মীরসরাইয়ে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
আব্দুল মান্নান রানা :: মীরসরাইয়ে গভীর রাতে বিএনপির কেন্দ্রীয় নেতার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের অভিযোগ জানা গেছে। মঙ্গলবার ( ২০ সেপ্টেম্বর) ভোররাত ৩টায় উক্ত হামলার বিষয়ে মীরসরাই থানায় একটি অভিযোগ ও দিয়েছেন বলে জানান ক্ষতিগ্রস্থ বিএনপি নেতা।
কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাদলের সহ সভাপতি ও মীরসরাই উপজেলা বিএনপির সদস্য মনিরুল ইসলাম ইউসুফ জানান মীরসরাই সদরস্থ আমার ব্যবসা প্রতিষ্ঠান এরিন মোটরস এর মহাসড়ক সংলগ্ন শো-রুম ও আমার ব্যক্তিগত কার্যালয় ভাংচুর করেছে কিছু হামলাকারী দুর্বৃত্ত । তিনি বলেন এসময় হামলাকারীরা প্রথমে দুটি সিসি ক্যামেরা , কয়েকটি তালা ভেঙ্গে ভেতরে প্রবেশের চেষ্টা করলে ভেতরে অবস্থানতে সিকিউরিটি হায়বর আলী ( ৫২) চিৎকার শুরু করলে আসেপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা একটি হাইস গাড়ীতে করে পালিয়ে যায়। উক্ত হামলাকে তিনি রাজনৈতিক উদ্যেশ্য হতে পারে বলে তিনি দাবী করেন। তবে ঘটনাস্থল পরিদর্শনকারী মীরসরাই ...



