Tuesday, July 28Welcome khabarica24 Online

খবরিকাকাগজ

আমার আকাশে বঙ্গবন্ধু : রাজিয়া সুলতানা

আমার আকাশে বঙ্গবন্ধু : রাজিয়া সুলতানা

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, সুস্বাস্থ্য, স্বজন, স্লাইড
আমার আকাশে শুধু একটি প্রদীপ সে প্রদীপ টি শুধু তুমি বঙ্গবন্ধু যে প্রদীপটি আমায় অন্ধকারে আলো দেখায় বেঁচে থাকার স্বপ্ন দেখায়। সেখানে একটিই স্বপ্ন যে স্বপ্নটি আমার হৃদয়ের হাজারো স্বপ্নকে বাঁচিয়ে রাখে মানুষকে ভালোবাসতে শিখায়। সে আকাশের চাঁদ মেঘে ঢাকা আঁধার দূর করে দেয় আলোর দিশা দেখায় সে চাঁদ আমাদের জাতির পিতা শেখ মুজিব। আমার আকাশে সূর্য একটিই পিতা তুমি সূর্যের মতই তীব্র দীপ্তমান যে সূর্য আমায় দিনের আলোয় পথ চলতে শক্তি যোগায়। বঙ্গবন্ধু তুমি আমার আলো, স্বপ্ন আর শক্তি হয়ে বেঁচে আছো আমার আকাশে । ।...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান :: পারভীন লিয়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান :: পারভীন লিয়া

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, বিনোদন, মুক্তাঙ্গন, সুস্বাস্থ্য, স্বজন, স্লাইড
অফুরন্ত পাত্র থেকে ঢেলে- দিয়েছে অন্ধকার, জ্বলন্ত এক প্রতিভাকে আঘাত করেছে মরত্বের ভাড়, ইতিহাসের পাতায় পাতায়- লেখা হয়েছে তারই নাম, লাল সবুজের পতাকা জুড়ে- স্বাধীনতা মৃত্যু দিয়েছে তারই দাম,, সে যে আমার জাতির পিতা- শেখ মুজিবুর রহমান।। বিদীর্ণ এই আত্মার মাঝে- করো অবিরাম চলাফেরা,, ভুলিনি তোমায় ভুলবো না আর- মন যে ভারি কষ্টে ভরা, নিষ্ঠুরতার রক্তের স্রোতে- ভাসিয়ে দিয়েছে যারা, আমরা তাদের ঘৃণা ছুঁড়ি- পঁচে মরুক তারা,, নির্বিশেষে বিলিয়ে দিয়েছে- দেশের জন্য শুদ্ধ প্রাণ,, সে যে আমার প্রিয় নেতা- শেখ মুজিবুর রহমান । । শ্রদ্ধা ভরে রেখেছি তারে- লক্ষ কোটি মানব মনে, দেশের জন্য প্রাণ দিয়েছে- দেশটা বাঁচে তারই ঋণে, বাবার মুখে শুনেছি তার- যুদ্ধ জয় গান, সে যে আমার প্রাণের নেতা- শেখ মুজিবুর রহমান।...
কৃষ্ণচূড়ার নীচে :: পারভীন শীলা

কৃষ্ণচূড়ার নীচে :: পারভীন শীলা

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, বিনোদন, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
কৃষ্ণচূড়ার নীচে দাঁড়িয়ে ভাবছি আজ তুমি নেই আছে স্মৃতিটুকু যতটুকু দিয়েছিলে আমায় গ্রহণ করেছি ততটুকু। কাক ডাকা সেই আবছা আলোয় ভোরে বকুলের গন্ধে আকুল মনের দরজা খুলে শিশিরে ভেজা পায়ে মেঠোপথ পেরিয়েছি কত দু হাতের কঠিন আলিঙ্গনে। ডোবা, পুকুরের জলে ভিজে বালিয়াড়ি হাঁসের খোঁজে কখনো বিলের ধারে, শাপলা শালুকের খোঁজে ডুব দিয়ে পানকৌড়ির মতো জলে, আরো কতো বনের ভিতর বেতের কাঁটার ঘায়ে, কেটেছে পা ঝরেছে রক্ত, তাও দৌড়েছি হাত ধরে বউ কথা কও পাখিটির খোঁজে, আম গাছের মগ ডালে বসে পাশাপাশি - কাঁচা আমের স্বাদে ঝুলিয়েছি পা মনের আনন্দে। এ ভাবে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, সারাদিনের ছুটোছুটি খুনসুঁটি সন্ধ্যেয় মায়ের বকুনি। সবই পড়ে মনে শুধু নেই তুমি বিদায়ের বেলায় বলেছিলে বন্ধু এবার হলো ছুটি ভুলে যেও সব আমার দেয়া প্রীতি। সব ভুলে গেছি পড়ে শুধু মনে কৃষ্ণচূড়ার নীচে তোমার আমার মন দেয়া ...
একান্তে :: এলিজা খাতুন

একান্তে :: এলিজা খাতুন

আমিরাত সংস্করণ, কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, বিনোদন, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
মেঘমুক্ত রাত এলেই জ্যোৎস্না দেখতে বেরিয়ে পড়া মানুষেরা রূপসজ্জা শুরু করে দিন থাকতেই চাঁদের আলোর নিচে ওরা হয়ে ওঠে এক একটি অন্ধকার ভাসে নিজ নিজ আঁধারে এদিকে আমি অসজ্জিত অন্তরে জানালার পাশে মূলত সাজের মধ্যে প্রিয় ছিল কাজল বাড়ির উঠোনে সবজিবিহীন শূন্য মাচা বা শূন্য গোয়ালের মতো অতল শূন্যতায় পূর্ণ হৃদয় এখন কাজল বলতে- অন্ধকার ব্যতীত আর কিছু বুঝিনা বৃষ্টি ভালোবেসে বীজ বোনার স্বপ্ন সাজাই মধ্যরাত থেকে আকাশে দারুণ মেঘ ! নড়বড়ে চালের নিচে ঝড়ের উদ্বেগ যদি রৌদ্রে যাবার নিমন্ত্রণ পাই কোনো ভোরে নির্বাসিত হৃদয় ফিরে তাকাতেও পারে- পাথর-সময়ে চাপা পড়া নিজ অবয়বে অথবা রোদ লাগা একান্ত ছায়ায় । ।...
প্রশ্নের মুখে উৎসবের দিনগুলি : স্বর্ণালী দত্ত

প্রশ্নের মুখে উৎসবের দিনগুলি : স্বর্ণালী দত্ত

আমিরাত সংস্করণ, কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, বিজ্ঞান-প্রযুক্তি, বিশেষখবর, মুক্তাঙ্গন, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
সারা বিশ্ব যখন থমকে গেছে, যখন প্রাণ ভরে বাতাস নিতেও মন ভীত তখন সবকিছুই কেমন যেন সরে সরে যাচ্ছে আমাদের জীবন থেকে। দিনের পর দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে মৃতের হার। মানুষ আজ বড়ই অসহায় এবং বিভ্রান্ত। রোজকার জীবন অনিশ্চয়তার মুখোমুখি। অনেই কাজ হারিয়ে আজ বেকার। অন্ধকারে দিন গুনছেন এরা প্রতি নিয়ত। কাল তাদের জন্য কি নিয়ে আসবে তাতেও তারা সন্দিহান। এহেন পরিস্থিতিতে বাহ্যিক কর্ম জগৎ যতটা জটিল রূপ নিয়েছে তাতে মানুষ দিন দিন ভেঙে পড়ছে। মনকে ভালো রাখার সব উপায়গুলো কেমন করে যেন কুয়শায় ঢাকা পড়ছে। ঠিক যেমন ঢাকা পড়ছে উৎসবগুলো। বাঙালি নমঃ নমঃ করে সেরেছে পয়লা বৈশাখ, রমজানের ঈদ, লক ডাউনের সমস্ত পার্বণ। উরিশ্যার রথও নিয়মের কবলে আটক। আসন্ন ঈদুল আযহা, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, মহরম সবই অনিশ্চয়তার মধ্যে। গৃহবন্দী হয়েই বোধ হয় পালন করতে হবে সব নিয়ম। যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে কাছের লোকজনে...
মীরসরাইয়ে ইউপি নির্বাচনী হাওয়া : ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় একাধিক প্রার্থীর দৌড় ঝাপ

মীরসরাইয়ে ইউপি নির্বাচনী হাওয়া : ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় একাধিক প্রার্থীর দৌড় ঝাপ

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিবেদক : করোনার দরুন কোন প্রকার সূচি পরিবর্তন না হলে আগামী বছরের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যেই ইউপি নির্বাচন হবার কথা মীরসরাইয়ে। ২০১৬ সালের মার্চে প্রথম দফা ও দ্বিতীয় দফায় জুনের পূর্বেই সম্পন্ন হয়েছিল মীরসরাই উপজেলার সকল ইউনিয়য়ন পরিষদ ও পৌর নির্বাচন। করোনাকালীন ক্রান্তিকাল না হলে এতোদিনে ইউপি নির্বাচনী আমেজ বৃদ্ধি পেত ব্যাপকভাবে। চায়ের আড্ডা থেকে বটতলা হাটখোলা সর্বত্র এখনো কমবেশী আলোচনা চলছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে কে পাচ্ছে নৌকার মনোনয়ন। জনশ্রুতি ও নানাজনের নানা আলোচনায় ইতিমধ্যে উঠে আসছে নানা মন্থব্য। ইউনিয়ন ক্রমানুসারে ১ নং করেরহাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। গত নির্বাচনে দলের মনোনয়ন পেতে তীর পর্যন্ত পৌচেছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম। এবার ও তিনি মনোনয়ন যুদ্ধে যেতে পারেন বলে জনমুখ...
মীরসরাইয়ে করোনায় আক্রান্ত আওয়ামীলীগ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

মীরসরাইয়ে করোনায় আক্রান্ত আওয়ামীলীগ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
জিয়াউর রহমান জিতু : মীরসরাই উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহমুদুল হাসান মারুফের উদ্যােগে আজ শুক্রবার ২৪ জুলাই বাদে জুমা চট্টগ্রামের মীরসরাইয়ের ইদিলপুর জামে মসজিদে করোনায় আক্রান্ত মীরসরাইয়ের আওয়ামীলীগের নেতৃবৃন্দের সুস্হতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা আওয়ামীগের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়ার রোগ মুক্তিতে মিলাদ ও দোয়ার আয়োজন করেন মীরসরাই উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহমুদুল হাসান মারুফ। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়। এ সময় চিকিৎসক, নার্স, সকল স্বাস্থ্যকর্মী, সামরিক-বেসামরিক আইনশৃঙ্খলা...
অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন : মোহাম্মদ নুর খান

অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন : মোহাম্মদ নুর খান

আমিরাত সংস্করণ, কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিজ্ঞান-প্রযুক্তি, বিশেষখবর, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
গত ২৩ জুন ছিল দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এ দিনে ঢাকার রোজ গার্ডেনে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি ও শামসুল হক সাহেবকে সাধারণ সম্পাদক করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছিল। শেখ মুজিবুর রহমান কারান্তরীণ থেকেই যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৪৯ থেকে এ পর্যন্ত অনেক চড়াই উৎরাই পেরিয়ে অনেক ইতিহাস, ঐতিহ্য ও সৃষ্টির স্বাক্ষর হয়ে এ দলটি এদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। অসাম্প্রদায়িক চেতনায় ১৯৫৫ সালে দলটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগে রূপান্তর করা হয়। ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের পুরো নেতৃত্বে থাকে দলটি। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলো। ১৯৭২ এর ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দীদশা থেকে দেশে ফিরলেন। নেমে গড়লেন দেশ গড়ার ক...