সৈদালি গ্রামে আগুন, প্রায় ৭০ লক্ষ টাকার লোকশান।
Uncategorized, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
বিশেষ প্রতিনিধি- চট্টগ্রামের মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায়, ৭০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ড সৈদালী গ্রামের আনোয়ার মাস্টার বাড়িতে এঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- খোরশেদ আলম দুলাল, বেলাল,হেলাল,জাফর, পিতা আনোয়ার মাস্টার।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইরান জানায় আমি রাত ৮ টার দিকে এই দিক দিয়ে গাড়ি নিয়ে, যাওয়ার সময় দেখি কোন আগুন নেই ৫ থেকে ১০ মিনিট পর আবার আসি দেখি আগুন জ্বলতেছে আগুনের জন্য রাস্তা দিয়ে গাড়ি চালাতে পারিনি রাস্তায় জ্যাম লেগে যায়।
ক্ষতিগ্রস্ত খোরশেদ আলম দুলাল জানান , আমাদের ঘরে কেউ নাই আমার স্ত্রী ডাক্তার দেখাতে বাজারে যায়, আমি দোকানে ছিলাম , লোক জন খবর দেয় আমাদের বাড়ি পুড়ে যাচ্ছে, আমাদের সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে। ঘরের কোন জিনিস বের করতে পারিনি। নগদ টাক...







