বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন ১৮ তম পর্ব প্রচার হবে আগামি ১৯ নভেম্বর
খবরকিা ডেস্ক|| বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন এর ১৮তম
পর্ব প্রচার হবে আগামি ১৯ নভেম্বর রবিবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর। চলচ্চিত্র নিয়ে
নোংরা প্রচার নীতি, ফেইসবুক চিকিৎসা কেন্দ্র, ঘুষ, দুর্নীতি,
অনিয়ম,বাড়িওয়ালাদের অযৌক্তিক বাড়ী ভাড়া বৃদ্ধি, ভাড়াটিয়াদের দোষ ত্রুটি,
ইভটিজিং,বিদ্যুতের প্রিপেইড বিল সিষ্টেম, মরণ ফাঁদ ব্লু হোয়েল গেমস, ধুমপানে
বিষপান, মুদ্রাদোষ, নিয়ম মানা না মানা, ফেসবুকের অপব্যবহার, অপসংস্কৃতি
চর্চা,পারস্পরিক সন্দেহ অবিশ^াস,শীতকালীন পোষাক পরিচ্ছদ,ফলমুল শাকসবজি,পরিবেশ,
সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত বিভিন্ন এ্যাপস ইত্যাদিসহ
সমসাময়িক আরো বিষয়কে প্রাধান্য দিয়েই তৈরী হয়েছে এবারের পরিবর্তন।
পরিবর্তনের এই পর্বের জন্য তৈরী করা নতুন ২টি গানসহ ৩টি গান, ১টি নাচ, দর্শক
প্রতিযোগিতা পর্ব, সমাজের নানা অসংগতি ত্রুটি বিচ্যুতি নিয়ে রচিত বেশ
...







