Thursday, February 26Welcome khabarica24 Online

খবরিকা আর্কাইভ

মীরসরাইয়ে শতবর্ষী বিদ্যাপীঠ আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত।

মীরসরাইয়ে শতবর্ষী বিদ্যাপীঠ আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
মামুন নজরুল- "স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে এসো মিলি প্রাণের বন্ধনে" এই স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে উদযাপন হলো ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে ব্যাচ ২০০২ প্রাক্তন ছাত্ররা সাবেক ও বর্তমান শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয়। আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচের প্রাক্তন ছাত্র প্রফেসর রাজু বড়ুয়া ও সাহিদা ইয়াছমিন ভুঁইয়ার যৌথ সঞ্চালনায় এবং উদযাপন পরিষদের আহবায়ক ইমাম হোসেন ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, প্রধান বক্তার বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ে শিক্ষক বাবু সমিরণ বড়ুয়া। পুনর্মিলনী ও বন্ধুদের মিলনমেলা উদ...
ঈদুল ফিতরে নিজ বাড়িতে ঈদ শুভেচ্ছা বিনিময় উপজেলা কৃষক দলের আহবায়ক মো আশরাফ উদ্দিন।

ঈদুল ফিতরে নিজ বাড়িতে ঈদ শুভেচ্ছা বিনিময় উপজেলা কৃষক দলের আহবায়ক মো আশরাফ উদ্দিন।

Uncategorized, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিবেদক- মীরসরাই উপজেলা কৃষক দলের আহবায়ক মো আশরাফ উদ্দিন ঈদুল ফিতরের দিন সকালে নিজ বাড়িতে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন ৩০ মার্চ সোমবার সকালে ঈদের নামাজ শেষ করে নিজ বাড়িতে দলীয় নেতৃবৃন্দের সাথে ও পরিবারের সবার সাথে শুভেচ্ছা বিনিময় ও খোঁজ খবর নেন। এই সময় উপজেলা, ইউনিয়ন,ওয়ার্ড বিএনপির, যুবদল,ছাত্রদল, কৃষকদল,স্বেচ্ছাসেবকদল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।...
আবুতোরাব ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আবুতোরাব ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, মীরসরাই, স্লাইড
মামুন নজরুল :- মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী দ্বীনি প্রতিষ্ঠান আবুতোরাব ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন, মাদ্রাসার ইতিহাস বর্ণনা, স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মার্চ) আবুতোরাব ফাজিল মাদ্রাসা ক্যাম্পাস প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রাক্তন ও বর্তমান ছাত্রদের উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয় ইফতার মাহফিল। আবুতোরাব ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মাওলানা রবিউল হোসেন নিজামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা ও অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী। সম্মানিত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার দাতা সদস্য নজরুল ইসলাম ভূঁইয়া, ইঞ্জিনিয়ার হামিদুল হক। ইফ...
দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে, আগামিকাল ঈদ।

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে, আগামিকাল ঈদ।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, সারা-দেশ, স্লাইড
বিশেষ প্রতিনিধি- দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল সোমবার (৩১ মার্চ)। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা ও পর্যালোচনা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবারই সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনের হয়। তাই মুসলমানদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ২৯টি রোজা শেষে ঈদ উদ্‌যাপিত...
মীরসরাইয়ে যুবদল নেতা কামরুলের কারামুক্তি উপলক্ষে আনন্দ মিছিল

মীরসরাইয়ে যুবদল নেতা কামরুলের কারামুক্তি উপলক্ষে আনন্দ মিছিল

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
তাকিবুর রহমান :: মীরসরাই পৌরযুবদলের সাবেক সভাপতি কামরুল হাসান এর কারামুক্তি উপলক্ষে আনন্দ মিছিল রবিবার ( ৩০ মার্চ) দুপুরে মীরসরাই পৌরসদরে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে মহাসড়কে আনন্দ মিছিল শেষে বনফুলের সম্মুখে এক পথসভায় বক্তব্য রাখেন মীরসরাই পৌর যুবদলের সাবেক সভাপতি রবিউল হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন, নাহিদ হোসেন, বাবুল হোসেন, নিজাম উদ্দিন সুমন, ঈসমাইল হোসেন, জাহেদ হোসেন মুন্না, মাঈন উদ্দিন সোহেল, হাসান, শ্রমিকদল নেতা খান সাব প্রমুখ নেতাকর্মীগন। পথসভায় বক্তাগন বলেন বিগত বিএনপির নেতাকর্মীগন বিগত ১৭ বছর বাড়িঘরে থাকতে পারে নাই, ফ্যাসিষ্ট সরকার বিদায়ের পর এখন যেন আবারো বিএনপির নেতাকর্মীরা যেন আর ষড়যন্ত্র এবং প্রতিকূলতার সম্মুখিন হতে না হয় সচেষ্ট থাকার আহ্বান জানান। বক্তাগন সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত মীরসরাই এর অঙ্গীকার ব্যক...
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, বিশেষখবর, স্লাইড
মামুন নজরুল- উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয় ইফতার মাহফিল। সবার প্রাণবন্ত আড্ডা আর স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক শাহেদ আহসান সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়ক নুরেচ্ছালাম ফোরকান ও ইফতার উদযাপন উপ-কমিটির আহবায়ক মাষ্টার জিয়াউল হক জিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সহযোগী অধ্যাপক শামছুর নাহার সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীরসরাই কলেজের সাবেক অধ্যাপক আক্তারুজ্জামান। আয়োজক প্রাক্তন শিক্ষার্থীরা জানান,ইফতা...
সৌদি আরবে দেখা গিয়েছে ঈদের চাঁদ- আগামীকাল সৌদিতে ঈদ

সৌদি আরবে দেখা গিয়েছে ঈদের চাঁদ- আগামীকাল সৌদিতে ঈদ

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদিবাসী। চাঁদ দেখার এ তথ্য ইনসাইট দ্যা হারামাইনের ফেসবুক পেজে জানানো হয়েছে। এদিকে, বাংলাদেশে আগামীকাল রবিবার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় এই সভা অনুষ্ঠিত হবে। এতে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন উপস্থিত থাকবেন। বাংলাদেশে কবে ঈদ উদযাপিত হবে, তা এ সভা থেকেই জানানো হবে।...
অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
বিশেষ প্রতিনিধি- অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সচিব সাইফুল্লাহ পান্নার কাছে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চেৌধুরী এ্যানি এ শুভেচ্ছাপত্র পৌঁছে দেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এখন চার দিনের চীন সফরে আছেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহণ ও সেতু; এবং রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী, সিনিয়র সচিব লামিয়া মোরশেদ ও প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন।...