হাতিরঝিলে যুক্ত হচ্ছে গুলশান লেক : ৪’শ কোটি টাকার প্রকল্প
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, হাতিরঝিল প্রকল্পকে গুলশান-বনানী লেকের সঙ্গে সংযোগ করা হবে। এজন্য গুলশান-বনানী লেকের উন্নয়নে ৪০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। হাতিরঝিলের পানি পরিশোধনের মাধ্যমে দুর্গন্ধমুক্ত করে গুলশান বনানী লেকের সঙ্গে সংযোগ কাজ সম্পন্ন করা হবে।রোববার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হাতিরঝিল প্রকল্প এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী নিজ হাতে ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
গণপূর্তমন্ত্রী বলেন, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে দৃষ্টিনন্দন এ প্রকল্প এলাকা পরিচ্ছন্ন রাখতে সরকারি ব্যবস্থা চালু আছে। হাতিরঝিলের পাশাপাশি অন্যান্য পার্কেও পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে মন্ত্রী জানান। মন্ত্রী জানান, গুলশান লেকে সংযোগ প্রকল্পটি রাজউক বাস্তবায়ন করবে।
এ সময়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ব...







