তারেককে দেশে ফিরিয়ে আনা হবে: আইনমন্ত্রী
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিনি পলাতক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।বৃহস্প্রতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।আইনমন্ত্রী বলেছেন, বিএনপির হরতালের নামে এখন যেটা করছে সেটা হচ্ছে সন্ত্রাস, তার জন্য আইন প্রয়োগ করা হবে। হরতাল বন্ধ করা যদি জনগণের দাবি হয় তাহলে হরতাল বন্ধেও আইন করা হবে।তিনি বলেন, তালেবানদের সাথে যেমন আলোচনা হয়না তেমনি বিএনপির মত সন্ত্রাসী দলের সাথেও কোন আলোচনা হবেনা। তবে দেশের উন্নয়নে যে কোন দলের সাথে আলোচনা হতে পারে।আনিসুল হক বলেন, বিএনপি দেশের উন্নয়ন চায়না সে কারনেই তারা দেশে সন্ত্রাস চালাচ্ছে। উন্নয়ন ঠেকাতেই তারা এ অরাজকতার সৃষ্টি করছে। তাদের আন্দোলনে জন ...







