Tuesday, July 28Welcome khabarica24 Online

চট্টগ্রাম

শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ।

শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ।

অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, চট্টগ্রাম, জনপদ, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
  দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের অশিক্ষাবিষয়ক মিছিল-সমাবেশে অংশগ্রহণের কারণে সৃষ্ট বিশৃঙ্খলা রোধে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে একটি নির্দেশনা জারি করেছে।   বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে যে, দেশের বিভিন্ন এলাকায় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা শিক্ষা সংশ্লেষবিহীন বিভিন্ন ইস্যুতে মিছিল-সমাবেশে অংশ নিচ্ছে। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক ক্ষতি হচ্ছে। পাশাপাশি অভিভাবকদের মাঝেও উদ্বেগ বাড়ছে।   এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের শ্রেণিমুখী রাখতে ও তাদের মনোযোগ শিক্ষার প্রতি ফেরাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কো-কারিকুলার কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির সাথে একটি নমুনা তালিকাও সংযুক্ত করা হয়েছে।   এছাড়া অভিভাবকদের সম্পৃক্ত...

এগার মাস পরও পাস হয়নি অপারেশন প্ল্যান, স্বাস্থ্যসেবা ব্যাহত

অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, চট্টগ্রাম, বিশেষখবর, সীতাকুন্ড, সুস্বাস্থ্য
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এগার মাস থেকে কোনো অপারেশন প্ল্যান নেই। অপারেশন প্ল্যান না থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্য খাতের বিভিন্ন সেবা। স্বাস্থ্য খাতের বেশির ভাগ কাজ বাস্তবায়িত হয় মূলত স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচির মাধ্যমে। এই কর্মসূচি পাঁচ বছর মেয়াদি। চতুর্থ কর্মসূচি শেষ হয়েছে বছর দুয়েক আগে। পঞ্চম কর্মসূচি এ বছরের ২০২৪ জুলাই মাসে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখনও তা পাস হয়নি। স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচি চলে অপারেশন প্ল্যান (ওপি) বা বিষয়ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে। পুষ্টি, সংক্রামক রোগ, অসংক্রামক রোগ, প্রাথমিক স্বাস্থ্য, বিকল্প চিকিৎসা, মাতৃ ও শিশু স্বাস্থ্য এ ধরনের বিষয়ের জন্য পৃথক পৃথক ওপি করা হয়। এই অপারেশনাল প্ল্যানে পাঁচ বছরের জন্য অর্থ বরাদ্দ থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অপারেশনাল প্ল্যান পাঁচ বছর মেয়াদি হয়। পাঁচ বছর পর প...
মীরসরাই কলেজে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

মীরসরাই কলেজে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই কলেজের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্প্রতি মীরসরাই কলেজ অধ্যক্ষ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত মীরসরাই কলেজ পরিচালনা পরিষদের অভিষেক মীরসরাই কলেজ অধ্যক্ষ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফীকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, নিজামপুর কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, মীরসরাই কলেজের উপাধ্যক্ষ নাছির উদ্দিন, বারইয়াহাট কলেজের প্রফেসর নিজাম উদ্দিন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক জাফর উদ্দিন, মীরসরাই কলেজের প্রফেসরবৃন্দ যথাক্রমে ইকবাল হোসেন, উম্মে কাউছার ও নজরুল ইসলাম এবং মীরসরাই পৌর জামায়াতের আমীর শিহাব উদ্দিন । এসময় সংবর্ধিত সভাপতি আতিকুল ইসলাম লতিফী তাঁর বক্তব্য প্রদানকালে বলেন আমাদের প্রত্যাশা অনুমোদ...
বিনির্মাণ ছাত্র সংগঠন এর ২০২৫-২৬ সেশনের কমিটি প্রকাশিত। 

বিনির্মাণ ছাত্র সংগঠন এর ২০২৫-২৬ সেশনের কমিটি প্রকাশিত। 

অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
বিশেষ প্রতিনিধি-  শাখাওয়াত হোসেন রানাকে সভাপতি ও ফারহান তানভীন শুভকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ৩০ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি তানভীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সাজ্জাদ সাজিব, সাংগঠনিক সম্পাদক কাজী জোবায়ের আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ, দপ্তর সম্পাদক মিশকাত আলম, সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার মারুফ, অর্থ সম্পাদক মেহেদী হাসান শান্ত, সহ-অর্থ সম্পাদক তামিম হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাইমুর রহমান নাইম, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল হাসান বিপ্লব, আইটি সম্পাদক সাইমন এইচ. শাওন, সহ-আইটি সম্পাদক আদিল আরহাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাকিবুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম নিশান, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইয়াসিন, স্ব...
মীরসরাইয়ে খবরিকার উৎসবমুখর রজত জয়ন্তী অনুষ্ঠিত

মীরসরাইয়ে খবরিকার উৎসবমুখর রজত জয়ন্তী অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি :: গ্রামীণ জনপদ মীরসরাই উপজেলা থেকে প্রকাশিত পাক্ষিক খবরিকা পত্রিকার রজত জয়ন্তী শনিবার ( ২৬ এপ্রিল) মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমবেত কন্ঠে রবীন্দ্রনাথের ‘ আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর হে’ দিয়ে শুরু হওয়া একে একে আবৃত্তি ও গানে মুখরিত হয়ে উঠে উৎসব। শিল্পকলা একাডেমীর ছোট্ট বন্ধুদের পরিবেশনায় ’ বৃন্দারে পলাশের বন পালাবো পালাবো বন’’ দলীয় নৃত্য মুগ্ধ করে সবাইকে। ’আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে’ আবৃত্তি করে প্রতাপ বণিক রানা। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাঈদ মাহমুদ গেয়ে শোনান ‘ নিশা লাগিল রে, হাসন রাজা পেয়ারীর প্রেমে মজিল রে’ । বিকাল ৩টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি সাইফুল ইসলাম । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজে এর সভা...
মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত

মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : : মীরসরাই কলেজে এক অভিবাবক সমাবেশ বুধবার ( ১৬ এপ্রিল) কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো: রেজাউল করিম এর সভাপতিত্বে প্রভাষক সাইদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে শিক্ষার মানোন্নয়ন ও পাঠের অগ্রগতির বিষয়ক বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ নাছির উদ্দিন অভিবাবকবৃন্দ যথাক্রমে অধ্যাপক আবুল হাসেম, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, ব্যবসায়ী নুরুল মোস্তফা প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপকবৃন্দ যথাক্রমে ইকবাল হোসেন, স্বপন চন্দ্র বৈদ্য, বরুন কান্তি সাহা, উত্তম কুমার চৌধুরী, সাইফুল হক সিরাজী, নজরুল ইসলাম, সুলতানা ইয়াছমিন প্রমুখ। এসময় অভিবাবক ও শিক্ষক মন্ডলী সকলেই শিক্ষার্থীদের আগামী এইচএসসি পরীক্ষায় যুগান্তকারী ফলাফল অর্জনের মধ্য নিয়ে প্রত্যাশিত সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।...
বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত

অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
বিশেষ প্রতিনিধি- বাংলাদেশি পাসপোর্টে পুনরায় 'ইসরায়েল ব্যতীত' শর্ত যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে পাসপোর্ট ও বহির্গমন অধিদপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি চিঠি পাঠানো হয়। সেখানে পূর্বের ন্যায় পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনরায় অন্তর্ভুক্ত করার বিষয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের পররাষ্ট্রনীতির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাসপোর্টে এ সংক্রান্ত শর্ত পুনর্বহালের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো—বাংলাদেশি নাগরিকদের ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ। উল্লেখ্য, অতীতে বাংলাদেশি পাসপোর্টে স্পষ্টভাবে লেখা থাকত, “এই পাসপোর্ট বিশ্বের সকল দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত।” তব...

মালদ্বীপ সরকার ইসরায়েলি নাগরিকদের দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে।

অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জাতীয়, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
বিশেষ প্রতিনিধি- গাজায় চলমান যুদ্ধ ও ইসরায়েলের সামরিক অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালের জুন মাসে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু মন্ত্রিসভার পরামর্শে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অভিবাসন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং একটি বিশেষ উপকমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনিদের সহায়তা করার জন্য “Maldivians in Solidarity with Palestine” নামে একটি তহবিল সংগ্রহ কর্মসূচিও চালু করা হয়েছে। ইসরায়েল সরকার এই নিষেধাজ্ঞার পর তাদের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এবং যারা বর্তমানে সেখানে অবস্থান করছেন, তাদের দ্রুত ফিরে আসার অনুরোধ জানিয়েছে। মালদ্বীপের এই সিদ্ধান্তে দেশটির পর্যটন শিল্পে কিছুটা প্রভাব পড়তে পারে, কারণ ২০২৩ সালে প্রায় ১১ হাজার ইসরায়েলি নাগরিক মালদ্বীপ সফর করেছিলেন, যা সে বছরের ...