Thursday, November 5Welcome khabarica24 Online

স্লাইড

মিরপুরে ফার্নিচার দোকানে আগুন, নিহত ১

মিরপুরে ফার্নিচার দোকানে আগুন, নিহত ১

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি ফার্নিচার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শামিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার রাত ১০টার দিকে ফায়ার সর্ভিসের ৩টি ইউনিট পৌনে দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি।মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফুল ইসলাম আগুনে দগ্ধ হয়ে এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  ফায়ার সর্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার ভজন সরকার জানান, মিরপুর থেকে দু’টি এবং মোহাম্মদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।...
গোয়েন্দাদের আরও সতর্ক হতে হবে : প্রধানমন্ত্রী

গোয়েন্দাদের আরও সতর্ক হতে হবে : প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  এনএসআইয়ের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়, তাদের বিরুদ্ধে গোয়েন্দাদের আরও সতর্ক হতে হবে।শনিবার রাজধানীর সেগুন বাগিচায় জাতীয় গোয়েন্দা সংস্থার বহুতল ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১২ দিন ধরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের মধ্যে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা, ভাংচুর, বোমাবাজি ও রেল লাইন উৎপাটনের ঘটনা ঘটেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিরোধী জোট নাশকতা চালিয়ে রাষ্ট্রকে অকার্যকর করতে চায়। এনএসআইয়ের অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী চোরাকারবার, মাদক চোরাচালান বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।...
কালজয়ী গানের স্রষ্টা গোবিন্দ হালদার আর নেই

কালজয়ী গানের স্রষ্টা গোবিন্দ হালদার আর নেই

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  কালজয়ী গানের স্রষ্টা গোবিন্দ হালদার আর নেই। আজ শনিবার সকাল সাড়ে দশটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিডনি, চর্ম, দৃষ্টিশক্তি ও বাকশক্তির সমস্যায় তাকে কলকাতার মানিকতলায় অবস্থিত জিতেন্দ্র নারায়ণ রায় হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে সেখানেই তিনি মারা যান। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী পারুল হালদার এবং মেয়ে গোপা দত্তকে।১৯৩০ সালের ২১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগায় জন্মগ্রহণ করেন গোবিন্দ হালদার। পরবর্তীতে কর্মসূত্রে কলকাতার কাঁকুড়গাছির ৩০ নম্বর রামকৃষ্ণ সমাধি রোডে অবস্থিত এল আই জি আবাসনে থাকতে শুরু করেন তিনি। মুক্তিযুদ্ধকালে তার লেখা হৃদয় স্পর্শ করা গানের মধ্যে রয়েছে ‘এক সাগর রক্তের বিনিময়ে/বাংলার স্বাধীনতা আনলে যারা’, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে/রক্ত লাল রক্ত লাল রক্ত লাল...
যৌথবাহিনীর অভিযান যে কোনো মুহূর্তে

যৌথবাহিনীর অভিযান যে কোনো মুহূর্তে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  নাশকতার লাগাম টেনে ধরতে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান। র্যাব, পুলিশ ও বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সমন্বয়ে এ অভিযান শুরু হবে চলতি সপ্তাহের যে কোনো মুহূর্তে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষও করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আর এ অভিযানের তদারকি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযানে চলমান রাজনৈতিক নাশকতায় জড়িত এবং এর মদদদাতাদের যে কোনো মূল্যে আটক করা হবে। অন্যান্য অভিযান থেকে ভিন্ন ও কঠোর এ অভিযানে গ্রেফতারের তালিকায় বিএনপি-জামায়াতের মাঠপর্যায় থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের নেতারাও রয়েছেন। তালিকায় আরও রয়েছে পেশাদার অপরাধীদের নাম।এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল টেলিফোনে বলেন, অবরোধের নামে বিএনপি-জামায়াত সাধারণ মানুষের ওপর বোমা মারছে, যানবাহনে অগি্নসংযোগ করছে। এদের ছাড় দেওয়ার কোনো স...
সংলাপ না বসলে দেশের অবস্থা আরো খারাপ হবে : বি চৌধুরী

সংলাপ না বসলে দেশের অবস্থা আরো খারাপ হবে : বি চৌধুরী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, দেশের চলমান সংকট উত্তরণে সরকারকে আবারো দ্রুত সংলাপে বসার তাগিদ দিলেন। সংলাপ না বসলে দেশের অবস্থা আরো খারাপ হতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।শুক্রবার দুপুরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে দেখে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক রাষ্ট্রপতি এই তাগিদ দেন।তিনি বলেন, দেশের চলমান সংকট ক্রমাগত প্রকট থেকে প্রকটতর হচ্ছে। এটা রাজনীতির জন্য অশনি সংকেত। এই অবস্থার অবসান করতে হলে আমি বলতে চাই পথ একটাই। আবারো বলছি, একটাই পথ আছে- সরকারকে আলাপ-আলোচনায় বসতেই হবে, বিরোধী দলের সঙ্গে তাদের কথা বলতেই হবে।তিনি বলেন, আমি এডভান্স বলতে চাই না, নিজেরা আলোচনায় না বসলে বিদেশীদের হস্তক্ষেপে আপনাদের বিরোধী দলের সঙ্গে কথা বলতে হতে পারে। এটা হবে লজ্জাজনক।দুপুর ২টার দিকে অধ্যাপক বি...
ফ্রান্সে দুজনকে জিম্মিকারী অস্ত্রধারীর আত্মসমর্পন

ফ্রান্সে দুজনকে জিম্মিকারী অস্ত্রধারীর আত্মসমর্পন

আন্তর্জাতিক, স্লাইড
ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে একটি শহরে দুজনকে জিম্মিকারী অস্ত্রধারী আত্মসমর্পন করেছেন। পুলিশ তাকে গ্রেফতার করেছেন। তবে ওই অস্ত্রধারীর নাম-পরিচয় জানা যায়নি।এর আগে শুক্রবার প্যারিসের উত্তর-পশ্চিমাঞ্চলের এই শহরের একটি পোস্ট অফিসে জিম্মিকারী অবস্থান নেয়। এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডন অনলাইন।পুলিশের বরাত দিয়ে এএফপি জানায়, প্যারিসের উত্তর-পশ্চিমের শহর কলম্বেসের একটি ডাকঘরে দুজনকে জিম্মি করে ওই বন্দুকধারী। আটকা পড়া লোকদের উদ্ধার করতে মুহূর্তের মধ্যে ওই পোস্ট অফিস ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ভবনটির ওপর হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা যায়।ভবন থেকে বেরিয়ে আসা কয়েক ব্যক্তি বলেছেন, গ্রেনেড ও কালাশনিকোভ রাইফেলের মতো ভারী অস্ত্র নিয়ে এক ব্যক্তি ভবনে ঢুকে পড়েন।...
বিএনপি অবরোধ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করলে সংলাপ! : হানিফ

বিএনপি অবরোধ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করলে সংলাপ! : হানিফ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নিজেরাই নিজেদের নেতাদের উপর হামলা চালিয়ে বিদেশিদের সহানুভূতি নিতে চায়। এর প্রমাণ হলো বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা।  তিনি বলেন, বিএনপি অবরোধ ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করলে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে। শুধু বিএনপি নয়, সব দলের সাথে আলোচনা হবে।শুক্রবার বিকেলে আ'লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  হানিফ বলেন, বিএনপিকে আগে নষ্ট রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। অবরোধ প্রত্যাহার করে জ্বালাও পোড়াও বন্ধ করতে হবে। তারপর সংলাপের বিষয়টি ভেবে দেখবে আ'লীগ।তিনি বলেন, সহিংসতা বন্ধ না করে বিএনপি বিদেশী বন্ধুদের কাছে যতই ধর্না দিক, তাদের সমর্থন পাবে না।আ'লীগ কুটনীতিকদের বৈঠক নিয়ে এখন ভাবছে না বলে তিনি জানান।বিজিবি প্রধানের বক্তব্যক...
সরকার সন্ত্রাসীদের দিয়ে হামলা চালাচ্ছে: খালেদা

সরকার সন্ত্রাসীদের দিয়ে হামলা চালাচ্ছে: খালেদা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার সন্ত্রাসীদের দিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলা করছে। এতে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।বৃহস্পতিবার রাত ৮টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম রফিকুল ইসলাম খালেদার বলা ওই বক্তব্য সাংবাদিকদের জানান।গুলশান কার্যানলয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যায়। রাত আটটার দিকে তারা বের হয়ে আসেন। এরপর খালেদা জিয়ার কার্যালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা রফিকুল ইসলাম।রফিকুল ইসলাম আরও জানান, খালেদা জিয়া আন্দোলন তীব্রতর হওয়ার কথা বলেছেন। তিনি বলেন, এই আন্দোলনের লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, দেশের গণতন্ত্র, মানবাধিকার রক্ষা এবং উন্নয়নের রাজনীতি নিশ্চিত করা।...