মীরসরাইয়ে হাজার পরিবারে হাসি ফুটালেন বাহার চৌধুরী
খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: করোনার আগ্রাসনের এই দুঃসময়ে মীরসরাই উপজেলার সহস্র পরিবারের মুখে হাসি ফুটালেন বাহার চৌধুরী। চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, মসলার সাথে ছোলা বুট ও সেমাই সাথে দিয়ে এক পরিবারের ১৫ দিনের খাবারের প্যাকেট বিতরণ করলেন এক হাজার পরিবারের মাঝে। উৎকন্ঠা আর হতাশা নিয়ে আসা সাধারন মানুষের প্রায় সকলেই উক্ত খাবার পেয়ে হাসি মুখে বাড়ি যেতে দেখা গেছে।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, প্রস্তাবিত নতুন কমিটির যুগ্ম সম্পাদক ও বাহার চৌধুরী নুরিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা নুরুল আনোয়ার বাহার চৌধুরীর উদ্যেগে মীরসরাইয়ে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার মঘাদিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনে কর্মহীন শ্রমজীবি, অসহায় ও দরিদ্র খেটে-খাওয়া সহ¯্রাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ার...







