জোরারগঞ্জে রাতের অন্ধকারে ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছেন করিম মাষ্টার : খাবার পেয়ে কেঁদে ফেললো হামিদা বানু !
আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিন সোনাপাহাড় গ্রামের রিক্সা চালক রশিদুলের মা হামিদা বানু ( ৫০) সোমবার ( ৩০ মার্চ) দুপুরে ডাল আর আলু ভর্তা দিয়েছে খেয়েছে । রাতের চাল আর নেই। কারন ছেলে রশিদুল ( ৩২) তিন দিন ধরে রিক্সা চালাতে পারছে না করোনার ভয়ে। রাতে খেতে পারবে না তাই ঘরে থাকা মুরি, সরিষার তেল মেখে খেয়ে, সাথে বেশী করে পানি খেয়ে সন্ধ্যার পরই শুয়ে গেছে। নাতি নাতিনকে ও নানা ভুতের ঘল্প শোনাচ্ছিল। কিন্তু দুশ্চিন্তা কাল সকালে কি খাওয়াবে ছোট্ট নাতি, নাতিনকে, নিজে আগে কখনো ভিক্ষা ও করতো। এখন তো তা ও পারবে না মহামারি করোনার ভয়ে। ভাবছিল সকাল কারো কাছে যেতেই হবে যে করে হোক ভিক্ষে বা ধার যাই হোক । রাত তখন ৮টা পার হয়েছে মাত্র। এমন সময় এক যুবক ডাক দিলো -হামিদা ...চাচি, আছো ঘরে ? কে ? জানতে চাইলে যুবক বললো করিম মাষ্টার আসছে, চাল ডাল তেল, পিয়াজ, আলু, সবজি নিয়ে। উঠো।
উঠে দরজা খুলত...







