বঙ্গমাতায় দুর্গাপুর ও তালবাড়িয়া চ্যাম্পিয়ান:: সমাজের সকল খারাপ ও অমঙ্গল যেন শিশুদের ছুঁতে না পারে : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
খেলাধুলা, খেলার মাঠ, গ্যালারি, জনপদ, জাতীয়, বিজ্ঞান-প্রযুক্তি, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি :: প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের অংশগ্রহনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০১৯ মীরসরাই উপজেলার ফাইনাল খেলা বুধবার (২৫ সেপ্টেম্বর) মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মিঠানালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দূর্গাপুর এনসি সরকারি প্রাথমিক বিদ্যালয় উক্ত ফাইালে মুখোমুখি হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় প্রধান অতিথীর বক্তব্যে তিনি বলেন আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। এইসব কোমল শিশুদের জন্য খেলাধুলা সহ নানা ক্রিয়াও সাংস্কৃতিক উদ্যোগ সুন্দর ও সুস্থ আগামী রচিত হবে। তিনি সমাজের সকল খারাপ ও অমঙ্গল যেন শিশুদের ছুঁতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান। বিশেষ করে কোন প্রকার নেশা ও মাদক দ্রব্য থেকে শিশুদের নিরাপদ দূরত্বে রাখতে খেলাধুলাই আদর্শ বলে তিনি মন্থব্য করেন।
উপজেলা নির্বাহী কর্মকর...







