কবিতা আর শোকগাঁথা আলোচনায় মীরসরাই প্রেস ক্লাবের শোক দিবস পালন
খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: কবিতা আর শোকগাঁথা আলোচনায় মীরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর ৪৪তম মৃত্যু বার্ষিকী ও শোকদিবস পালন করা হয়। বিকাল ৪টায় মীরসরাই পৌরসভা মার্কেটের ২য় তলায় প্রেস ক্লাব কার্যালয়ে উক্ত আলোচনা সভা প্রেস ক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কবি ও সাংবাদিক রাজিব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রতাপ বণিক রানা ও মাহবুব পলাশ এর শোকের পংক্তিমালা দিয়ে শুরু হওয়া উক্ত বঙ্গবন্ধুকে নিয়ে আলোকপাত করেন অতিথী আলোচক বারইয়াহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার এনামুল হক, মীরসরাই পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাফর ইকবাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সুজন। কবিতা আবৃত্তি সহ আলোচনা করেন যথাক্রমে কবি ও লেখক শাহাদাত হোসেন লিটন, আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্র...






