ওয়াহেদপুরে শতবর্ষী পুকুর ভরাট করে স্থাপনা নির্মানের অভিযোগ
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা ও আপত্তি স্বত্তে ও স্থানীয় ভ’মি অফিসের পাশেই অবস্থিত শতবর্ষী পুকুর ভরাটের অভিযোগ উঠেছে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে চলমান কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করলে ও আইন অমান্য করে কাজ করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন ভূমি অফিসের উত্তর পাশর্^স্থ মিজান মেম্বারের বাড়ীর সলিমা বেগম ( ৫৫) জানান আদালতে মামলা চলমান থাকা স্বত্তে ও প্রতিপক্ষ আলাউদ্দিন রিপন ও সাইদুল ইসলাম বাড়ীর প্রায় শতবর্ষী পুরোনো পুকুর ভরাট করে সীমানা প্রাচীর নির্মানের কাজ করছেন। উক্ত অভিযোগের ভিত্তিতে মীরসরাই থানাধীন নিজামপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আরমান হোসেন মঙ্গলবার ( ৪ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করে বিবাদমান উক্ত পুকুরে পরিবেশ আইন ও আদালত অমান্য করে নির্মান কাজ না করার নির্দেশনা প্রদান করেন। কিন্তু বুধবার (...







