রমজানজুড়েই চলবে অভিযান
রমজান দোরগোড়ায়। ধর্মপ্রাণ মুসল্লিরা সারা দিন সিয়াম সাধনার পর সন্ধ্যায় ইফতার করেন। ইফতারে ফলমূল, শরবত, মুড়ি, ছোলাসহ নানারকম মুখরোচক খাবার গ্রহণের রেওয়াজ বহুদিনের। পেশার কারণে কর্মজীবীদের পাশাপাশি গৃহিণীরাও এখন ইফতারিতে বৈচিত্র্য আনতে পাড়া-মহল্লার দোকান ও রেস্টুরেন্ট থেকে ইফতারি সমাগ্রী কিনে থাকেন। কিন্তু ঘরের বাইরে বিক্রি হওয়া ইফতারিতে কয়েক বছর ধরে একশ্রেণির অসাধু ব্যবসায়ী আশঙ্কাজনকহারে ভেজাল মেশাচ্ছে। এমনকি যারা ভাজাপোড়া না খেয়ে ফলমূল দিয়েই ইফতার সারতে পছন্দ করেন ভেজালের দৌরাত্ম্য থেকে তারাও রেহাই পান না। আশার কথা এই যে, সম্প্রতি প্রশাসনের ভেজালবিরোধী অভিযানের পর ফলমূলে ফরমালিনের মাত্রা অনেকটাই কমে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ফরমালিন আতঙ্কে ফল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ক্রেতাদের অনেকেই। পুষ্টিবিদ ও সংশ্লিষ্টরা পরামর্শ দিয়েছেন সাধারণত যেসব স্থানে ফরমালিনমুক্ত ফল ও ভালোমানের খাবার পাও...







