Tuesday, November 3Welcome khabarica24 Online

স্লাইড

মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ

মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।  রায়ে জানানো হয়, তার বিরুদ্ধে আটটি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে দুইটি অভিযোগে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সুস্পষ্ট। বাকি ৮টি অভিযোগ প্রমাণিত হয়নি। চারটি অভিযোগে ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দেন। এছাড়াও রায়ে রুমি হত্যাসহ ৪টি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার বেলা ১১টা ৭ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের বক্তব্যের মধ্য দিয়ে ২০৪ পৃষ্টার রায় পড়া শুরু হয়। তার বিরুদ্ধে আনা ১৬টি অভিযোগের ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসি দিয়েছে। গণহত্যা, হত্যা, ধর্ষণ, ষড়যন্ত্র, অপহরণ ও বুদ্ধিজীবী হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কসিমুদ্দিন ও রুমি হত্যার অভিযোগ প্রম...
রেলমন্ত্রীর গায়ে হলুদ হলো, শুক্রবার বিয়ে

রেলমন্ত্রীর গায়ে হলুদ হলো, শুক্রবার বিয়ে

জাতীয়, স্লাইড
গায়ে সোনালী পাঞ্জাবি। গলায় ঝুলছে সোনালী জরির কাজ করা লাল উত্তরীয়। এ সাজেই আজ গায়ে হলুদ মাখলেন রেলমন্ত্রী মুজিবুল হক। অপরদিকে কনে হনুফা আক্তার রিক্তা হাতে মেহেদি রাঙিয়ে সেজেছিলেন বধু সাজে। উপস্থিত আমন্ত্রিত অতিথিদের কেউ মুখে হলুদ দিয়ে আর্শিবাদ করছেন দুই জনকেই। বুধবার দুপুরে ঢাকার শেরেবাংলা নগরের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ৮ ফুট দূরুত্বে পৃথক স্টেজ করে তাদের দুই জনের গায়ের হলুদ মাখিয়ে দেন শুভাকাঙ্খীরা।সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়ের এক পর্যায়ে মন্ত্রী বললেন, 'আমি নেত্রীর (শেখ হাসিনা) কাছে গতকালও দোয়া নিয়ে এসেছি। তিনি আমাকে দোয়া করেছেন যাতে বিয়ের সব অনুষ্ঠান সুন্দরভাবে হয়।'সাংবাদিকসহ উৎসুক অতিথিরা তার ছবি নিতে গেলে রেলমন্ত্রী কিছুটা হেসে বলেন, ‘আমার ছবি পড়ে তুলেন, যাকে দেখার জন্য আপনার এতদিন অপেক্ষায় ছিলেন তার ( কনে) ছবি বেশি বেশি তুলেন’। এ সময় বর কনে একে অপরের দিকে তাকিয়ে হাসছিলেন। এরপর...
রায়ের বিরুদ্ধে জামায়াতের তিন দিনের হরতাল

রায়ের বিরুদ্ধে জামায়াতের তিন দিনের হরতাল

জাতীয়, স্লাইড
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায়ের বিরুদ্ধে তিন দিনের হরতালের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী বৃহস্পতি, রোব ও সোমবার সারা দেশে হরতাল পালন করবে জামায়াত। বুধবার নিজামীর রায়ের পর এক বিবৃতিতে দলটি এ ঘোষণা দেয়।বিবৃতিতে বলা হয়, আগামী বৃহস্পতি, রোব ও সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।বুধবার দুপুরে ঢাকা মহানগর জামায়াতের প্রচার সম্পাদক জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শাখার একজন সহকারী সেক্রেটারি হরতালের ইঙ্গিত দিয়ে বলেছিলেন, রায় দেখে সিদ্ধান্ত নেয়া হবে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।  রায়ে জানানো হয়, তার বিরুদ্ধে আটটি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে দুইটি অভিযোগে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সুস্পষ্ট। বাকি ৮...
বাংলাদেশের অর্থনীতি বিনিয়োগ সহায়ক : খালিজ টাইমসকে প্রধানমন্ত্রী

বাংলাদেশের অর্থনীতি বিনিয়োগ সহায়ক : খালিজ টাইমসকে প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে দেশে পর্যাপ্ত অর্থনৈতিক সুযোগ-সুবিধা রয়েছে।সোমবার খালিজ টাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশের অর্থনীতি সহায়ক এবং সকল সামষ্টিক অর্থনীতির সূচক জোরালো রয়েছে। তিনি বলেন, কেউ বিনিয়োগে আগ্রহী হলে আসুন এবং আমাদের অবস্থা দেখুন। আমাদের পক্ষ থেকে অবশিষ্ট সুযোগ-সুবিধাসমূহ দেয়া হবে। আমরা পরিবেশ তদারকি সহজ করেছি, যা সরাসরি বিদেশি বিনিয়োগের জন্য সহায়ক হবে। শেখ হাসিনা বলেন, আগের তুলনায় এখন বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ অনেক ভাল। আমরা রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করেছি। আমরা এখন ইউএই ও মধ্যপ্রাচ্যসহ বিদেশের বৃহত্তম বিনিয়োগকারীদের আকর্ষণের চেষ্টা করছি।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। রপ্তানি বৃদ্ধি পেয়ে তিন হাজার ৫০ কোটি ডলারে দাঁড়িয়ে...
খালেদা জিয়ার সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের বৈঠক

খালেদা জিয়ার সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের বৈঠক

স্লাইড
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মেরিডি ল্যানডিমো। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৩ নভেম্বর

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৩ নভেম্বর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহ্বান জানিয়েছেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের ৩য় অধিবেশন শেষ হয়। গত ১ সেপ্টেম্বর তৃতীয় অধিবেশন শুরু হয়। মোট ১৪টি কার্যদিবসের ওই অধিবেশনে সরকারি বিল জমা পড়ে ১৪টি। এর মধ্যে পাঁচটি সরকারি বিল পাস হয়। এ বিলগুলোর মধ্যে বহুল আলোচিত সংবিধান (ষোড়শ সংশোধন) বিলও রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর সর্বসম্মতিক্রমে এ বিল পাস হয়। এ ছাড়া তৃতীয় অধিবেশনে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ১৪৭ বিধিতে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়।...
দুর্নীতির দায়ে সরকারকে কাঠগড়ায় দাড়াতে হবে

দুর্নীতির দায়ে সরকারকে কাঠগড়ায় দাড়াতে হবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সরকারের সব জায়গায় দুর্নীতি। একদিন এই দুর্নীতির দায়ে সরকারকে কাঠগড়ায় দাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে খুলনা ও বরিশালের উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি। তারা মানুষের বাড়ি ঘর দখল করছে। হামলা-মামলা করে সাধারণ মানুষকে জিম্মি করা হয়েছে। মতবিনিময় সভায় অংশ নেন বরিশালের ১৫ উপজেলার চেয়ারম্যান, ১৫ ভাইস-চেয়ারম্যান, ৪ পৌর মেয়র এবং খুলনার ১৮ মেয়র, ১৯ চেয়ারম্যান ও ২৪ ভাইস-চেয়ারম্যান। অন্যান্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিষ্টার শাহজাহান ওমর প্রমুখ উপস্থিত ছিলে...
জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশের জয়

জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশের জয়

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়েকে ১১৪রানে অলআউটের পর মনে হয়েছিল বাংলাদেশ হেসেখেলেই জিতবে। কিন্তু ম্যাচ জিততে ঘাম ঝরাতে হয় টাইগারদের। কোন রান না করেই টপঅর্ডারের ৩ উইকেট হারানো বাংলাদেশকে এক পর্যায়ে মনে হয়েছিল জেতা ম্যাচ হেরে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু এ আশংকা মিথ্যা প্রমাণিত করে ৩ উইকেটে জিতে বীরের বেশেই মাঠ ছাড়লেন মুশফিক-তাইজুল। টেস্টে এটি ছিল বাংলাদেশের ৫ম জয়। মিরপুরে প্রথম টেস্টের তৃতীয় দিনে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ১১৪ রানে অলআউট করার পর বাংলাদেশের টার্গেট দাঁড়ায় মাত্র ১০২রান। হেসেখেলেই এ ম্যাচ জিতবে বাংলাদেশ এমন প্রত্যাশাই ছিল দেশের ক্রীড়ামোদিদের। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোন রান না করেই মূল্যবান ৩ উইকেট হারিয়ে ফেললে চ্যালেঞ্জে পড়ে যায় স্বাগতিকরা। কিন্তু সাকিব আর মাহমুদুল্লার জুটিতে পরিস্থিতি সামলে নেয় বাংলাদেশ। পরে সাকিব আউট হলেও মুশফিক-মাহমুদুল্লাহ রানের চাকা এগিয়ে নিতে থাকেন। ...