:: মীরসরাইয়ে দেশের আধুনিক ষ্টেডিয়ামের ঘোষনা:: শেখ হাসিনার সরকারই পারে এই দেশকে আধুনিক যুবসমাজ বান্ধব দেশে রুপান্তর করতে :: ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
নিজস্ব প্রতিনিধি :: গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন তরুণ প্রজন্মকে মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। তাই জাতীর পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে তরুণ সমাজকে রক্ষা করতে শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি জেলা- উপজেলায় এই খেলার উদ্যোগ নিয়েছেন। তিনি মীরসরাই উপজেলায় খেলাধুলার সম্প্রসারনের জন্য যুব ও ক্রিড়া মন্ত্রীর মাধ্যমে খুব শীঘ্রই এই ষ্টেডিয়ামকে দেশের আধুনিক ষ্টেডিয়ামে রুপান্তর করার ঘোষনা দেন। তিনি বলেন এই শেখ হাসিনার সরকারই পারে এই দেশকে আধুনিক ও যুগোপযোগী যুবসমাজ বান্ধব দেশে রুপান্তর করতে। তাই আগামী জাতীয় নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করা সকলের প্রধান দায়িত্ব।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় মীরসরাই উপজেলা প্রশাসনেরর উদ্যোগে মীরসরাই স্টেডিয়ামে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ ...







