করেরহাটে মীরসরাই প্রেস ক্লাবের ‘জনতার মুখোমুখি’ উৎসবমুখরভাবে সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ‘ জনতার মুখোমুখি’ এর ১ম পর্ব ১নং করেরহাট ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৩ আগষ্ট, শনিবার, সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয়েছে। মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রাজিব মজুমদারের সঞ্চালনায় প্রথম পর্বের করেরহাটে উক্ত আয়োজনে নানা শ্রেনী পেশার মানুষের ও বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রশ্নোত্তর প্রদান করেন করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। শিক্ষা বিষয়ক প্রশ্নোত্তর প্রদান করেন করেরহাট কেএম উচ্চ বিদায়ের সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন ও প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঞা। রাজনৈতিক সমস্যা ও বিভিন্ন প্রতিকূলতা বিষয়ক প্রশ্নোত্তর প্রদান করেন করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারন সম্পাদক শেখ সেলিম ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন। করেরহাট বাজারের সমস...







