:::ড. ধর্মকীর্তি মহাথেরো এর সুবর্ণ জয়ন্তী ::: মীরসরাইয়ে আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলনে শান্তি এবং অহিংসার বার্তায় বয়ে আনুক বিশ্ব শান্তি : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
নিজস্ব প্রতিনিধি :: বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাথেরো এর ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৮ মার্চ (শুক্রবার) বিকেল পর্যন্ত দশদিন ব্যাপী অনুষ্ঠান দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের প্রাঙ্গনে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে গৃহায়ন ও গনপূর্তমন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন মীরসরাইয়ে আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলনে শান্তি এবং অহিংসার বার্তায় বয়ে আনুক বিশ্ব শান্তি । তিনি মীরসরাইয়ের গ্রামীন জনপদে বিশ্বের বিভিন্ন দেশ হতে আগত বৌদ্ধ ধর্মের শান্তির বার্তাবাহক ভিক্ষুগনকে শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন হাজার বছর ধরে এদেশের মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্যের ধর্মের প্রতি যে শ্রদ্ধা ও সমপ্রীতি প্রদর্শন করে আসছে তা আমাদের অহংকার। প্রাচীনকাল থেকে বৌদ্ধ ধর্মালম্বীদের এ জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে সমাজে শান্তি এবং অহিংসার বার্তা ছড়িয়ে দিয়ে আমাদের কৃষ্টি, সভ্...






