Tuesday, July 28Welcome khabarica24 Online

চট্টগ্রাম

ছরারকুলে বসতঘর থেকে উচ্ছেদ করতে হামলায় আহত ১০ : স্ত্রী সন্তান নিয়ে রান্নাঘরে কাটাচ্ছে পরিবার

ছরারকুলে বসতঘর থেকে উচ্ছেদ করতে হামলায় আহত ১০ : স্ত্রী সন্তান নিয়ে রান্নাঘরে কাটাচ্ছে পরিবার

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়নের মসজিদিয়া ছরারকুল গ্রামের এক ভ্যান চালক ও প্রবাসীর পরিবারকে উচ্ছেদ করতে প্রতিপক্ষের হামলায় তরুণী ও শিশু সহ অন্ত:ত ১০ জন আহত হবার ঘটনা ঘটেছে। ঘটনার এক পর্যায়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ভুক্তভোগি পরিবারের মমতাজ বেগম ( ৪৮) বলেন প্রতিপক্ষ হেলাল ও বেলাল গংরা আদালতে মামলা চলমান থাকা স্বত্বে ও দীর্ঘদিন যাবত তাদের বসতঘরের জমিটি দাবী করছিল। মঙ্গলবার ( ১৮ মার্চ) রাতে অতর্কিত লাঠিসোটা দা ছুরি নিয়ে আমার দেবর ভ্যানচালক আরিফ ও আমার সন্তানদের উপর হামলা চালায়। ওরা বহিরাগত লোক নিয়ে আমার কলেজ পড়–য়া সন্তান সাদিয়া সুলতানা ( ২০), স্কুল পড়–য়া আরেফা আক্তার আন্নী ( ১৭), নুসরাত জাহান (১২), আমার অপর জ্যা হাসনা বানু (৬০)সহ ছোট বড় অন্ত:ত ১০ জনকে পিটিয়ে আহত করে আমাদের ঘরের মালামাল সব রান্নাঘরের দিকে ফেলে দিয়ে বসতগৃহ দখল নেয়। এ...
আবুরহাট সাংগঠনিক শাখা ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আবুরহাট সাংগঠনিক শাখা ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
বিশেষ প্রতিনিধি-  মাও. মিজানুর রহমান মুরতাকী এর সভাপিতিত্বে মাও. রশিদ আহমদের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন শেখ মনজুর এলাহী শওকত, সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা (পশ্চিম) বিশেষ অতিথি ছিলেন, জেলা সেক্রটারী, মাও. জসিম উদ্দিন, আরো আলোচনা রাখেন থানা সেক্রেটারী শহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফতে মজলিস মীরসরাই উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মাওঃ মফিজ উল্যাহ বাংলাদেশ জামাতে ইসলামের ৬ নং ইছাখালী ২নং ওয়ার্ডের সভাপতি ও শিক্ষক ফেডারেশনের সভাপতি জনাব নুরুস সাফা অনুষ্ঠানে সমাজিক ও রাজনৈতিক ব্যক্তিবতর্গ উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন, আখতারুজ্জামান সুমন, ডা. আশরাফ ও ছাত্র নেতা আহমদ হাসান আল জাবের প্রমুখ।...
বাঁচানো গেলো না ধর্ষণের শিকার শিশু আছিয়াকে।

বাঁচানো গেলো না ধর্ষণের শিকার শিশু আছিয়াকে।

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
বিশেষ প্রতিনিধি-  সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে ঠিকানা ছিল হাসপাতালের বিছানা। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেলো আমাদের ‘নির্ভয়া’। মাগুরায় নির্যাতনের শিকার সেই ৮ বছরের শিশুটি বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এর আগে, গতকাল বুধবার শিশুটির চারবার কার্ডিয়াক অ্যারেস্ট (হঠাৎ করে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া) হয়। আজ হয় দু’বার। এরমধ্যে আজ দ্বিতীয়বার হওয়া কার্ডিয়াক অ্যারেস্টের প্রায় ৩০ মিনিট পর তার হৃৎস্পন্দন ফিরে আসে। শিশুটির ব্রেন ফাংশন বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি রক্তচাপও ধীরে ধীরে কমে যাচ্ছিলো। সবশেষ তৃতীয় দফা কার্ডিয়াক অ্যারেস্টের পর সে চলে গেলো না ফেরার দেশে। শিশুটিকে বাঁচাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে উচ্চপর্যায়ের চিকিৎসা পর্ষদ গঠন করা হয়েছিল। সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি ও নিরাপত্তা নিশ...
মীরসরাই কলেজ ও পৌরসভা ছাত্রদল এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

মীরসরাই কলেজ ও পৌরসভা ছাত্রদল এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
বিশেষ প্রতিনিধি- বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মীরসরাই কলেজ ও পৌরসভা ছাত্রদল এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। পৌর ছাত্রদলের উদ্যোগে প্রায় ২০ জন কর্মঠ রোজাদারদের মধ্যে ইফতার বিতরন করা হয়। এছাড়াও মাদ্রাসা শিক্ষার্থিদের জন্য ইফতারের আয়োজন করা হয়। পৌর ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদল নেতা তৌফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদলের আহবায়ক হুসাইন মোহাম্মদ মাসুম। উক্ত দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জিহান। বিশেষ অতিথি ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক ওমর ফারুক শাকিল ও তানজিম আহমেদ সজীব। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ নাইমুর রহমান সামির, নুর খান, তৌহিদুল ইসলাম নিশান, ইকবাল হোসেন...
কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্বজন, স্লাইড
  ইব্রাহিম বাদশা- মীরসরাই উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের ঐতিহাসিক সামাজিক স্বেচ্চাসেবী সংগঠন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর উদ্যোগে - দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ১০ রমজান,১১ তারিখ মঙ্গলবার, ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ও সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদাউস আলম ও্ অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ বাঙালী। আর ও উপস্থিতি ছিলেন এসোসিয়েশন এর সহ সভাপতি মোঃ জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ বোহরান উদ্দিন সুমন মাষ্টার, সদস্য আবু ছালেক মিয়াজী, আবদুর রহিম, সাইদুল হক, মহিউদ্দিন হুজুর,। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে কাজী মোঃ আশরাফ হোসেন নয়ন বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক, আমেরিকা প্রবাসী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ নুর উদ্দিন জাহেদ সদস্য সচিব, ৭নং কাটাছরা ইউনিয়ন বি এন পি,মোঃ নুর হোসেন সভাপতি ৭নং কাটাছরা ইউনিয়ন জামাত, এ,এস,এম,ফসিউল আলম, প্রধা...
মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের ইফতার ও দোয়া মাহফিল 

মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের ইফতার ও দোয়া মাহফিল 

আমিরাত সংস্করণ, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
মামুন নজরুল :-পবিত্র মাহে রমজান উপলক্ষে মীরসরাইবাসীর প্রাণপ্রিয় সংগঠন মীরসরাই সমিতির সংযুক্ত আরব আমিরাতের কার্যকরী কমিটি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) মীরসরাই সমিতির সভাপতি মোরশেদ আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ ভুঁইয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক মোহাম্মদ ইব্রাহিম,উপদেষ্টা হাজী আবু তাহের,কামাল মিয়া,নুরউদ্দিন ভুঁইয়া,নুরুল আলম, মোহাম্মদ ফারুক,সিনিয়র সহ-সভাপতি মুসলিম উদ্দিন,নিজাম উদ্দিন সোহেল ,নাছির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, মোঃআলা উদ্দিন, মোহাম্মদ দাউদ, সংগঠনিক সম্পাদক শামসুল আরিফ ভুইয়া,রাকিব উদ্দিন চৌধুরী কানন, মোঃ সাইফুল ইসলাম (খান),নূর হোসেন রবি,মোহাম্মাদ সায়েদ, প্রচার সম্পাদক সোরভ মাজেদ ভূঁইয়া,তরিকুল ইসলাম ইমন,মোহাম্মদ ফরহাদ,নাঈম রাব্বি,আরমান ফরাজী, মাহাতি ফারুক,নুর আলম,নুরুল হুদা,জাহিদুল ইসলাম একরামুল হক(...
দেশে নারীদের আত্মরক্ষার শক্তি পরিবার থেকেই অর্জন করতে হবে – মাহফুজা জেরিন

দেশে নারীদের আত্মরক্ষার শক্তি পরিবার থেকেই অর্জন করতে হবে – মাহফুজা জেরিন

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: আন্তর্জাতিক নারী দিবস ২৫ইং উপলক্ষে ‘‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়ে মীরসরাই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক বিভাগের উদ্যোগে শনিবার ( ৮মার্চ) সকাল ১১টায় মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাঈদ মাহমুদ, উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা অপর্ণা , সাংবাদিক বৃন্দ যথাক্রমে দৈনিক যুগান্তর দৈনিক আজাদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহবুব পলাশ, দৈনিক নয়া দীগন্ত প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম মাঈন উদ্দিন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি ইকবাল হোসেন, নারী উদ্যোক্তা আসমা নূরী প্রমুখ । আলোচনায় বক্তাগন দেশে শিশু ও নারী ...
মীরসরাই-বারইয়ারহাট পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, দুই পৌরসভার বর্জ্য যায় মহাসড়কের পাশে ।

মীরসরাই-বারইয়ারহাট পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, দুই পৌরসভার বর্জ্য যায় মহাসড়কের পাশে ।

অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
বিশেষ প্রতিনিধি - নিজস্ব ডাম্পিং স্টেশন না থাকায় মীরসরাই ও বারইয়ারহাট এ দুটি পৌরসভার বর্জ্য মহাসড়কের পাশে ফেলা হচ্ছে। আর সেসব বর্জো প্রতিনিয়ত আগুন ধরিয়ে দেওয়ায় ধোঁয়া ও দুর্গন্ধে মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীসহ এলাকাবসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাম্প্রতিক বেশকিছু যানবহনকে এ ধোঁয়ার কারণে দুর্ঘটনার কবলেও পড়তে হয়েছে। প্রথম শ্রেণির মর্যাদার এই দুই পৌরসভায় দীর্ঘদিনের নিজস্ব ডাম্পিং স্টেশন গড়ে না ওঠায় ক্ষোভ দেখা দিয়েছে। জানা গেছে, মীরসরাই ও বারইয়ারহাট পৌরসভার প্রতিদিনের বর্জ্য পৌর কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়পাশে ফেলা হচ্ছে। মাঝে মধ্যে এসব বর্জ্য ধ্বংস করতে আগুন দিয়ে পোড়ানো হয়। এতে পরিবেশ দূষণের সঙ্গে বাতাসে ভেসে বেড়ায় মানবদেহের জন্য ক্ষতিকর নানা বস্তু। এছাড়া আগুনের ধোঁয়ায় অনেক সময় মহাসড়কের কিছু অংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এতে দুর্ঘটনার ঝুঁকিতে পড়েন যানবাহন চালকরা। এছাড়া দ...