার্জ আরোপসহ কয়েকটি সংশোধনী এনে অর্থবিল-২০১৪ জাতীয় সংসদে পাস হয়েছে। গতকাল স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই বিল পাস হয়। এ সময় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ এবং জাতীয় পার্টি প্রধান এইচ এম এরশাদ উপস্থিত ছিলেন। এর আগে ৫ই জুন জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেটের সঙ্গে এই অর্থবিল উত্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী তার সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রীর ৭টি সুপারিশ গ্রহণ করে সরকারের আর্থিক প্রস্তাবলী কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধনে আনীত অর্থবিল-২০১৪ সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। আজ পাস হবে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট। ১লা জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে। গত ৩রা জুন বাজেট অধিবেশন শুরু হওয়ার পর ৫ই জুন সংসদে ২০১৪-১৫ অর্থবছরের জন্য ২ লাখ ৫০ হাজার ৫০৬ কো...