সন্দেহবাতিক : শাহীন চৌধুরী ডলি
আমিরাত সংস্করণ, কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, বিজ্ঞান-প্রযুক্তি, বিনোদন, বিশেষখবর, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, সুস্বাস্থ্য, স্বজন, স্লাইড
রিয়াদ অফিসে চলে যাওয়ার পর সুধার খুব নিঃসঙ্গ লাগছে। একা একা কিছু করার নেই। ছুটা কাজের মেয়েটা সকাল সকাল এসে কাজগুলো সেরে দিয়ে চলে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুধার পদচারণা কম। বরং সে গল্পের বই পড়তে এবং বাগান করতেই বেশি ভালোবাসে।
রিয়াদ অফিস থেকে বারবার সুধাকে কল দেয়।
হ্যালো সুইটহার্ট কি করছো?
এই তুমি এতবার কল করো কেন? অফিসে কোন কাজটাজ নেই নাকি?
কাজ তো আছেই। কিন্তু কি করে মনকে বুঝাই বলো। সারাক্ষণ নতুন বউয়ের মুখটাই যেন দেখতে পাই। ইচ্ছে করছে অফিসের কাজ ফেলে বাসায় চলে আসি। তোমার সাথে আড্ডা দিই।
আচ্ছা আচ্ছা বুঝেছি তুমি বউ পাগলা, বলেই মুচকি হাসে।
তা এখন মনোযোগ দিয়ে কাজ করো। আমি একটা বই পড়ছি। দারুণ ক্লাইমেক্সের জায়গায় আছি। অফিস শেষে বাসায় আসো, তখন কথা হবে।
রিয়াদ মনে মনে ভাবে। সুধা তো খুব সুন্দর! আচ্ছা ও কি আমার মতন দেখতে খুব সাধারণ একজনকে স্বামী হিসেবে পেয়ে খুশি! নাকি ওকে ভাই - ভাবী জোর ক...







