জামায়াতের ২৪ ঘণ্টার হরতাল চলছে
সুপ্রিমকোর্টের আপিল বিভাগে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকার প্রতিক্রিয়ায় এবং তিনিসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর ২৪ ঘণ্টার হরতাল চলছে।বুধবার ভোর ৬টা থেকে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি পালন করছে দলটি।মঙ্গলবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফার্মেসি ইত্যাদি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করতে নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সরকারি ষড়যন্ত্রের শিকার। এ রায়ে মুজাহিদ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তিনি জুলুমের শিকার হয়েছেন। দেশের জনগণও এ রায়ে হতাশ হয়েছে।হরতালের সমর্থনে সকালে...







