Thursday, February 26Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

সৌদি আরবে দেখা গিয়েছে ঈদের চাঁদ- আগামীকাল সৌদিতে ঈদ

সৌদি আরবে দেখা গিয়েছে ঈদের চাঁদ- আগামীকাল সৌদিতে ঈদ

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদিবাসী। চাঁদ দেখার এ তথ্য ইনসাইট দ্যা হারামাইনের ফেসবুক পেজে জানানো হয়েছে। এদিকে, বাংলাদেশে আগামীকাল রবিবার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় এই সভা অনুষ্ঠিত হবে। এতে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন উপস্থিত থাকবেন। বাংলাদেশে কবে ঈদ উদযাপিত হবে, তা এ সভা থেকেই জানানো হবে।...
অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
বিশেষ প্রতিনিধি- অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সচিব সাইফুল্লাহ পান্নার কাছে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চেৌধুরী এ্যানি এ শুভেচ্ছাপত্র পৌঁছে দেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এখন চার দিনের চীন সফরে আছেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহণ ও সেতু; এবং রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী, সিনিয়র সচিব লামিয়া মোরশেদ ও প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন।...
বাঁচানো গেলো না ধর্ষণের শিকার শিশু আছিয়াকে।

বাঁচানো গেলো না ধর্ষণের শিকার শিশু আছিয়াকে।

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
বিশেষ প্রতিনিধি-  সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে ঠিকানা ছিল হাসপাতালের বিছানা। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেলো আমাদের ‘নির্ভয়া’। মাগুরায় নির্যাতনের শিকার সেই ৮ বছরের শিশুটি বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এর আগে, গতকাল বুধবার শিশুটির চারবার কার্ডিয়াক অ্যারেস্ট (হঠাৎ করে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া) হয়। আজ হয় দু’বার। এরমধ্যে আজ দ্বিতীয়বার হওয়া কার্ডিয়াক অ্যারেস্টের প্রায় ৩০ মিনিট পর তার হৃৎস্পন্দন ফিরে আসে। শিশুটির ব্রেন ফাংশন বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি রক্তচাপও ধীরে ধীরে কমে যাচ্ছিলো। সবশেষ তৃতীয় দফা কার্ডিয়াক অ্যারেস্টের পর সে চলে গেলো না ফেরার দেশে। শিশুটিকে বাঁচাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে উচ্চপর্যায়ের চিকিৎসা পর্ষদ গঠন করা হয়েছিল। সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি ও নিরাপত্তা নিশ...
মীরসরাই-বারইয়ারহাট পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, দুই পৌরসভার বর্জ্য যায় মহাসড়কের পাশে ।

মীরসরাই-বারইয়ারহাট পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, দুই পৌরসভার বর্জ্য যায় মহাসড়কের পাশে ।

অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
বিশেষ প্রতিনিধি - নিজস্ব ডাম্পিং স্টেশন না থাকায় মীরসরাই ও বারইয়ারহাট এ দুটি পৌরসভার বর্জ্য মহাসড়কের পাশে ফেলা হচ্ছে। আর সেসব বর্জো প্রতিনিয়ত আগুন ধরিয়ে দেওয়ায় ধোঁয়া ও দুর্গন্ধে মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীসহ এলাকাবসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাম্প্রতিক বেশকিছু যানবহনকে এ ধোঁয়ার কারণে দুর্ঘটনার কবলেও পড়তে হয়েছে। প্রথম শ্রেণির মর্যাদার এই দুই পৌরসভায় দীর্ঘদিনের নিজস্ব ডাম্পিং স্টেশন গড়ে না ওঠায় ক্ষোভ দেখা দিয়েছে। জানা গেছে, মীরসরাই ও বারইয়ারহাট পৌরসভার প্রতিদিনের বর্জ্য পৌর কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়পাশে ফেলা হচ্ছে। মাঝে মধ্যে এসব বর্জ্য ধ্বংস করতে আগুন দিয়ে পোড়ানো হয়। এতে পরিবেশ দূষণের সঙ্গে বাতাসে ভেসে বেড়ায় মানবদেহের জন্য ক্ষতিকর নানা বস্তু। এছাড়া আগুনের ধোঁয়ায় অনেক সময় মহাসড়কের কিছু অংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এতে দুর্ঘটনার ঝুঁকিতে পড়েন যানবাহন চালকরা। এছাড়া দ...
রহমতাবাদ স্টুডেন্ট’স ফোরামের ইফতার সামগ্রী বিতরণ।

রহমতাবাদ স্টুডেন্ট’স ফোরামের ইফতার সামগ্রী বিতরণ।

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, বিশেষখবর, ভিডিও, সংবাদ শিরোনাম, স্লাইড
ইব্রাহিম বাদশা :: চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রহমতাবাদ স্টুডেন্ট’স ফোরামের উদ্যোগে ৭০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে মীরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ সরওয়ার আলী ক্বারী জামে মসজিদ প্রাঙ্গনে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের আহব্বায়ক সাখাওয়াত হোসেনের পরিচালনায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাক্ষ মনিরুজ্জামান, দারুল ইরফান একাডেমীর পরিচালক কেফায়েত উল্যাহ, বাংলাদেশ কৃষি ব্যাংক আবুতোরাব শাখার সিনিয়র অফিসার জনাব শেখ ফরিদ, সুফিয়া নূরিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা কলিমুল্লাহসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য, রহমতাবাদ স্টুডেন্ট’স ফোরাম ২০০৬ সাল থেকে মিঠানালা ইউনিয়নের বিভিন্ন গ্রামে সমাজ উন্নয়নে কাজ করছে। ২০০৬ সাল থেকে প্রতি বছর অস্বচ্ছল পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে। এছাড়াও বিভিন্ন প্রকৃতিক দূর্যো...
আসছে রমজানের জন্য মৌসুমী সবজি চাষে ব্যস্ত কৃষক।

আসছে রমজানের জন্য মৌসুমী সবজি চাষে ব্যস্ত কৃষক।

Uncategorized, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, সংবাদ শিরোনাম, সুস্বাস্থ্য, স্লাইড
তাকিবুর রহমান :: শীতকাল প্রায় শেষ, এরি মধ্যে আসছে রমজান। তাই রমজানের চাহিদাকে সামনে রেখে নতুন ফসলের জন্য জমি প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। স্থানীয় কৃষক শামসুদ্দিন জানান, তিনি বাধাকপি ও ধনেপাতা চাষে প্রায় ৪৫ হাজার টাকা বিনিয়োগ করলেও এখন পর্যন্ত মাত্র ২৫ হাজার টাকার মতো বিক্রি করতে পেরেছেন। কিছু ফসল এখনও জমিতে রয়েছে, তবে বর্তমান বাজারদর নিয়ে তিনি উদ্বিগ্ন। অন্যদিকে, কৃষক ফারুক জানান, তার ফুলকপির ফলন ভালো হলেও আগের তুলনায় দাম কম পেয়েছেন। তবে সবজি চাষের গতি থেমে নেই। অনেক জমিতে এখনও বাধাকপি, ফুলকপি ও অন্যান্য সবজি চাষ হচ্ছে। নতুন ফসল হিসেবে বেগুন, বরবটি, লাউসহ বিভিন্ন সবজি রোপণের কাজ চলছে। প্রখর রোদ উপেক্ষা করে কৃষকেরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, আশায় বুক বেঁধেছেন আগামী দিনের জন্য। তবুও নতুন ফসলের জন্য তারা থেমে নেই, তাদের শ্রম আর স্বপ্ন মিশে আছে জমির প্রত...
কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর ৩য় তম শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর ৩য় তম শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
ইব্রাহিম বাদশা- মীরসরাই উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর ৩য় তম শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ বাঙালীর পরিচালনায়, প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোঃ ফেরদাউস আলম এর সভাপতিত্বে শুক্রবার (২১ ফেব্রুয়ারি)বিকাল ৩ ঘটিকায় কাটাছরা আবদুস ছওর ভূঁইয়ার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মীরসরাই উপজেলা বি.এন.পির সাবেক সভাপতি এডভোকেট অলিউল কবির ইকবাল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক এর আবুতোরাব বাজার শাখার ম্যানেজার শাখাওয়াত হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল গনি ইসলামী একাডেমীর প্রতিষ্ঠাতা এস এম আবদুল্লাহ ভূঁইয়া, সংগঠনের অর্থ বিষয়ক...
মীরসরাইয়ের পূর্বওয়াহেদপুরে সোবহানিয়া দরবার শরীফের ১১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

মীরসরাইয়ের পূর্বওয়াহেদপুরে সোবহানিয়া দরবার শরীফের ১১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::  মীরসরাই উপজেলার ওয়াহেদপুরস্থ সোবাহানিয়া দরবার শরীফের ১১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক আজিমুশ্শান ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা সাঈদীর মেঝো ছেলে শামীম বিন সাঈদী।  এসময় তিনি বলেন ‘কোরআনের পাখিকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্ট অ্যাটাকের কথা বলে। হার্ট অ্যাটাকের রোগী হুইল চেয়ারে চলে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে? সেদিন তিনি এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিলেন। এর আগে কি কখনো এত সুন্দর হাসি দেখেছেন তার ? আমি দেখি নাই। যাওয়ার আগে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন। কারো কপালে এরকম সৌভাগ্য হয় না। তাঁর এই হাসিতেই ছিল সেই জালিম হাসিনার ফেরাউনী আচরনের প্রতিবাদ । শামীম সাঈদী আরো বলেন, ‘৫ মে আলেমদের শাপলা চত্বরে নিয়ে লাইট অফ করে দিয়ে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আলেম ওলামাদের রক্ত বৃথা যাবে না। এই বাংলার মাটিতে ইসল...