রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ¦ হাফেজ জাফর আহমদ স্মরণে ৪৮তম ওয়াজ মাহফিল মাদ্রাসা মাঠে বৃহস্প্রতিবার ( ২০ ফেব্রুয়ারী ) রাতে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিক্ষানুরাগী শওকত আকবর সোহাগ এর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাক্ষিক খবরিকা পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ আব্দুল আলীম তুহিন। প্রধান অতিথি তাঁর বক্তব্য প্রদানকালে দ্বীনি শিক্ষা সেবায় মহান আল্লাহ যে এই পৃথিবীতে তাঁকে ন্যুন্যতম তরফিক দিয়েছেন তার জন্য মহান রবের প্রতি কৃতজ্ঞতা জানান এবং পর্যায়ক্রমে সামর্থ্য অনুযায়ী তাঁহার সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। আর মহান আল্লাহ যেন এই খেদমত করার তৌফিক তাঁকে দেন সুস্বাস্থ্য সহ সেই দোয়ার আরজি রাখেন তিনি সকলের কাছে। মাহফিলে প্রধান ওয়ায়েজিন হিসেবে বক্তব্য রাখেন ওয়াহেপুরস্থ দরবার শরীফের পীর...







