ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মীরসরাইয়ে জামায়াতের বিক্ষোভ।
নিজস্ব প্রতিনিধি- ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইল বাহিনী কর্তৃক ইতিহাসের বর্বরোচিত হামলা, গণহত্যা ও নৃশংসতার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসাবে চট্টগ্রামের মীরসরাইয়ে বিশাল বিক্ষোভ ও সমাবেশ করেছে জামায়াতে ইসালামী বাংলাদেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিকল্প জাতিসংঘ প্রতিষ্ঠিত করে ইজরাইলের শাস্তি দাবি করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আমির আলা উদ্দিন শিকদার।
সোমবার (৭ এপ্রিল) আসরের নামাজের পর শুরু হওয়া বিক্ষোভ মিছিলে মীরসরাইয়ে বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক হাজার মুসল্লি সমবেত হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাড়কের লতিফিয়া গেইট থেকে শুরু হয়ে মীরসরাই পৌরবাজার প্রদক্ষিণ করে ফুট ওভার ব্রিজের নিকট সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্ত হয়।
পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটা...







