Tuesday, July 28Welcome khabarica24 Online

ভয় পাওয়ার দল নয় আওয়ামী লীগ

image-4_204097
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আওয়ামী লীগ গণঅভ্যুত্থান ঘটিয়ে, যুদ্ধ করে এখানে এসেছে। ভয় পাওয়ার দল আওয়ামী লীগ নয়। দু’চারটি বোমা মেরে নাসিমকে ভয় দেখানো যাবে না। আমি পালিয়ে যাওয়ার লোক নই।’মঙ্গলবার স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর সলিমুল্লাহ শাখার পুনর্মিলনীর অনুষ্ঠানে হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও সাবেক মন্ত্রী দীপু মনি, স্থানীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডা. মিল্লাতসহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।এই হামলার জন্য বিএনপিকে দায়ী করে নাসিম বলেন, ‘খালেদা জিয়া ঘরে বসে বসে টাকা দিয়ে, দুই চারটা সন্ত্রাসী দিয়ে দুই চারটা বোমা মারলে আওয়ামী লীগ ভয় পাবে না। আওয়ামী লীগ যে উন্নয়নের রাস্তায় আছে সেই উন্নয়নই করে যাবে।’বোমা বিস্ফোরণ সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা বলেন, মন্ত্রীসহ অতিথিরা মঞ্চেই ছিলেন। উদ্বোধনী পর্বে কোরান তেলাওয়াত শেষ হতে না হতেই মঞ্চের ১০ থেকে ১৫ হাত পেছনের দেওয়ালে বিকট শব্দে বোমা দুটি বিস্ফোরিত হয়। দর্শক সারিতে থাকা অনেকেই এ সময় আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন। কিছুক্ষণের মধ্যে মিটফোর্ড হাসপাতালের ভেতরে আরো দুটি হাতবোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ পুলিশের উপ কমিশনার মফিজউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছি। বিস্ফোরণ ঘটলেও পরে অনুষ্ঠান শুরু হয়েছে।